New Zealand vs India T20 Series: চলতি নিউজিল্যান্ড সফরে টি-২০ সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ দখল করে ভারতীয় দল। কিন্তু তারপর চতুর্থ ও পঞ্চম টি-২০ ম্যাচে হেরে গেল ভারত। এই সিরিজে ফের ভারতের বোলারদের ব্যর্থতা প্রকট হয়ে উঠল। বোলারদের খারাপ পারফরম্যান্সের জন্যই পরপর দুই ম্যাচে হেরে গেল ভারতীয় দল।

DID YOU
KNOW
?
ব্যর্থ ভুবনেশ্বর কুমার
দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে নিউজিল্যান্ড সফরে টি-২০ সিরিজে খেললেও, ভালো বোলিং করতে পারলেন না ভুবনেশ্বর কুমার।

India tour of New Zealand 2026: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম টি-২০ ম্যাচে সাত উইকেটে হেরে গেলে ভারতীয় দল। ফলে এই সিরিজের ফল হল ভারতের পক্ষে ৩-২। প্রথম তিন ম্যাচে জয় পাওয়ার পর টানা দুই ম্যাচে হেরে গেল ভারত। এদিন টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে আট উইকেট হারিয়ে ১৯১ রান করে ভারতীয় দল। জবাবে ১৮ ওভারে তিন উইকেট হারিয়ে ১৯৫ রান তুলে জয় পেল নিউজিল্যান্ড। সিরিজ হারা নিশ্চিত হয়ে যাওয়ার পর ঘুরে দাঁড়াল কিউয়িরা। অন্যদিকে, ভারতীয় দল ওডিআই সিরিজের আগে ছন্দ হারাল।

নিউজিল্যান্ডের নায়ক সিফার্ট-ফিলিপস

এদিন নিউজিল্যান্ডের ওপেনার টিম সিফার্ট (Tim Seifert) অসাধারণ ব্যাটিং করেন। তিনি ৫০ বলে ১১টি বাউন্ডারি ও পাঁচটি ওভার-বাউন্ডারির সাহায্যে ৯৩ রান করেন। চার নম্বরে ব্যাটিং করতে নেমে গ্লেন ফিলিপসও (Glenn Phillips) দুর্দান্ত পারফরম্যান্স দেখান। তিনি ৩৮ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল আটটি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ড্যারিল মিচেল (Daryl Mitchell) ১৬ বলে চারটি ওভার-বাউন্ডারির সাহায্যে ২৯ রান করেন।

ভারতের বোলারদের ব্যর্থতা

ভারতের বোলারদের মধ্যে আর্শদীপ সিং (Arshdeep Singh) চার ওভারে ৪০ রান দিয়ে এক উইকেট নেন। বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) চার ওভারে ৪৫ রান দিয়ে এক উইকেট নেন। নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) দু'ওভারে ১৯ রান দিয়ে এক উইকেট নেন। ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) ফের ব্যর্থ। এই অভিজ্ঞ পেসার চার ওভারে বিনা উইকেটে ৪১ রান দেন। প্রিন্স যাদব (Prince Yadav) তিন ওভারে বিনা উইকেটে ৩৫ রান দেন।

কাজে লাগল না ঈশান-শ্রেয়াসের অর্ধশতরান

এদিন ভারতের হয়ে তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ঈশান কিষান (Ishan Kishan) ৩২ বলে পাঁচটি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি মেরে ৬১ রান করেন। অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) ২৩ বলে ৫০ রান করেন। তিনি তিনটি বাউন্ডারি ও চারটি ওভার-বাউন্ডারি মারেন। নমন ধীর (Naman Dhir) ২৩ বলে ৩৩ রান করেন। নীতীশ ১৭ বলে ২২ রান করেন। কিন্তু ব্যাটাররা ভালো পারফরম্যান্স দেখালেও, বোলারদের ব্যর্থতায় হেরে গেল ভারত।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।