MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • রবিচন্দ্রন অশ্বিনের কেরিয়ারে নতুন মোড়, খেলবেন বিগ ব্যাশ লিগ, ইন্টারন্যাশনাল লিগ টি-২০

রবিচন্দ্রন অশ্বিনের কেরিয়ারে নতুন মোড়, খেলবেন বিগ ব্যাশ লিগ, ইন্টারন্যাশনাল লিগ টি-২০

Ravichandran Ashwin: ভারতীয় ক্রিকেটের সব ধরনের প্রতিযোগিতা থেকে সরে যাওয়ার পরেই বিদেশের টি-২০ লিগে খেলার ইচ্ছাপ্রকাশ করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। এবার জানা গেল, বিদেশের জোড়া টি-২০ লিগে খেলার প্রস্তাব পেলেন এই অফ-স্পিনার।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Sep 23 2025, 05:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
একসঙ্গে বিদেশের জোড়া টি ২০ লিগে খেলার প্রস্তাব পেলেন রবিচন্দ্রন অশ্বিন
Image Credit : Getty

একসঙ্গে বিদেশের জোড়া টি-২০ লিগে খেলার প্রস্তাব পেলেন রবিচন্দ্রন অশ্বিন

বিদেশের টি-২০ লিগে অশ্বিন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই সরে গিয়েছেন। আইপিএল থেকেও অবসর নিয়েছেন। এবার বিদেশের জোড়া টি-২০ লিগে খেলতে নামছেন তারকা অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি বিগ ব্যাশ লিগ ও ইন্টারন্যাশনাল লিগ টি-২০-তে খেলার প্রস্তাব পেয়েছেন। দুই প্রস্তাবই গ্রহণ করতে চলেছেন এই তারকা ক্রিকেটার। কোনও এক লিগ বেছে নেওয়ার প্রয়োজন নেই। একই সময়ে না হওয়ায় দুই লিগেই খেলতে পারবেন অশ্বিন।

DID YOU
KNOW
?
রবিচন্দ্রন অশ্বিনের
ভারতীয় ক্রিকেটের সব ফর্ম্যাট থেকে সরে গিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এই কারণেই তিনি এবার বিদেশের টি-২০ লিগে খেলতে পারবেন।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
প্রথম পুরুষ ভারতীয় ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশ লিগে খেলবেন রবিচন্দ্রন অশ্বিন
Image Credit : Getty

প্রথম পুরুষ ভারতীয় ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশ লিগে খেলবেন রবিচন্দ্রন অশ্বিন

ইতিহাসে রবিচন্দ্রন অশ্বিন

বিসিসিআই-এর নিয়ম অনুযায়ী, ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত কোনও পুরুষ ক্রিকেটার বিদেশের ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে খেলার অনুমতি পান না। এই কারণেই এতদিন বিদেশের টি-২০ লিগে খেলার সুযোগ পাননি রবিচন্দ্রন অশ্বিন। তবে জাতীয় দল ও আইপিএল থেকে সরে যাওয়ার পর এখন আর তাঁর বিদেশের টি-২০ লিগে খেলতে বাধা নেই। প্রথম ভারতীয় পুরুষ ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশ লিগে খেলতে চলেছেন এই অফ-স্পিনার।

১
প্রথম পুরুষ ভারতীয় ক্রিকেটার হিসেবে বিবিএল-এ অশ্বিন
রবিচন্দ্রন অশ্বিনই প্রথম পুরুষ ভারতীয় ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশ লিগে খেলতে চলেছেন।

Related Articles

Related image1
Ravichandran Ashwin: 'হাসপাতাল থেকেই টেস্ট ম্যাচে ফিরে যেতে বলেন মা,' আবেগপ্রবণ অশ্বিন
Related image2
Ravichandran Ashwin: রাঁচি টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট, কুম্বলের নজির স্পর্শ অশ্বিনের
36
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে কোন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন রবিচন্দ্রন অশ্বিন?
Image Credit : Getty

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে কোন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন রবিচন্দ্রন অশ্বিন?

কোন দল বেছে নেবেন অশ্বিন?

বিগ ব্যাশ লিগের একাধিক ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে প্রস্তাব পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। সিডনির জোড়া ফ্র্যাঞ্চাইজি সিডনি সিক্সার্স ও সিডনি থান্ডারের কাছ থেকে প্রস্তাব পেয়েছেন অশ্বিন। এছাড়া রিকি পন্টিংয়ের দল হোবার্ট হারিকেনস, টিম পেইনের দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছ থেকেও প্রস্তাব পেয়েছেন অশ্বিন। তিনি কোন দল বেছে নেবেন, সে বিষয়ে অবশ্য এখনও কিছু জানা যায়নি।

46
আগামী সপ্তাহে ইন্টারন্যাশনাল লিগ টি-২০-এর নিলামে থাকছেন রবিচন্দ্রন অশ্বিন
Image Credit : Getty

আগামী সপ্তাহে ইন্টারন্যাশনাল লিগ টি-২০-এর নিলামে থাকছেন রবিচন্দ্রন অশ্বিন

নতুন দলে অশ্বিন

আইপিএল থেকে অবসর নেওয়ার পর থেকেই ইন্টারন্যাশনাল লিগ টি-২০-এর আয়োজকদের সঙ্গে আলোচনা চালাচ্ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। শেষপর্যন্ত তিনি এই লিগে খেলতে রাজি হয়েছেন এই তারকা অফ-স্পিনার। ১ অক্টোবর এই লিগের নিলাম। সেখানে অশ্বিনের নামও থাকছে। এই লিগের যে ফ্র্যাঞ্চাইজি তাঁকে বেছে নেবে তাদের হয়েই খেলবেন অশ্বিন। একইসঙ্গে তিনি বিগ ব্যাশ লিগেও খেলবেন।

56
ইন্টারন্যাশনাল লিগ টি-২০-তে খেলার পরেই বিগ ব্যাশ লিগে খেলতে যাবেন অশ্বিন
Image Credit : Getty

ইন্টারন্যাশনাল লিগ টি-২০-তে খেলার পরেই বিগ ব্যাশ লিগে খেলতে যাবেন অশ্বিন

পরপর ম্যাচ অশ্বিনের

২ ডিসেম্বর শুরু হবে ইন্টারন্যাশনাল লিগ টি-২০। এই লিগ চলবে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। বিগ ব্যাশ লিগ শুরু হবে ১৪ ডিসেম্বর। আগামী বছরের ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে অস্ট্রেলিয়ার এই লিগ। ফলে প্রথমে ইন্টারন্যাশনাল লিগ টি-২০-তে খেলার পর অস্ট্রেলিয়ায় উড়ে যাবেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁকে পরপর ম্যাচ খেলতে হবে। তিনি বিগ ব্যাশ লিগের শুরু থেকে খেলতে পারবেন না। 

66
ইন্টারন্যাশনাল লিগ টি-২০-তে খেলার প্রস্তুতি নিচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন
Image Credit : Getty

ইন্টারন্যাশনাল লিগ টি-২০-তে খেলার প্রস্তুতি নিচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন

প্রস্তুতিতে ব্যস্ত অশ্বিন

ইন্টারন্যাশনাল লিগ টি-২০ প্রসঙ্গে রবিচন্দ্রন অশ্বিন বলেছেন, 'আমি নিলামের জন্য নাম লিখিয়েছি। আশা করি ছয় ফ্র্যাঞ্চাইজির কোনও একটি আমাকে দলে নিতে আগ্রহী হবে।' সংযুক্ত আরব আমিরশাহির এই লিগের এবার চতুর্থ মরসুম শুরু হতে চলেছে। সব ফ্র্যাঞ্চাইজিই নিলামের আগে সরাসরি খেলোয়াড়দের সঙ্গে চুক্তির সীমা সম্পূর্ণ করে ফেলেছে। ফলে নিলামের মাধ্যমেই অশ্বিনকে দলে নিতে হবে।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Team India Squad: আফগান সিরিজে ভারতীয় দলে একাধিক বড় চমক, নতুন মুখের ভিড়, ODIতে রো-কো, বিশ্রাম দুই তারকাকে
Recommended image2
IPL 2026: আইপিএল ২০২৬ প্লে-অফে ৩ দল নিশ্চিত, কোন জায়গায় কলকাতা নাইট রাইডার্স?
Recommended image3
Rohit Sharma: ফিটনেস নিয়ে সংশয়, আফগানিস্তানের বিরুদ্ধে অনিশ্চিত রোহিত-হার্দিক
Recommended image4
CSK vs SRH: দুরন্ত ঈশান কিষাণ! দক্ষিণী ক্রিকেটীয় ডার্বিতে চেন্নাইকে হারিয়ে প্লে-অফে হায়দরাবাদ
Recommended image5
Mohammed Shami: ৩ বছর পর টেস্ট দলে জায়গা পেতে পারেন মহম্মদ শামি, ওয়ানডেতে ফিরছেন Sanju Samson
Related Stories
Recommended image1
Ravichandran Ashwin: 'হাসপাতাল থেকেই টেস্ট ম্যাচে ফিরে যেতে বলেন মা,' আবেগপ্রবণ অশ্বিন
Recommended image2
Ravichandran Ashwin: রাঁচি টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট, কুম্বলের নজির স্পর্শ অশ্বিনের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved