MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • মন খারাপ অনুরাগীদের, ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর এই তারকাদের

মন খারাপ অনুরাগীদের, ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর এই তারকাদের

এবারের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর অবসর ঘোষণা করেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাডেজা। এছাড়াও, দীনেশ কার্তিক এবং কেদার যাদব ক্রিকেটের সব ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন। জেমস অ্যান্ডারসনও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।

2 Min read
Author : Soumya Ganguly
| Updated : Sep 16 2024, 06:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
ভারতীয় দলকে টি ২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন করার পরেই অবসর নিয়েছেন রোহিত শর্মা
Image Credit : Getty

ভারতীয় দলকে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন করার পরেই অবসর নিয়েছেন রোহিত শর্মা

এবারের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পরেই অবসর ঘোষণা করেছেন অধিনায়ক রোহিত শর্মা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212
তৃতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে ক্রিকেট বিশ্বকাপ জেতার নজির গড়েছেন রোহিত শর্মা
Image Credit : Getty

তৃতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে ক্রিকেট বিশ্বকাপ জেতার নজির গড়েছেন রোহিত শর্মা

কপিল দেব নিখাঞ্জ ও মহেন্দ্র সিং ধোনির পর তৃতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছেন রোহিত শর্মা। এরপরেই তিনি টি-২০ ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন।

312
টি-২০ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করেন রোহিত শর্মা
Image Credit : PTI

টি-২০ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করেন রোহিত শর্মা

আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার সময় সবচেয়ে বেশি রান করা ব্যাটার ছিলেন রোহিত শর্মা। তিনি ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে দ্বিতীয় সর্বাধিক রান করেন।

412
রোহিত শর্মার মতোই টি-২০ বিশ্বকাপ জেতার পরেই এই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি
Image Credit : Getty

রোহিত শর্মার মতোই টি-২০ বিশ্বকাপ জেতার পরেই এই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি

টি-২০ বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রান করে ম্যাচের সেরা নির্বাচিত হন বিরাট কোহলি। এরপরেই তিনি আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেন।

512
টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি
Image Credit : Getty

টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি

টি-২০ বিশ্বকাপে ২ বার সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি। তিনি আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে দ্বিতীয় সর্বাধিক রান করেছেন।

612
রোহিত শর্মা, বিরাট কোহলির পর আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন রবীন্দ্র জাডেজাও
Image Credit : Getty

রোহিত শর্মা, বিরাট কোহলির পর আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন রবীন্দ্র জাডেজাও

টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন রবীন্দ্র জাডেজা। তবে টেস্ট, ওডিআই ফর্ম্যাটে খেলবেন এই অলরাউন্ডার।

712
ভারতীয় দলের হয়ে ক্রিকেটের সব ফর্ম্যাটেই অসাধারণ পারফরম্যান্স রবীন্দ্র জাডেজার
Image Credit : PTI

ভারতীয় দলের হয়ে ক্রিকেটের সব ফর্ম্যাটেই অসাধারণ পারফরম্যান্স রবীন্দ্র জাডেজার

২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে ভারতীয় দলের হয়ে ৭৪টি টি-২০ ম্যাচ খেলেছেন রবীন্দ্র জাডেজা। ৫১৫ রান করার পাশাপাশি ৫৪ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।

812
এবারের টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ না পেয়ে অবসর ঘোষণা করেছেন দীনেশ কার্তিক
Image Credit : Getty

এবারের টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ না পেয়ে অবসর ঘোষণা করেছেন দীনেশ কার্তিক

এবারের আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখানোর পরেও টি-২০ বিশ্বকাপে খেলার সুযোগ না পেয়ে ক্রিকেটের সব ফর্ম্যাট থেকেই অবসর ঘোষণা করে দিয়েছেন দীনেশ কার্তিক।

912
এ বছরের জুনে সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দিয়েছেন কেদার যাদব
Image Credit : Getty

এ বছরের জুনে সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দিয়েছেন কেদার যাদব

দীনেশ কার্তিকের মতোই এবারের টি-২০ বিশ্বকাপে ভারতীয় দল সুযোগ পাননি কেদার যাদব। এই ব্যাটারও সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন।

1012
টি-২০, ওডিআই থেকে আগেই সরে গিয়েছিলেন, এবার টেস্ট ক্রিকেট থেকেও অবসর নিলেন জেমস অ্যান্ডারসন
Image Credit : Getty

টি-২০, ওডিআই থেকে আগেই সরে গিয়েছিলেন, এবার টেস্ট ক্রিকেট থেকেও অবসর নিলেন জেমস অ্যান্ডারসন

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা পেসার জেমস অ্যান্ডারসন এ বছরের জুলাইয়ে ইংল্যান্ডের হয়ে শেষ টেস্ট ম্যাচ খেলে অবসর নিলেন।

1112
৭ বছর ধরে শুধু টেস্ট ম্যাচ খেলার পর অবসর নিলেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন
Image Credit : Getty

৭ বছর ধরে শুধু টেস্ট ম্যাচ খেলার পর অবসর নিলেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন

২০০৯ সালে আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নেন জেমস অ্যান্ডারসন। তিনি ২০১৫ সালে ওডিআই ফর্ম্যাট থেকে অবসর নেন। এবার টেস্ট ক্রিকেট থেকেও অবসর নিলেন এই পেসার।

1212
টেস্ট ক্রিকেটে পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন
Image Credit : Getty

টেস্ট ক্রিকেটে পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন

টেস্ট ক্রিকেটে ৭০৪ উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন। তিনিই পেসারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। বোলারদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলেছেন অ্যান্ডারসন।।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
বিরাট কোহলি

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pakistan Cricket: স্লো ওভার রেটের গেরোয় পাকিস্তান, মোটা জরিমানা এবং ১১ পয়েন্ট কাটল আইসিসি
Recommended image2
Women's Asia Cup 2026: পুরুষদের পর এবার মহিলারা, PCB প্রধানের হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিল না ভারত
Recommended image3
Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপ জয় ভারতের, শ্রীলঙ্কাকে ৭২ রানে হারালেন হরমনপ্রীতরা
Recommended image4
India vs Afghanistan T20: অভিষেকের ঝোড়ো ব্যাটিংয়ে উড়ে গেল আফগানিস্তান, ৭ উইকেটে সিরিজ জয় ভারতের
Recommended image5
BCCI New Rule: সমস্যায় পড়বেন বিরাট-রোহিতরা? BCCI-এর নতুন নিয়মে মাথায় হাত ফ্যানদের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved