RCB vs CSK: ২৫১ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় চেন্নাই। ক্যাপ্টেন রুতুরাজ গায়কোয়াড় এবং সঞ্জু স্যামসন ঝোড়ো শুরু করবেন বলে অনেকেই আশা করা করেন। কিন্তু প্রথম ওভারেই রুতুরাজের উইকেট হারায় দল।
RCB vs CSK: আইপিএলে টানা তৃতীয় হারের মুখ দেখল চেন্নাই সুপার কিংস। চিন্নাস্বামী স্টেডিয়ামে 'সুপার সানডে'-র এই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) চেন্নাইকে ৪৩ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল। প্রথমে ব্যাট করে RCB ২০ ওভারে ৩ উইকেটে ২৫০ রানের পাহাড় গড়ে। জবাবে সঞ্জু স্যামসন সহ টপ অর্ডার আরও একবার হতাশ করেন। ফলে, চেন্নাই ১৯.৪ ওভারে ২০৭ রানে অলআউট হয়ে যায়।
চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন সরফরাজ খান। এই হারের ফলে চেন্নাই পয়েন্ট টেবিলের একেবারে শেষে রইল, আর RCB দ্বিতীয় জয়ে সোজা শীর্ষে উঠে এল। আইপিএলের ইতিহাসে এই প্রথমবার চেন্নাই মরসুমের প্রথম তিনটি ম্যাচই হারল। স্কোর: আরসিবি ২৫০/৩ (২০ ওভার), চেন্নাই ২০৭ অলআউট (১৯.৪ ওভার)।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট
২৫১ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় চেন্নাই। ক্যাপ্টেন রুতুরাজ গায়কোয়াড় এবং সঞ্জু স্যামসন ঝোড়ো শুরু করবেন বলে অনেকেই আশা করা করেন। কিন্তু প্রথম ওভারেই রুতুরাজের উইকেট হারায় দল। কিন্তু প্রথম ওভারেই রুতুরাজকে হারায় দল। জেকব ডাফির বলে ছক্কা মেরে শুরু করলেও পরের বলেই স্লিপে দেবদূত পাডিক্কালের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রুতুরাজ।
তিন নম্বরে নামা আয়ুষ মত্রে গত ম্যাচের মতো ঝড় তুলতে পারেননি। ভুবনেশ্বর কুমারের বলে রজত পাটিদারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনিও।
তৃতীয় ওভারে, জেকব ডাফির বলে ছক্কা মেরে আশা জাগিয়েছিলেন সঞ্জু। কিন্তু পরের বলেই আবার স্লিপে দেবদূত পাডিক্কালের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। এই নিয়ে টানা তিন ম্যাচে দুই অঙ্কের রানে পৌঁছানোর আগেই আউট হলেন সঞ্জু। তৃতীয় ওভারে ৩০ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা চেন্নাইকে পাওয়ার প্লে-তে ৭০ রানের গণ্ডি পার করান সরফরাজ খান। কিন্তু এরপর একে একে কার্তিক শর্মা (৬), হাফ সেঞ্চুরি করা সরফরাজ (২৫ বলে ৫০) এবং ছক্কা মেরে শুরু করা শিবম দুবে (১৩ বলে ১৮) আউট হয়ে গেলে চেন্নাইয়ের স্কোর দাঁড়ায় ১০৮ রানে।
খেলার দশম ওভারে, ১০৮ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা চেন্নাইকে ১৬৫ পর্যন্ত টেনে নিয়ে যান প্রশান্ত বীর (২৯ বলে ৪৩) এবং জেমি ওভারটন (১৬ বলে ৩৭)। প্রশান্তকে ফিরিয়ে চেন্নাইয়ের শেষ আশাও শেষ করে দেন ভুবনেশ্বর কুমার।
ক্রুনাল পান্ডিয়া এবং জেকব ডাফি দুটি করে উইকেট পান
এরপর ওভারটনকে সুযশ শর্মা আউট করলে চেন্নাইয়ের লড়াই শেষ হয়ে যায়। RCB-র হয়ে ভুবনেশ্বর কুমার ৩ উইকেট নেন এবং আইপিএলের ইতিহাসে প্রথম পেসার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। ক্রুনাল পান্ডিয়া এবং জেকব ডাফি দুটি করে উইকেট পান।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে RCB দেবদূত পাডিক্কাল, টিম ডেভিড এবং রজত পাতিদারের ঝোড়ো ব্যাটিংয়ের সৌজন্যে ২০ ওভারে ৩ উইকেটে ২৫০ রান তোলে। এই মরসুমের আইপিএলে এটাই সর্বোচ্চ স্কোর কোনও দলের।
২৫ বলে ৭০ রান করে অপরাজিত থাকা টিম ডেভিড RCB-র সর্বোচ্চ স্কোরার। রজত পাটিদার ১৯ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন। এছাড়া দেবদূত পাডিক্কাল ২৯ বলে ৫০, ফিল সল্ট ৩০ বলে ৪৬ এবং বিরাট কোহলি ১৮ বলে ২৮ রান করে আউট হন। শেষ পাঁচ ওভারে RCB-র ব্যাটাররা ৯৭ রান তোলেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

