Rohit Sharma News: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা টি-২০, টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তিনি এখন শুধু ওডিআই ফর্ম্যাটে খেলছেন। ওডিআই থেকেও তাঁর অবসর নিয়ে বেশ কিছুদিন ধরে জল্পনা চলছে। বৃহস্পতিবার এ বিষয়ে মুখ খুললেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া (BCCI secretary Devajit Saikia)।
KNOW
Rohit Sharma Retirement Speculations: ‘রোহিত শর্মা দারুণ খেলছে। জল্পনায় ইন্ধন জোগানোর কোনও প্রয়োজন নেই।’ ঠিক এ কথা বলে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে জল্পনা থামিয়ে দিলেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া (BCCI secretary Devajit Saikia)। বৃহস্পতিবার মুম্বইয়ে (Mumbai) বিসিসিআই-এর এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকের পর এই মন্তব্য করেছেন দেবজিৎ। বৃহস্পতিবারের এই বৈঠকে ছিলেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir), ওডিআই অধিনায়ক শুবমান গিল (Shubman Gill), টি-টোয়েন্টি দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer), বিসিসিআই সভাপতি মিঠুন মানহাস (Mithun Manhas) এবং সচিব দেবজিৎ। তবে বৈঠকে ছিলেন না প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar)। আগামী মাসেই তাঁর মেয়াদ শেষ হতে চলেছে। ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে (ICC World Cup 2027) রোহিতকে খেলার সুযোগ দেওয়া হবে কি না, সে বিষয়ে জল্পনা চলছিল। এবার সেই জল্পনা থামিয়ে দিলেন বিসিসিআই সচিব।
রোহিতের অবসর নিয়ে গুজব
বিসিসিআই-এর বৈঠকে রোহিতের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা অবশ্য আগে থেকেই ছিল। ৩৯ বছর বয়সি এই ওপেনারকে নিয়ে গত কয়েক মাস ধরেই জল্পনা চলছে। বৈঠকের আগের দিন আরও চাঞ্চল্য তৈরি করে সংবাদসংস্থা পিটিআই-এ প্রকাশিত এক প্রতিবেদন। এই প্রতিবেদনে দাবি করা হয়, প্রধান নির্বাচক আগরকর নন, নির্বাচক কমিটির অন্য এক সদস্য রোহিতকে জানিয়েছেন, ওডিআই ক্রিকেটে তাঁকে নিয়ে আর এগোতে চায় না নির্বাচক কমিটি।
লর্ডসে শতরান করে জবাব রোহিতের
ভারতীয় দলের ইংল্যান্ড সফরের (India's tour of England 2026) সময়ই রোহিতকে নিয়ে জল্পনা চরমে উঠেছিল। এমনকী, লর্ডসের (Lord's) ওডিআই ম্যাচকেই তাঁর ভারতের হয়ে শেষ ম্যাচ হিসেবে ধরে নিয়েছিলেন অনেকে। কিন্তু ঐতিহাসিক লর্ডসে ব্যাট হাতে জবাব দেন রোহিত। ভারত ম্যাচ হারলেও শতরান করেন প্রাক্তন অধিনায়ক। নিজের ভবিষ্যৎ নিয়ে যখন সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে, ঠিক তখনই ব্যাট হাতে আবারও বুঝিয়ে দেন, চাপের মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা এখনও তাঁর রয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


