PBKS vs GT: ১৬৩ রানের টার্গেট তাড়া করতে নেমে পাঞ্জাব শুরুতে ওপেনার প্রিয়াংশ আর্যকে (৭) হারালেও, কুপার কনলি এবং প্রভসিমরান সিংয়ের (২৪ বলে ৩৭) ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে সহজেই লক্ষ্যের দিকে এগিয়ে যায়।

PBKS vs GT:  আইপিএল-এর চতুর্থ ম্যাচ গড়াল একেবারে শেষ ওভার পর্যন্ত (ipl news 2026)। রীতিমতো থ্রিলিং ম্যাচ। গুজরাত টাইটানসকে তিন উইকেটে হারিয়ে দুরন্ত জয় দিয়ে মরশুম শুরু করল পাঞ্জাব কিংস। ১৬৩ রানের টার্গেট তাড়া করতে নেমে একটা সময় পাঞ্জাবের স্কোর ছিল ১২ ওভারে, ১ উইকেট হারিয়ে ১১০ রান (pbsk vs gt)। 

কিন্তু অধিনায়ক শ্রেয়স আইয়ার আউট হতেই হঠাৎ ধস নামে তাদের ব্যাটিং লাইন-আপে। সেখান থেকেই খেলা ঘুরিয়ে দেন কনলি। অভিষেক ম্যাচেই কুপার কনলির অপরাজিত হাফ-সেঞ্চুরি পাঞ্জাবকে অবিশ্বাস্য জয় এনে দেয়। তাঁর সংগ্রহে ৭২ রান। 

শ্রেয়স আইয়ার আউট হওয়ার পরেই নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং এবং মার্কাস স্টয়নিস আউট হয়ে যান। ১১০-২ থেকে পাঞ্জাবের স্কোর দাঁড়ায় ১১৮-৬। সেখান থেকেই পাঞ্জাব ম্যাচ জিতে নেয়। গুজরাতের হয়ে প্রসিদ্ধ কৃষ্ণ তিনটি উইকেট নিয়ে রীতিমতো নজর কাড়েন। তিন নম্বরে নামা কনলি ৪৪ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন। জেভিয়ার বার্টলেট ৫ বলে ১১ রান করে তাঁকে যোগ্য সঙ্গত দেন। স্কোর: গুজরাত টাইটানস ১৬২-৬ (২০ ওভার), পাঞ্জাব কিংস ১৬৫-৭ (১৯.১ ওভার)।

১৬৩ রানের টার্গেট তাড়া করতে নেমে, পাঞ্জাব শুরুতে ওপেনার প্রিয়াংশ আর্যর উইকেট হারালেও, কুপার কনলি এবং প্রভসিমরান সিং (২৪ বলে ৩৭) ঝোড়ো ব্যাটিং শুরু করেন। প্রিয়াংশ করেন ৭ রান। তবে কুপার কনলি এবং প্রভসিমরান সিং জুটি দ্বিতীয় উইকেটে ৪৯ বলে ৭৬ রান যোগ করে পাঞ্জাবকে চালকের আসনে বসিয়ে দেন। এরপর বিধ্বংসী প্রভসিমরানকে ফিরিয়ে গুজরাতকে ব্রেক-থ্রু দেন রশিদ খান। 

চার নম্বরে নেমে অধিনায়ক শ্রেয়স আইয়ার অশোক শর্মার ওভারে পরপর ছক্কা মেরে পাঞ্জাবকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। এরপরেই পাঞ্জাবের ইনিংসে নাটকীয় ধস নামে। জয়ের জন্য যখন ১৫ বলে ১৯ রান দরকার, তখন মার্কো জ্যানসেনকে (৯) ফিরিয়ে দেন নবাগত বোলার অশোক শর্মা। স্বাভাবিকভাবেই, পাঞ্জাব আরও চাপে পড়ে যায়। কিন্তু জেভিয়ার বার্টলেটকে সঙ্গে নিয়ে কনলির প্রতিরোধ পাঞ্জাবকে এক রুদ্ধশ্বাস জয় উপহার দেয়।

View post on Instagram

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে গুজরাত টাইটানস নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে। অধিনায়ক শুভমান গিল এবং সাই সুদর্শন ৩ ওভারে ৩৭ রান তুলে ভালো শুরু করেন। কিন্তু সুদর্শন আউট হতেই গুজরাটের ছন্দপতন হয়। ২৭ বলে ৩৯ রান করে গুজরাটের সর্বোচ্চ স্কোরার হন শুভমান গিল। সাই সুদর্শন ১২ রান করেন, জস বাটলার ৩৮ এবং গ্লেন ফিলিপস ২৫ রান করেন। পাঞ্জাবের হয়ে বিজয়কুমার বৈশাখ ৩৪ রানে তিনটি এবং চাহাল ২৮ রানে দুটি উইকেট নেন।

View post on Instagram

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।