SRH vs RR Eliminator: এই ম্যাচে যে দল হারবে, তারা টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। আর যে দল জিতবে, তাদের আরও একটি ম্যাচ খেলতে হবে। সেক্ষেত্রে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে পরাজিত দলের বিরুদ্ধে মুখোমুখি হবে এলিমিনেটর ম্যাচে জেতা দল। অর্থাৎ, বুধবারের ম্যাচে যারা জিতবে, তারা দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গুজরাতের বিরুদ্ধে মুখোমুখি হবে।
SRH vs RR Eliminator: মেগা টি-২০ ক্রিকেট লিগ আইপিএল-এর মঞ্চে টানটান উত্তেজনার লড়াই। শুরু হয়ে গেছে প্লে-পফ পর্বের খেলা। ইতিমধ্যেই প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মঙ্গলবার, গুজরাত টাইটান্সকে ৯২ রানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এরপরেই রয়েছে এলিমিনেটর ম্যাচ। বুধবার, নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবীন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল-এর প্লে-পফ পর্বে, এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হতে চলেছে সানরাইজ়ার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস (sunrisers hyderabad vs rajasthan royals)। খেলা শুরু সন্ধ্যা ৭.৩০ মিনিটে (ipl playoffs schedule 2026)।

প্রসঙ্গত, পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে আছে হায়দরাবাদ। তাদেরও পয়েন্ট বেঙ্গালুরু এবং গুজরাতের মতো ১৮। কিন্তু নেট রান রেটে পিছিয়ে। অন্যদিকে, ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে রাজস্থান। তাই তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকা এই দুই দল তথা হায়দরাবাদ এবং রাজস্থান খেলবে এলিমিনেটর ম্যাচ।
আইপিএল-এর হাড্ডাহাড্ডি এলিমিনেটর ম্যাচ
এই ম্যাচে যে দল হারবে, তারা টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। আর যে দল জিতবে, তাদের আরও একটি ম্যাচ খেলতে হবে। সেক্ষেত্রে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে পরাজিত দলের বিরুদ্ধে মুখোমুখি হবে এলিমিনেটর ম্যাচে জেতা দল। অর্থাৎ, বুধবারের ম্যাচে যারা জিতবে, তারা দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গুজরাতের বিরুদ্ধে মুখোমুখি হবে।
শক্তির নিরিখে দেখতে গেলে লড়াই হবে সমানে সমানে। আক্ষরিক অর্থেই, হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে সানরাইজ়ার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে। এই ম্যাচে হায়দরাবাদের হয়ে নজর কাড়তে পারেন ঈশান কিষাণ, অধিনায়ক প্যাট কামিন্স, অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড এবং হেনরিক ক্লাসেন সহ আরও অনেকেই।

অন্যদিকে, রাজস্থানের হয়ে এই ম্যাচে ফ্যাক্টর হয়ে উঠতে পারেন যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, ডোনোভান ফেরেরা, শুভম দুবে, দাসুন শানাকা, এবং জোফ্রা আর্চার সহ আরও অনেকেই। নিঃসন্দেহে হাই-ভোল্টেজ ম্যাচ।
পিচ রিপোর্ট কী বলছে?
এই ম্যাচে নম্বর পিচটি ব্যবহার করা হবে। এটি কার্যত, হাই-স্কোরের জন্য ভীষণভাবেই উপযুক্ত। উল্লেখযোগ্যভাবে, নিউ চণ্ডীগড়ের এই পিচে খেলা তিনটি ম্যাচেই রান তাড়া করা দল ম্যাচ জিতেছে। অন্যদিকে, এটি নিঃসন্দেহে ব্যাটিং-ফ্রেন্ডলি পিচ। পিচটি থেকে ব্যাটাররা বাড়তি সুবিধা পাবেন। অন্যদিকে, বোলিং বিভাগের নিরিখে এই পিচে পেসারদের তুলনায় স্পিনাররা বেশি সুবিধা পাবেন। এই ২২ গজে প্রথমে ব্যাট করা দলকে ২৫০-এর বেশি রানও তুলেছে। এমনকি, চলতি আইপিএলে ২২০-এর বেশি রান তাড়া করেও জয় এসেছে এই পিচে। তুলনামূলক ছোট বাউন্ডারি এবং দ্রুতগতির আউটফিল্ডের কারণে, ব্যাট করাটাও অনেক সহজ।

অপরদিকে, ম্যাচের দিন নিউ চণ্ডীগড়ের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪১-৪৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৩° সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। ম্যাচ চলাকালীন তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে, সঙ্গে থাকবে ১৫% আর্দ্রতা এবং আকাশ পরিষ্কার থাকবে।
এই মাঠে সানরাইজার্স হায়দরাবাদ মাত্র দুটি ম্যাচ খেলেছে। যার মধ্যে তারা একটিতে জিতেছে এবং একটিতে হেরেছে। রাজস্থান রয়্যালস এই মাঠে তিনটি ম্যাচ খেলেছে এবং সবকটিতেই জয় পেয়েছে। পাশাপাশি আইপিএল-এর মঞ্চে এখনও অবধি মোট ২৩ বার মুখোমুখি হয়েছে দুই দল। তার মধ্যে ১৪ টি ম্যাচে জয় পেয়েছে হায়দরাবাদ এবং ৯ টি খেলায় জয় পেয়েছে রাজস্থান।
সম্ভাব্য প্রথম একাদশ
সানরাইজ়ার্স হায়দরাবাদঃ অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, ঈশান কিষাণ (উইকেটকিপার-ব্যাটার), হেনরিক ক্লাসেন, সলিল অরোরা, স্মরণ রবিচন্দ্রন, নীতীশ কুমার রেড্ডি, প্যাট কামিন্স (অধিনায়ক), ঈশান মালিঙ্গা, সাকিব হুসেন, হর্ষল প্যাটেল
ইমপ্যাক্ট সাবঃ শিবাং কুমার, প্রফুল্ল হিঙ্গ
রাজস্থান রয়্যালসঃ যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, ধ্রুব জুরেল (উইকেটকিপার-ব্যাটার), রিয়ান পরাগ (অধিনায়ক), ডোনোভান ফেরেরা, শুভম দুবে, রবীন্দ্র জাদেজা, দাসুন শানাকা, জোফ্রা আর্চার, নন্দ্রে বার্গার, যশ রাজ পুঞ্জা
ইমপ্যাক্ট সাবঃ ব্রিজেশ শর্মা
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।