IND vs AUS Warm Up Match: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারত 'এ' দল আমেরিকাকে ৩৮ রানে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে ভারত 'এ' দল এন জগদীশনের সেঞ্চুরি এবং আয়ুষ বাদোনির হাফ সেঞ্চুরির সুবাদে ২৩৮ রান তোলে। 

IND vs AUS Warm Up Match: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারত 'এ' দলের বিরুদ্ধে আমেরিকা ৩৮ রানে পরাজিত হয়েছে (india vs usa warm up)। নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে সোমবার, টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ২৩৮ রান তোলে। এন জগদীশনের ৫৫ বলে অপরাজিত ১০৪ রানের ইনিংস এবং আয়ুষ বাদোনির ২৬ বলে অপরাজিত ৬০ রানের ইনিংসের সুবাদে ভারত বড় স্কোরে পৌঁছে যায় (india vs usa warm up match)।

অনুশীলন ম্যাচেও ভারতের জয় 

জবাবে ব্যাট করতে নেমে আমেরিকা ৪৯.৪ ওভারে, ২০০ রানে অলআউট হয়ে যায়। আমেরিকার হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন আন্দ্রিস গাউস। আমেরিকার হয়ে দুই অঙ্কের রান করা ক্রিকেটাররা হলেন সঞ্জয় কৃষ্ণমূর্তি (৪১), শুভম রঞ্জনে (২৮), হারমিত সিং (২৫), মহম্মদ মহসিন (২১), মিলিন্দ কুমার (১৮) এবং মোনাঙ্ক প্যাটেল (১০)। ভারতের হয়ে রবি বিষ্ণোই তিনটি এবং খলিল আহমেদ ও নমন ধীর দুটি করে উইকেট নেন। 

তিলক ভার্মা এক ওভারে ১৫ রান দিয়ে একটি উইকেট তুলে নেন। এর আগে, ভারত মাত্র তিনটি উইকেট হারায়। চোট সারিয়ে ফিরে আসা তিলক ভার্মা (২৪ বলে ৩৮) বেশ ভালো পারফর্ম করেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ছন্দ খুঁজে পাওয়ার জন্যই তিলককে ভারত 'এ' দলে অন্তর্ভুক্ত করা হয়।

নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে, টসে হেরে ব্যাট করতে নেমে ভারত দারুণ শুরু করে। ওপেনিং জুটিতে ৪৩ রান যোগ করার পর প্রিয়াংশ আর্য (২৮) প্রথমে আউট হন। এরপর তিলক-জগদীশন জুটি ১১৩ রান যোগ করেন স্কোরবোর্ডে। তবে খেলার ১৪ ওভারে, তিলক আউট হন। ২৪ বল খেলে তিনি দুটি ছক্কা ও তিনটি চার মারেন তিনি। এরপর জগদীশন সেঞ্চুরি করেন এবং তারপর দ্রুত আউট হয়ে ফিরে যান। 

ছন্দে ফরলেন তিলক ভার্মা

তাঁর ইনিংসে ছিল চারটি ছক্কা ও ১১টি চার। বাদোনির সঙ্গে জগদীশন ৭৩ রানের জুটি গড়েন। মাত্র দুই বল খেলা রিয়ান পরাগ, বাদোনির সঙ্গে অপরাজিত থাকেন। দুই দলের স্কোয়াড একবার দেখে নিন।

ভারত 'এ': এন জগদীশন (উইকেটকিপার-ব্যাটার), প্রিয়াংশ আর্য, তিলক ভার্মা, নমন ধীর, আয়ুষ বাদোনি (অধিনায়ক), রিয়ান পরাগ, উর্ভিল প্যাটেল, আশুতোষ শর্মা, রবি বিষ্ণোই, খলিল আহমেদ, মায়াঙ্ক যাদব, অশোক শর্মা, ভিপরাজ নিগম।

আমেরিকা: আন্দ্রিস গাউস, সাইতেজা মুক্কামাল্লা, মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক এবং উইকেটকিপার-ব্যাটার), শেহান জয়সুরিয়া, শুভম রঞ্জনে, সঞ্জয় কৃষ্ণমূর্তি, শায়ান জাহাঙ্গীর, হারমিত সিং, শ্যাডলি ভ্যান শালকউইক, আলি খান, সৌরভ নেত্রভালকর, মিলিন্দ কুমার, মহম্মদ মহসিন, নোস্তুশ কেনজিগে, জসদীপ সিং।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।