Tri Nation A Series in Sri Lanka 2026: ভারতের সিনিয়র দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের আগে শ্রীলঙ্কার মাটিতে ভারতীয় এ দলের হয়ে ত্রিদেশীয় সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখালেন বৈভব সূর্যবংশী। ১৫ বছর বয়সি এই ব্যাটার বারবার বুঝিয়ে দিচ্ছেন, তিনি আন্তর্জাতিক ক্রিকেটে খেলার জন্য তৈরি হয়ে গিয়েছেন।

DID YOU
KNOW
?
ভারতীয় দলে বৈভব
১৫ বছর বয়সেই ভারতের সিনিয়র দলের হয়ে অভিষেক হতে চলেছে বৈভব সূর্যবংশীর। তিনি আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে জাতীয় দলে জায়গা পেয়েছেন এই কিশোর।

Sri Lanka A vs India A Final: ফাইনালে শ্রীলঙ্কা এ দলকে ৬৬ রানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ (Tri Nation A Series in Sri Lanka 2026) চ্যাম্পিয়ন হল ভারতীয় এ দল। রবিবার ডাম্বুলায় (Dambulla) টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় এ দল নয় উইকেট হারিয়ে ৩৭৭ রান করে। তখনই ভারতের জয় নিশ্চিত হয়ে গিয়েছিল। পাহাড় প্রমাণ টার্গেট তাড়া করতে নেমে শ্রীলঙ্কা এ দল ৪৭.১ ওভারে ৩১১ রানে অলআউট হয়ে যায়। ভারতীয় এ দলের জয়ের নায়ক বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। এই কিশোর ফাইনালে বিস্ফোরক ব্যাটিং করেন। ভারতীয় এ দলের অধিনায়ক তিলক ভার্মা (Tilak Varma), ওপেনার প্রিয়াংশ আর্য (Priyansh Arya), তিন নম্বরে ব্যাটিং করতে নামা রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad), পাঁচ নম্বরে ব্যাটিং করতে নামা কুমার কুশাগ্র (Kumar Kushagra), আট নম্বরে ব্যাটিং করতে নামা বিপ্রজ নিগম (Vipraj Nigam), নয় নম্বরে ব্যাটিং করতে নামা অনুকূল রায়ও (Anukul Roy) ভালো ব্যাটিং করেন। সবমিলিয়ে দলগত পারফরম্যান্সেই জয় পেল ভারত।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তৈরি বৈভব

১৫ বছরের বৈভব বারবার বুঝিয়ে দিচ্ছেন, তিনি আন্তর্জাতিক ক্রিকেটে খেলার জন্য তৈরি। এদিন ওপেন করতে নেমে ২৯ বলে ৯৪ রান করেন এই কিশোর। তিনি ১০টি বাউন্ডারি ও আটটি ওভার-বাউন্ডারি মারেন। প্রিয়াংশ ২৯ বলে ৩৯ রান করেন। তিনি ছয়টি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি মারেন। ওপেনিং জুটিতে যোগ হয় ১৩২ রান। রুতুরাজ ৫১ বল খেলে ৪০ রান করেন। তিলক ৯০ বল খেলে ৬৭ রান করেন। কুশাগ্র ৩৯ বল খেলে ৩৬ রান করেন। নিগম ২০ বল খেলে ২৭ রান করেন। অনুকূল ১৫ বলে ৩৯ রান করেন। তিনি একটি বাউন্ডারি ও চারটি ওভার-বাউন্ডারি মারেন।

লড়াই করেও পারল না শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার হয়ে ওয়ানুজা সাহান (Wanuja Sahan) ৬৯ বল খেলে ৬২ রান করেন। সাদিরা সমরবিক্রমা (Sadeera Samarawickrama) ৪৪ বল খেলে ৫২ রান করেন। বিজয়কান্ত বিয়াসকান্ত (Vijayakanth Viyaskanth) ৩৪ বল খেলে ৩৯ রান করেন। অধিনায়ক সাহান আরাছিগে (Sahan Arachchige) ৪০ বল খেলে ৩৮ রান করেন। কিন্তু এই লড়াইয়ের পরেও জয়ের ধারেকাছে পৌঁছতে পারেনি শ্রীলঙ্কা এ দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।