Punjab Kings vs Royal Challengers Bengaluru: গতবার ফাইনালে পাঞ্জাব কিংসকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রবিবার সেই পাঞ্জাবকে হারিয়েই প্রথম দল হিসেবে এবারের আইপিএল-এর (IPL 2026) প্লে-অফে পৌঁছে গেলেন বিরাট কোহলিরা (Virat Kohli)। এবার খেতাব ধরে রাখার লক্ষ্যে ভালোভাবেই এগিয়ে চলেছেন তাঁরা।

DID YOU
KNOW
?
টানা ৬ হার পাঞ্জাবের
চলতি আইপিএল-এর শুরুটা ভালোভাবে করলেও, টানা ৬ ম্যাচ হেরে প্লে-অফের দৌড়ে পিছিয়ে পড়ল পাঞ্জাব কিংস।

IPL 2026: পাঞ্জাব কিংসের ঘরের মাঠ ধর্মশালায় (Dharamsala) সহজেই ২৩ রানে ম্যাচ জিতে প্রথম দল হিসেবে চলতি আইপিএএল-এর প্লে-অফের যোগ্যতা অর্জন করল গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Punjab Kings vs Royal Challengers Bengaluru)। ১৩ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট পেয়েছে আরসিবি। অন্যদিকে, ঘরের মাঠে এই ম্যাচ হেরে ১৩ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলে চতুর্থ স্থানে থাকল পাঞ্জাব। শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) দল চলতি আইপিএল-এ টানা ছয় ম্যাচে হেরে গেল। এর ফলে প্লে-অফের যোগ্যতা অর্জন কঠিন হয়ে গেল। পরের মরসুম থেকে ধর্মশালায় হোম ম্যাচ খেলার বিষয়ে ভাবনা-চিন্তা করতে হবে পাঞ্জাব কিংস ম্যানেজমেন্টকে। কারণ, এখানে ১৭ ম্যাচ খেলে ১১ ম্যাচেই হেরে গিয়েছে পাঞ্জাব। জয় মাত্র ছয় ম্যাচে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ব্যাটিং দাপটে জয় আরসিবি-র

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়াস। কিন্তু তাঁর এই সিদ্ধান্ত দলের পক্ষে ভালো হয়নি। প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়ে চার উইকেট হারিয়ে ২২২ রান করে আরসিবি। ওপেনার বিরাট কোহলি (Virat Kohli) ৩৭ বলে চারটি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারির সাহায্যে ৫৮ রান করেন। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে দেবদত্ত পাড়িক্কল (Devdutt Padikkal) ২৫ বলে ৪৫ রান করেন। তিনিও বিরাটের মতোই চারটি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি মারেন। চার নম্বরে ব্যাটিং করতে নেমে অসাধারণ পারফরম্যান্স দেখান ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। তিনি ৪০ বলে ৭৩ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল আটটি বাউন্ডারি ও চারটি ওভার-বাউন্ডারি।

শশাঙ্ক সিংয়ের লড়াই

বড় টার্গেট তাড়া করতে নেমে লড়াই করলেও, জয়ের কাছে পৌঁছতে পারল না পাঞ্জাব। তারা আট উইকেট হারিয়ে ১৯৯ রান করেই থেমে গেল। পাঞ্জাবের টপ অর্ডার ও মিডল অর্ডার ব্যর্থ হয়। লোয়ার-অর্ডারে ভালো ব্যাটিং করেন শশাঙ্ক সিং (Shashank Singh)। তিনি ২৭ বলে ৫৬ রান করেন। তাঁর ইনিংসে ছিল চারটি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি। তবে শশাঙ্কের লড়াই সত্ত্বেও জয় পেল না পাঞ্জাব।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।