MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN Temple Musicians Salary
West Bengal Govt Holidays
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
Nabanna Holiday
West Bengal DA Hike
Stock Market Holiday
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • বিগ ব্যাশ লিগে খেলবেন রবিচন্দ্রন অশ্বিন? আইপিএল থেকে অবসরের পর জল্পনা তুঙ্গে

বিগ ব্যাশ লিগে খেলবেন রবিচন্দ্রন অশ্বিন? আইপিএল থেকে অবসরের পর জল্পনা তুঙ্গে

Ravichandran Ashwin: আইপিএল (IPL) থেকে অবসরের পরেই রবিচন্দ্রন অশ্বিন জানিয়েছিলেন, তিনি বিদেশের ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে খেলতে চান। এবার শোনা যাচ্ছে, এই অলরাউন্ডার অস্ট্রেলিয়ার লিগে খেলতে পারেন।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Sep 03 2025, 04:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
অস্ট্রেলিয়ার টি ২০ প্রতিযোগিতা বিশ ব্যাশ লিগে খেলতে পারেন রবিচন্দ্রন অশ্বিন
Image Credit : ANI

অস্ট্রেলিয়ার টি-২০ প্রতিযোগিতা বিশ ব্যাশ লিগে খেলতে পারেন রবিচন্দ্রন অশ্বিন

বিগ ব্যাশ লিগে রবিচন্দ্রন অশ্বিন?

বিসিসিআই-এর নিয়ম অনুযায়ী, কোনও চুক্তিবদ্ধ ভারতীয় পুরুষ ক্রিকেটার বিদেশের ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে খেলতে পারেন না। এই কারণে বিদেশের কোনও লিগে ভারতের পুরুষ ক্রিকেটারদের দেখা যায় না। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএল থেকেও অবসরের কথা ঘোষণা করেছেন রবিচন্দ্রন অশ্বিন। ফলে তাঁর বিদেশের লিগে খেলতে বাধা নেই। শোনা যাচ্ছে, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলার জন্য আলোচনা চালাচ্ছেন অশ্বিন। তিনি এবার এই টি-২০ লিগে খেলতে পারেন।

DID YOU
KNOW
?
বিগ ব্যাশ লিগে অশ্বিন?
ভারতীয় ক্রিকেটের আর কোনও টুর্নামেন্টেই খেলছেন না রবিচন্দ্রন অশ্বিন। ফলে তিনি এবার বিদেশের টি-২০ লিগে খেলতেই পারেন।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
রবিচন্দ্রন অশ্বিনকে বিগ ব্যাশ লিগে খেলাতে আগ্রহী ক্রিকেট অস্ট্রেলিয়া
Image Credit : ANI

রবিচন্দ্রন অশ্বিনকে বিগ ব্যাশ লিগে খেলাতে আগ্রহী ক্রিকেট অস্ট্রেলিয়া

অশ্বিনের সঙ্গে যোগাযোগ ক্রিকেট অস্ট্রেলিয়ার

ক্রিকেট বিষয়ক এক ওয়েবসাইট জানিয়েছে, রবিচন্দ্রন অশ্বিন আইপিএল থেকে অবসরের কথা ঘোষণা করার পরেই তাঁর সঙ্গে যোগাযোগ করেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ। তিনি এই অলরাউন্ডারকে বিগ ব্যাশ লিগে খেলার প্রস্তাব দিয়েছেন। অশ্বিন আগেই জানিয়েছিলেন, তিনি বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ খুঁজবেন। ফলে বিগ ব্যাশ লিগে খেলার প্রস্তাব গ্রহণ করতে পারেন অশ্বিন।

২০২৫
২০২৫ সালের আইপিএল-এ খেলার পর অবসর নিয়েছেন অশ্বিন
এবারের আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার পর অবসরের কথা ঘোষণা করেছেন রবিচন্দ্রন অশ্বিন।

Related Articles

Related image1
বিতর্কে জড়িয়ে সিএসকে ছাড়তে চেয়েছিলেন, আইপিএল থেকেই অবসর ঘোষণা অশ্বিনের
Related image2
প্রকাশ্যে বিরোধিতা, বিশ্ব হিন্দি দিবসে জাতীয় ভাষা নিয়ে বিতর্ক উস্কে দিলেন অশ্বিন
36
ভারতের প্রথম তারকা পুরুষ ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশ লিগে খেলবেন অশ্বিন?
Image Credit : ANI

ভারতের প্রথম তারকা পুরুষ ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশ লিগে খেলবেন অশ্বিন?

বিগ ব্যাশ লিগে অশ্বিন?

এখনও পর্যন্ত ভারতের কোনও তারকা পুরুষ ক্রিকেটারের পক্ষেই বিগ ব্যাশ লিগের মতো বিদেশের ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে খেলা সম্ভব হয়নি। কারণ, বিসিসিআই অনুমতি দেয় না। তবে আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল থেকে অবসরের পর এখন আর বিসিসিআই-এর নিয়মের বেড়াজালে আবদ্ধ নেই রবিচন্দ্রন অশ্বিন। ফলে তিনি বিগ ব্যাশ লিগে খেলতেই পারেন। সেক্ষেত্রে এই লিগের আকর্ষণ বেড়ে যাবে। ক্রিকেট অস্ট্রেলিয়া ঠিক সেটাই চাইছে।

46
রবিচন্দ্রন অশ্বিন বিগ ব্যাশ লিগে খেলবেন, আশাবাদী ক্রিকেট অস্ট্রেলিয়া
Image Credit : ANI

রবিচন্দ্রন অশ্বিন বিগ ব্যাশ লিগে খেলবেন, আশাবাদী ক্রিকেট অস্ট্রেলিয়া

অশ্বিনকে নিয়ে আশায় ক্রিকেট অস্ট্রেলিয়া

এক ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ জানিয়েছেন, ‘অশ্বিনের মতো কেউ যদি বিবিএল-এ খেলতে আসে, তাহলে আমাদের পক্ষে সবদিক থেকেই ভালো হবে। ও একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার। ও বিগ ব্যাশ লিগে খেলতে এলে এই লিগের গুরুত্ব অনেক বেড়ে যাবে। এবারের গ্রীষ্মে আমাদের ক্রিকেটের আকর্ষণ বেড়ে যাবে।’

56
রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে বিগ ব্যাশ লিগের আর্থিক চুক্তি নিয়ে আলোচনা চলছে
Image Credit : ANI

রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে বিগ ব্যাশ লিগের আর্থিক চুক্তি নিয়ে আলোচনা চলছে

কত অর্থ পাবেন অশ্বিন?

বিগ ব্যাশ লিগের বেশিরভাগ দলই ড্রাফটের সময় ক্রিকেটারদের দলে নেওয়ার জন্য নির্দিষ্ট অর্থ খরচ করে ফেলেছে। দল গঠনের জন্য অর্থ খরচের পরিমাণ নির্দিষ্ট করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই পরিস্থিতিতে রবিচন্দ্রন অশ্বিন যদি সত্যিই কোনও দলের সঙ্গে যুক্ত হন, তাহলে তাঁর সঙ্গে ম্যাচ প্রতি অর্থ দেওয়ার চুক্তি করা হতে পারে। অতীতে ডেভিড ওয়ার্নারের সঙ্গে এরকম চুক্তি করা হয়েছিল।

66
বিগ ব্যাশ লিগে মেলবোর্নের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে পারেন রবিচন্দ্রন অশ্বিন
Image Credit : ANI

বিগ ব্যাশ লিগে মেলবোর্নের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে পারেন রবিচন্দ্রন অশ্বিন

মেলবোর্নের দলে অশ্বিন?

ক্রিকেট মহলে জল্পনা চলছে, বিগ ব্যাশ লিগে মেলবোর্নের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। যদিও এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। এই টি-২০ লিগে অশ্বিনের মতো বড়মাপের ক্রিকেটার কমই আছেন। একাধিকবার বিশ্বকাপ, আইপিএল জিতেছেন এই অলরাউন্ডার। তিনি টি-২০ ফর্ম্যাটে অত্যন্ত কার্যকরী খেলোয়াড়। এই কারণেই তাঁকে বিগ ব্যাশ লিগে খেলানোর চেষ্টা করা হচ্ছে।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs SL Test 2026: দেবদূত-জুরেলের অনবদ্য সেঞ্চুরি! রানের পাহাড় ভারতের, দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কা পিছিয়ে ৪৯৫ রানে
Recommended image2
Yashasvi Jaiswal: কলম্বো টেস্টে গুঁতো মেরে বিতর্কে, যশস্বী জয়সওয়ালকে বড় শাস্তি দিল ICC
Recommended image3
Rishabh Pant: কলম্বোয় ব্যাটিং করার সময় কবজিতে চোট, মাঠ ছাড়তে হল ঋষভ পন্থকে
Recommended image4
Devdutt Padikkal: পরপর ৩ ম্যাচে শতরান, শ্রীলঙ্কা সফরে ধারাবাহিকতা অব্যাহত দেবদত্ত পাড়িক্কলের
Recommended image5
Yashasvi Jaiswal: আসিথা ফার্নান্ডোর সঙ্গে ঝামেলা, রাগে এ কী করলেন যশস্বী জয়সোয়াল!
Related Stories
Recommended image1
বিতর্কে জড়িয়ে সিএসকে ছাড়তে চেয়েছিলেন, আইপিএল থেকেই অবসর ঘোষণা অশ্বিনের
Recommended image2
প্রকাশ্যে বিরোধিতা, বিশ্ব হিন্দি দিবসে জাতীয় ভাষা নিয়ে বিতর্ক উস্কে দিলেন অশ্বিন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved