MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • T20 World Cup 2026: ভারতে খেলতে আসবে না বাংলাদেশ, কঠোর অবস্থান নিচ্ছে আইসিসি?

T20 World Cup 2026: ভারতে খেলতে আসবে না বাংলাদেশ, কঠোর অবস্থান নিচ্ছে আইসিসি?

T20 World Cup 2026: ক্রিকেটারদের নিরাপত্তার অভাবের কারণ দেখিয়ে ভারতে না আসার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

2 Min read
Author : Subhankar Das
Published : Jan 23 2026, 03:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
একগুঁয়ে বাংলাদেশ
Image Credit : Getty

একগুঁয়ে বাংলাদেশ

আসন্ন ফেব্রুয়ারি মাসে, শুরু হতে চলা টি-২০ ক্রিকেট বিশ্বকাপে ভারতে খেলতে আসা কোনওভাবেই সম্ভব নয় বলে ফের একবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মূলত, ক্রিকেটারদের নিরাপত্তা সংক্রান্ত কারণ দেখিয়েই তারা ভারতে চাইছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ম্যাচগুলি শ্রীলঙ্কায় স্থানান্তরিত করার জন্য আইসিসির কাছে ইতিমধ্যেই অনুরোধ জানিয়েছে।

বাংলাদেশের হুমকিতে টলল না আইসিসি

কিন্তু আইসিসি বাংলাদেশের এই অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছে। আইসিসি জানিয়ে দিয়েছে যে, বাংলাদেশি ক্রিকেটার, কর্মকর্তা এবং ভক্তদের জন্য নিরাপত্তা সংক্রান্ত কোনও সমস্যা নেই ভারতে। তাই বাংলাদেশ এরপরেও ভারতে খেলবে কি না, সেই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে বলে আইসিসি সময়সীমা বেঁধে দেয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
24
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাখ্যা
Image Credit : Getty

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাখ্যা

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে যে, তারা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে আগ্রহী। কিন্তু ভারতে খেলতে পারবে না। তাদের ম্যাচগুলিকে শ্রীলঙ্কায় স্থানান্তরিত করা হলে তারা খেলতে প্রস্তুত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বলেছেন, ''শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলার পরিকল্পনা নিয়ে আমরা আইসিসির কাছে গেছিলাম। কিন্তু তারা আমাদের ২৪ ঘণ্টার সময়সীমা দিয়েছে।" 

Related Articles

Related image1
T20 World Cup 2026: কোথায় গেল উতলে ওঠা দরদ? বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে ডিগবাজি পাকিস্তানের
Related image2
IND vs NZ T20: দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে চায় ভারত, ঘুরে দাঁড়াবে নিউজিল্যান্ড?
34
আইসিসি কী পদক্ষেপ নিতে চলেছে?
Image Credit : Getty

আইসিসি কী পদক্ষেপ নিতে চলেছে?

এই বিষয়ে আইসিসি একাধিকবার আলোচনা করলেও বাংলাদেশ তাতে কর্ণপাত করেনি। আইসিসি আগেই জানায় যে, যদি বাংলাদেশ খেলতে না আসে, তাহলে তাদের পরিবর্তে স্কটল্যান্ড দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হবে। 

44
বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেওয়া রাজস্বও আইসিসি বন্ধ করে দেবে?
Image Credit : Getty

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেওয়া রাজস্বও আইসিসি বন্ধ করে দেবে?

এখনও যেহেতু বাংলাদেশ ভারতে না আসার সিদ্ধান্তে অটল, তাই আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করতে পারে। বাংলাদেশের খেলার কথা থাকা সমস্ত ম্যাচগুলিতে তাদের পরাজিত বলে গণ্য করা হবে। এছাড়াও, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেওয়া রাজস্বও আইসিসি বন্ধ করে দেবে বলে জানা গেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs Netherlands: বিশ্বকাপে এবার নেদারল্যান্ডসকে হারিয়ে দিল ভারত! বিধ্বংসী পারফরম্যান্স টিম ইন্ডিয়ার
Recommended image2
IND vs AFG ODI: ব্যাট হাতে শুভমান গিল এবং ঈশান কিষাণ! বল হাতে দাপট আর্শদীপ-গুরনূরের, দ্বিতীয় একদিনের ম্যাচে ১৭০ রানে বিশাল জয় ভারতের
Recommended image3
India vs Afghanistan: শুবমান-ঈশানের শতরান, আফগানদের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই-তে ভারত ৪০২
Recommended image4
India vs Pakistan: রিচা ঘোষকে ওপেনার হিসেবে ব্যবহার করা হতে পারে, ইঙ্গিত হরমনপ্রীতের
Recommended image5
IND vs PAK Women World Cup 2026: স্মৃতি-রিচা-দীপ্তি! ত্রিফলা নারীশক্তির দাপটে কুপোকাত পাকিস্তান, তিন তারকার পারফরম্যান্স একনজরে
Related Stories
Recommended image1
T20 World Cup 2026: কোথায় গেল উতলে ওঠা দরদ? বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে ডিগবাজি পাকিস্তানের
Recommended image2
IND vs NZ T20: দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে চায় ভারত, ঘুরে দাঁড়াবে নিউজিল্যান্ড?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved