Rishabh Pant Injury: ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ চোটের কারণে বেশিরভাগ সময়ই জাতীয় দলের বাইরে থাকছেন। চোটের জন্যই ভারতীয় এ দলের হয়ে চলতি নিউজিল্যান্ড সফরে (India A tour of New Zealand, 2026) যেতে পারেননি ঋষভ। তিনি সিনিয়র দলের হয়েও খেলতে পারবেন কি না, সে বিষয়ে অনিশ্চয়তা রয়েছে।

DID YOU
KNOW
?
অনিশ্চিত ঋষভ পন্থ
ঋষভ পন্থ যেভাবে বারবার চোট পেয়ে জাতীয় দলের বাইরে থাকছেন, তাতে তিনি নিজের জায়গা ধরে রাখতে পারবেন কি না, সে বিষয়ে অনিশ্চয়তা রয়েছে।

Rishabh Pant's Fitness: নিউজিল্যান্ড সফরে (India tour of New Zealand 2026) টেস্ট সিরিজে কি খেলতে পারবেন ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ? রবিবার পর্যন্ত এ বিষয়ে অনিশ্চয়তা রয়েছে। হ্যামিলটনের (Hamilton) সেডন পার্কে (Seddon Park) ভারত-নিউজিল্যান্ড সিরিজের পঞ্চম টি-২০ ম্যাচের পর ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) ঋষভের ফিটনেস নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে গম্ভীর বলেন, 'এই মুহূর্তে আমার কাছে কোনও তথ্য নেই। যখনই তথ্য পাব, আপনাদের জানিয়ে দেব।' বিসিসিআই-এর (BCCI) নিয়ম অনুযায়ী, চুক্তিবদ্ধ কোনও ক্রিকেটার চোট পেলে বেঙ্গালুরুতে (Bengaluru) বিসিসিআই সেন্টার অফ এক্সসেলেন্সে (BCCI Centre of Excellence) রিহ্যাবের জন্য যেতে হয়। ঋষভেরও রিহ্যাবে যাওয়ার কথা। কিন্তু গম্ভীরের কথায় স্পষ্ট, বিসিসিআই মেডিক্যাল টিম এখনও ঋষভের ফিটনেসের বিষয়ে কোনও তথ্য দেয়নি।

ইরানি কাপ চলাকালীন চোট ঋষভের

ইরানি কাপে (Irani Cup 2026) অবশিষ্ট ভারতীয় দলের অধিনায়ক হিসেবে খেলার সময় চোট পান ঋষভ। প্রথম ইনিংসে স্যুইপ শট খেলতে গিয়ে অস্বস্তি অনুভব করেন তিনি। চোট নিয়েই দ্বিতীয় ইনিংসে আট নম্বরে ব্যাট করতে নামলেও জ্বর ও ফ্লুয়ের উপসর্গে ভুগছিলেন এই ক্রিকেটার। জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) দ্বিতীয় ইনিংসে উইকেটকিপিংও করেননি তিনি। এরপর থেকেই বিসিসিআই মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে আছেন। সম্প্রতি স্কিল ট্রেনিংয়ে ফেরার পথে এগিয়েছেন তিনি। তবে পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। জানা গিয়েছে, তিন থেকে চারটি স্কিল সেশন শেষ করার পর তাঁর প্রত্যাবর্তনের সময়সীমা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। সেই অনুশীলনে তাঁর পারফরম্যান্স ও শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নেওয়া হবে।

ভারতীয় দলের প্রশংসায় গম্ভীর

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয়ের পর ভারতীয় দলের প্রশংসা করেছেন ভারতীয় কোচ। তিনি বলেছেন, ‘এই সফরটা টি-২০ দলের কাছে সবচেয়ে কঠিন ছিল। আমরা ড্রেসিংরুমে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। টেস্ট দল এবং একদিনের দলের ক্রিকেটাররা প্রস্তুতির জন্য সময় পান। কিন্তু এই ছেলেরা সেই সুযোগ পায়নি। দলের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ ক্রিকেটারই প্রথমবার নিউজিল্যান্ড সফরে এসেছিল।’

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।