MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
West Bengal Weather Update
EPFO Wage Ceiling
Annapurna Yojana
West Bengal Strom Alert
Radha Ashtami 2026 Date
Digital Birth Certificate
8th Pay Commission
What is APAAR ID Card?
Ajker Rashifal
Ajker Bangla Khobar Live
  • Home
  • Sports
  • Cricket
  • Sachin Tendulkar: পাশে মা-স্ত্রী ও বিশেষ একজন, অনুরাগীদের সঙ্গে জন্মদিন পালন সচিনের

Sachin Tendulkar: পাশে মা-স্ত্রী ও বিশেষ একজন, অনুরাগীদের সঙ্গে জন্মদিন পালন সচিনের

Sachin Tendulkar Birthday: শুক্রবার সচিন তেন্ডুলকরের জন্মদিন। গত চার দশক ধরে ভারতীয় ক্রিকেট মহলের কাছে এই দিন একেবারেই আলাদা। সচিন প্রায় দেড় দশক আগে পেশাদার ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কিন্তু এখনও সমান জনপ্রিয় এই কিংবদন্তি। 

2 Min read
Author : Soumya Ganguly
Published : Apr 24 2026, 03:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
পরিবার ও অনুরাগীদের সঙ্গে মুম্বইয়ে ৫৩ তম জন্মদিন পালন সচিন তেন্ডুলকরের
Image Credit : our own

পরিবার ও অনুরাগীদের সঙ্গে মুম্বইয়ে ৫৩-তম জন্মদিন পালন সচিন তেন্ডুলকরের

সচিন তেন্ডুলকরের জন্মদিন

শুক্রবার ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকরের জন্মদিন। মুম্বইয়ে নিজের বাড়ির বাইরে অনুরাগীদের সঙ্গে জন্মদিন পালন করলেন সচিন। তিনি কেক কাটেন। এই সময় তাঁর পাশে ছিলেন মা, স্ত্রী ও বিশেষ একজন। এই বিশেষ একজন হল সচিনের প্রিয় সারমেয়। এই কিংবদন্তিকে পাশে পেয়ে এবং তাঁর সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে অনুরাগীরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন।

DID YOU
KNOW
?
সচিনকে শুভেচ্ছা
সারা বিশ্বে ছড়িয়ে থাকা অনুরাগীরা সচিন তেন্ডুলকরকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
জন্মদিনে অনুরাগীদের আনা কেক কেটে তাঁদের খুশি করে দিলেন সচিন তেন্ডুলকর
Image Credit : Getty

জন্মদিনে অনুরাগীদের আনা কেক কেটে তাঁদের খুশি করে দিলেন সচিন তেন্ডুলকর

অনুরাগীদের আনা কেক কাটলেন সচিন

সচিন তেন্ডুলকরের জন্মদিনে তাঁর জন্য কেক আনেন অনুরাগীরা। বাড়ি থেকে বেরিয়ে সেই কেক কাটেন সচিন। তিনি অনুরাগীদের সঙ্গে হাসিমুখে কথা বলেন, জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ জানান। এই কিংবদন্তির জন্মদিন উপলক্ষে তাঁর বাড়ি ছিল সরগরম। বহু অনুরাগী ভিড় জমান। সবাই সচিনকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

১৯৭৩
১৯৭৩ সালের ২৪ এপ্রিল জন্মগ্রহণ করেন সচিন তেন্ডুলকর।
১৯৭৩ সালের ২৪ এপ্রিল তৎকালীন বম্বেতে জন্মগ্রহণ করেন সচিন তেন্ডুলকর। তিনি পরবর্তীকালে বিশ্বের সেরা ব্যাটার হয়ে ওঠেন।

Related Articles

Related image1
Vinod Kambli: বিনোদ কাম্বলির স্বাস্থ্যের অবনতি, সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সচিন তেন্ডুলকর
Related image2
Vaibhav Sooryavanshi: সচিনের রেকর্ড ভাঙছে, সবচেয়ে কম বয়সে ভারতীয় দলে জায়গা পাচ্ছেন বৈভব
38
ববারবরের মতোই এবারের জন্মদিনেও পরিবারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন সচিন তেন্ডুলকর
Image Credit : ANI

ববারবরের মতোই এবারের জন্মদিনেও পরিবারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন সচিন তেন্ডুলকর

জন্মদিনে পরিবারের সঙ্গে সচিন

জন্মদিনে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এক বিশেষ পোস্ট করেছেন সচিন তেন্ডুলকর। এই পোস্টে তাঁর পাশে মা, স্ত্রী ও সারমেয়কে দেখা যাচ্ছে। সচিন লিখেছেন, ‘সবচেয়ে সুন্দরভাবে আমার দিন শুরু করলাম। আমার পাশে আই, অঞ্জলি ও ট্রাবলমেকার। একজন পুরুষ এর চেয়ে বেশি আর কী চাইতে পারে?’

48
সচিনের জন্মদিনে 'সবচেয়ে সুন্দর অনুরাগী'-কে কোলে তুলে নিলেন অঞ্জলি
Image Credit : Instagram@Sachintendulkar

সচিনের জন্মদিনে 'সবচেয়ে সুন্দর অনুরাগী'-কে কোলে তুলে নিলেন অঞ্জলি

সচিনের 'সবচেয়ে সুন্দর অনুরাগী'

সচিন তেন্ডুলকরের জন্মদিনে তাঁর বাড়ির সামনে বহু মানুষ ভিড় জমান। তাদের মধ্যে এক খুদেও ছিল। কয়েক মাস বয়সের এই শিশুর পরনের টি-শার্টে লেখা, ‘সচিনের সবচেয়ে সুন্দর অনুরাগী।’ এই শিশুটিকে কোলে তুলে নেন সচিনের স্ত্রী অঞ্জলি তেন্ডুলকর। তিনি এই শিশুকে আদর করেন। সচিনও তাঁর এই খুদে অনুরাগীকে আদর করেন।

58
জন্মদিনে অনুরাগীদের অটোগ্রাফ দেওয়ার পাশাপাশি সেলফির আবদারও মেটান সচিন
Image Credit : Getty

জন্মদিনে অনুরাগীদের অটোগ্রাফ দেওয়ার পাশাপাশি সেলফির আবদারও মেটান সচিন

অনুরাগীদের আবদার মেটালেন সচিন

জন্মদিনে সচিন তেন্ডুলকরকে হাতের সামনে পেয়ে তাঁর কাছ থেকে অটোগ্রাফ চান অনেক অনুরাগী। অনেকে আবার সেলফির আবদারও জানান। এই বিশেষ দিনে সবার আবদার মেটান সচিন। তাঁর প্রতি ভালোবাসা উজাড় করে দেওয়ার জন্য অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সচিন। তিনি সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

68
সচিন তেন্ডুলকরের জন্মদিনের অনুষ্ঠানে ছিলেন তাঁর বিশেষ অনুরাগী সুধীর চৌধুরী
Image Credit : Getty

সচিন তেন্ডুলকরের জন্মদিনের অনুষ্ঠানে ছিলেন তাঁর বিশেষ অনুরাগী সুধীর চৌধুরী

সচিনের জন্মদিনে বিশেষ অনুরাগী

সচিন তেন্ডুলকর যখন খেলতেন, তখন বিশেষ সাজে সজ্জিত হয়ে গ্যালারিতে থাকতেন তাঁর বিশেষ অনুরাগী সুধীর চৌধুরী। তিনি শুক্রবারও সচিনের জন্মদিনের অনুষ্ঠানে হাজির হন। নিজের শরীর জাতীয় পতাকার রঙে রাঙিয়ে এবং হাতে জাতীয় পতাকা নিয়ে হাজির হন সুধীর। তিনি শঙ্খও বাজাচ্ছিলেন। সুধীর জানান, তিনি সচিনের দীর্ঘ জীবন কামনা করে সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়ে পুজো দেওয়ার পরিকল্পনা করছেন।

78
জাতীয় দলের প্রাক্তন সতীর্থদের পাশাপাশি সারা বিশ্বে ছড়িয়ে থাকা অনুরাগীরা সচিনকে শুভেচ্ছা জানাচ্ছেন
Image Credit : Gemini

জাতীয় দলের প্রাক্তন সতীর্থদের পাশাপাশি সারা বিশ্বে ছড়িয়ে থাকা অনুরাগীরা সচিনকে শুভেচ্ছা জানাচ্ছেন

সচিনকে জন্মদিনের শুভেচ্ছা

সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে সচিন তেন্ডুলকরকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন জাতীয় দলের সতীর্থরা। এছাড়া সমাজের বিভিন্ন স্তরের মানুষও সচিনকে শুভেচ্ছা জানাচ্ছেন। এই কিংবদন্তির অনুরাগী সারা বিশ্বে ছড়িয়ে আছেন। সবাই সচিনকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন।

88
বাবার জন্মদিনে কেক খেতে অস্বীকার করেছেন সচিনের ছেলে অর্জুন তেন্ডুলকর
Image Credit : Getty

বাবার জন্মদিনে কেক খেতে অস্বীকার করেছেন সচিনের ছেলে অর্জুন তেন্ডুলকর

কেক খেলেন না অর্জুন!

সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর এখন আইপিএল-এ লখনউ সুপার জায়ান্টস দলের সঙ্গে আছেন। তিনি বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তবে বাবার জন্মদিনে কেক খেতে অস্বীকার করেছেন অর্জুন। কারণ, বিসকফ চিজ কেকে চিনি আছে। চিনি খেতে চান না বলেই কেক খেলেন না অর্জুন।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs Afghanistan T20 Series: তৃতীয় ম্যাচেও জয়! আফগানিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করল ভারত
Recommended image2
Abhishek Sharma Fastest Century: মাত্র ৩০ বলে সেঞ্চুরি করে হ্যালান্ডের স্টাইলে সেলিব্রেশন করলেন অভিষেক শর্মা
Recommended image3
Abhishek Sharma 30 Balls Century: ৩০ বলে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড অভিষেক শর্মার
Recommended image4
Indian Cricket Team: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলে রোহিত! এশিয়ান গেমসের স্কোয়াডও ঘোষণা করল বিসিসিআই
Recommended image5
Varun Chakravarthy Ruled Out: এশিয়াড থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী! পরিবর্তে বড় চমক
Related Stories
Recommended image1
Vinod Kambli: বিনোদ কাম্বলির স্বাস্থ্যের অবনতি, সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সচিন তেন্ডুলকর
Recommended image2
Vaibhav Sooryavanshi: সচিনের রেকর্ড ভাঙছে, সবচেয়ে কম বয়সে ভারতীয় দলে জায়গা পাচ্ছেন বৈভব
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved