RCB vs GT Final 2026: মেগা টি-২০ ক্রিকেট লিগ আইপিএল-এর ফাইনালে রবিবার, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাত টাইটান্স (rcb vs gt final 2026)। ২২ গজে ধুন্ধুমার ক্রিকেটের অপেক্ষা। নিঃসন্দেহে টানটান উত্তেজনার হাই-ভোল্টেজ ম্যাচ (royal challengers bengaluru vs gujarat titans final)।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

টসে জিতে বল করার সিদ্ধান্ত নিল বেঙ্গালুরু

এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নিল বেঙ্গালুরু। তবে প্রথম একাদশে কোনও পরিবর্তন করা হয়নি বলে জানালেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার। অন্যদিকে, টাইটান্স অধিনায়ক শুভমান গিল জানান, তাদের প্রথম একাদশে একটি পরিবর্তন এসেছে। সাই কিশোরের পরিবর্তে দলে এসেছেন আরশাদ খান।

Scroll to load tweet…

টসে জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদার বলেন, “উইকেটটা বেশ ভালো। মনে হয় না খুব একটা পরিবর্তন হবে বলে। অনেক স্মৃতি এবং গত বছরের কথা মনে পড়ে যাচ্ছে। এই ম্যাচটা জেতার জন্য আমাদের সেরাটা দিতে হবে। এই স্টেডিয়ামে খেলতে সবসময়ই ভালো লাগে।"

অপরদিকে, গুজরাত টাইটান্স অধিনায়ক শুভমান গিলের কথায়, “আমরা প্রথমে ব্যাট করতাম। উইকেটটা এমনই। এই মাঠে এটা আমাদের তৃতীয় ম্যাচ। প্রথম তিন ওভারে, ফাস্ট বোলারদের জন্য কিছুটা মুভমেন্ট থাকতে পারে। বিশ্বের অন্যতম বড় স্টেডিয়াম এটি।"

দুই দলের প্রথম একাদশ

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুঃ বিরাট কোহলি, দেবদত্ত পাডিক্কল, রজত পাতিদার (অধিনায়ক), জীতেশ শর্মা (উইকেটকিপার-ব্যাটার), টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়া, রোমারিও শেফার্ড, ভুবনেশ্বর কুমার, জ্যাকব ডাফি, জশ হ্যাজেলউড, রাসিখ সালাম দার

গুজরাত টাইটান্সঃ সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটকিপার-ব্যাটার), ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওয়াটিয়া, নিশান্ত সিন্ধু, জেসন হোল্ডার, রশিদ খান, কাগিসো রাবাডা, আরশাদ খান, মহম্মদ সিরাজ

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।