Sunrisers Hyderabad vs Delhi Capitals: মঙ্গলবার আইপিএল-এ (IPL 2026) ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। ওপেনার অভিষেক শর্মার (Abhishek Sharma) অপরাজিত শতরানের সুবাদে দিল্লির বিরুদ্ধে এই ম্যাচে সহজ জয় পেল হায়দরাবাদ। এই জয়ের ফলে লিগ টেবলে ভালো জায়গায় পৌঁছে গেলেন অভিষেকরা।

DID YOU
KNOW
?
অভিষেক শর্মার নজির
আইপিএল-এ দ্বিতীয় এবং টি-২০ ফর্ম্যাটে নবম শতরান করলেন অভিষেক শর্মা। তিবি বিরাট কোহলির সঙ্গে একই সারিতে।

IPL 2026: ঘরের মাঠ হায়দরাবাদের (Hyderabad) রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে (Rajiv Gandhi International Stadium) আইপিএল-এর ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে সহজেই হারিয়ে দিল সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad vs Delhi Capitals)। ম্যাচের নায়ক হায়দরাবাদের ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma)। তিনি ৬৮ বলে ১৩৫ রান করে অপরাজিত থাকেন। তিনি ১০টি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি মারেন। এই তরুণ ব্যাটারের শতরানের সুবাদে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে দুই উইকেট হারিয়ে ২৪২ রান করে হায়দরাবাদ। জবাবে নয় উইকেট হারিয়ে ১৯৫ রান করেই থেমে যায় দিল্লি। ফলে ৪৭ রানে জয় পেলেন অভিষেকরা। এই জয়ের ফলে সাত ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে লিগ টেবলে তৃতীয় স্থানে উঠে এল হায়দরাবাদ। ছয় ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে থাকল দিল্লি।

লড়াই করে হার দিল্লির

২৪৩ রানের টার্গেট তাড়া করতে নেমে দিল্লি যে জয় পাবে, তা বোধহয় কেউই ভাবেননি। তবে লড়াই করল দিল্লি। ওপেনার পথুম নিশাঙ্ক (Pathum Nissanka) আট রান করে আউট হয়ে গেলেও, অপর ওপেনার কে এল রাহুল (KL Rahul), তিন নম্বরে ব্যাটিং করতে নামা নীতীশ রানা (Nitish Rana) এবং চার নম্বরে ব্যাটিং করতে নামা সমীর রিজভি (Sameer Rizvi) লড়াই করেন। রাহুল ২৩ বলে ৩৭ রান করেন। নীতীশ ৩০ বলে ৫৭ রান করেন। সমীর ২৮ বলে ৪১ রান করেন। ডেভিড মিলার (David Miller) অবশ্য প্রথম বলেই আউট হয়ে যান। ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs) ১৬ বলে ২৭ রান করেন। আশুতোষ শর্মা (Ashutosh Sharma) ১০ বলে ১৪ রান করেন। অধিনায়ক অক্ষর প্যাটেল (Axar Patel) তিন বলে দুই রান করেন। কুলদীপ যাদব (Kuldeep Yadav) দুই বলে এক রান করে অপরাজিত থাকেন। লুঙ্গি এনগিডি (Lungi Ngidi) প্রথম বলেই আউট হয়ে যান।

মালিঙ্গার ৪ উইকেট

হায়দরাবাদের হয়ে এশান মালিঙ্গা (Eshan Malinga) ৩২ রান দিয়ে চার উইকেট নেন। হর্ষ দুবে (Harsh Dubey) ১২ রান দিয়ে তিন উইকেট নেন। দিলশান মদুশনাকা (Dilshan Madushanka) ৩৬ রান দিয়ে এক উইকেট নেন। সাকিব হুসেন (Sakib Hussain) ২৯ রান দিয়ে এক উইকেট নেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।