MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • Team India Schedule: ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত ঠাসা ক্রীড়াসূচি ভারতের, কবে কোন সিরিজ?

Team India Schedule: ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত ঠাসা ক্রীড়াসূচি ভারতের, কবে কোন সিরিজ?

Team India Schedule: আইপিএল ২০২৬ শেষ হতেই টিম ইন্ডিয়া তাদের পরবর্তী লক্ষ্যের দিকে ঝাঁপিয়েছে। বর্ডার-গাভাসকর ট্রফির পাশাপাশি WTC ফাইনাল এবং ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ জেতাই এখন মূল উদ্দেশ্য। দেখে নিন ভারতীয় দলের ঠাসা ক্রীড়াসূচির সম্পূর্ণ বিবরণ।

2 Min read
Author : Subhankar Das
Published : Jun 06 2026, 11:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
WTC ফাইনাল থেকে ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত, দেখে নিন ভারতের ম্যাচের তালিকা
Image Credit : Getty

WTC ফাইনাল থেকে ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত, দেখে নিন ভারতের ম্যাচের তালিকা

আইপিএল ২০২৬-এর উত্তেজনা শেষ। এবার আন্তর্জাতিক ক্রিকেটের লড়াইয়ে নামতে তৈরি টিম ইন্ডিয়ার তারকারা। ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের অক্টোবর পর্যন্ত, প্রায় ১৮ মাস ভারতীয় খেলোয়াড়দের দম ফেলার উপায় নেই। একদিকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, অন্যদিকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ জয়—এই দুই লক্ষ্যকে সামনে রেখেই এগোচ্ছে ভারতীয় ক্রিকেট দল। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
আফগান চ্যালেঞ্জ দিয়ে হোম সিজন শুরু, এরপর ইংল্যান্ড ও শ্রীলঙ্কা সফর
Image Credit : Getty

আফগান চ্যালেঞ্জ দিয়ে হোম সিজন শুরু, এরপর ইংল্যান্ড ও শ্রীলঙ্কা সফর

আইপিএল ২০২৬ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই মাঠে নামছে টিম ইন্ডিয়া। ৬ থেকে ২০ জুন দেশের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে দিয়ে সফর শুরু হয়ে গেছে। এরপর জুনের শেষ সপ্তাহে, আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি খেলবে দল। জুলাই মাসে (১ থেকে ১৯ জুলাই) রয়েছে ইংল্যান্ড সফর, যেখানে পাঁচটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলা হবে। এরপর অগাস্টে শ্রীলঙ্কা সফরে গিয়ে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত।

Related Articles

Related image1
Kyle Jamieson: ১৫ বছরের বৈভবকে মেজাজ দেখিয়ে বিপাকে! কিউয়ি পেসারকে কড়া শাস্তি দিল BCCI
Related image2
Women's T20 World Cup: কবে ঘোষণা হচ্ছে ভারতীয় দলের স্কোয়াড? দিনক্ষণ জানিয়ে দিল BCCI
36
সেপ্টেম্বরে ঠাসা ক্রীড়াসূচি, এশিয়ান গেমসে সোনা জয়ের লক্ষ্য
Image Credit : Getty

সেপ্টেম্বরে ঠাসা ক্রীড়াসূচি, এশিয়ান গেমসে সোনা জয়ের লক্ষ্য

সেপ্টেম্বর মাসটা পুরোপুরি ক্রিকেটময়। ১ থেকে ১৩ সেপ্টেম্বর, বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত। এরপরেই সংযুক্ত আরব আমিরশাহিতে আফগানিস্তানের সঙ্গে আরও তিনটি টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। এই সফর শেষ করে ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত, জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে খেলতে নামবে ভারতীয় দল। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে তরুণ খেলোয়াড়দের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

46
উইন্ডিজ, কিউইদের সঙ্গে লড়াই, তারপর জিম্বাবোয়ে সফর
Image Credit : Getty

উইন্ডিজ, কিউইদের সঙ্গে লড়াই, তারপর জিম্বাবোয়ে সফর

অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ দল ভারত সফরে আসবে। দেশের মাটিতে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টির সিরিজ খেলা হবে। এটি শেষ হলেই অক্টোবর-নভেম্বর মাসে নিউজিল্যান্ড সফরে যাবে টিম ইন্ডিয়া। কিউইদের কঠিন কন্ডিশনে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টির দীর্ঘ সিরিজ ভারতের বেঞ্চ স্ট্রেন্থের আসল পরীক্ষা নেবে। এরপর ডিসেম্বর-জানুয়ারিতে শ্রীলঙ্কা দল ভারতে আসবে। তারপর ৩ থেকে ৭ জানুয়ারি জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনটি ওয়ানডের সিরিজ রয়েছে।
56
সব সিরিজের সেরা, বর্ডার-গাভাসকর ট্রফি
Image Credit : Getty

সব সিরিজের সেরা, বর্ডার-গাভাসকর ট্রফি

গোটা ক্রিকেট বিশ্বের চোখ থাকবে এই সিরিজের দিকে। জানুয়ারি-ফেব্রুয়ারি ২০২৭-এ অস্ট্রেলিয়া দল ভারত সফরে আসছে। 'বর্ডার-গাভাসকার ট্রফি'-র অংশ হিসেবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচটি টেস্টের সিরিজ অনুষ্ঠিত হবে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে হলে এই সিরিজ ভারতের জন্য কার্যত 'ডু অর ডাই' পরিস্থিতি।

66
WTC ফাইনাল, এশিয়া কাপ... চূড়ান্ত লক্ষ্য ২০২৭ বিশ্বকাপ
Image Credit : Getty

WTC ফাইনাল, এশিয়া কাপ... চূড়ান্ত লক্ষ্য ২০২৭ বিশ্বকাপ

আসল ক্লাইম্যাক্স অপেক্ষা করছে ২০২৭ সালে। আইপিএল ২০২৭ শেষ হওয়ার পরেই জুনে রয়েছে 'ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ' (WTC) ফাইনাল। এরপর জুলাই মাসে, বাংলাদেশে বসবে ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপের আসর। তবে সবকিছুর ঊর্ধ্বে, অক্টোবর-নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়ায় অনুষ্ঠিত হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। এই মেগা টুর্নামেন্টে কাপ জিতে বিশ্বসেরা হওয়াই টিম ইন্ডিয়ার চূড়ান্ত লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
খেলার খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
Dinesh Lad: 'রোহিতের কারও কাছে কিছু প্রমাণ করার নেই,' বলছেন ছোটবেলার কোচ
Recommended image2
Gautam Gambhir: ভারতীয় দল টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে, আশাবাদী গম্ভীর
Recommended image3
KS Bharat Retirement: হঠাৎ অবসর, ৩২ বছরেই থামল ভরত-পর্ব! টিম ইন্ডিয়ায় আর নয়?
Recommended image4
Shreyas Iyer: সূর্যকুমার যাদবের যুগ শেষ, ভারতের টি-২০ দলের নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ার
Recommended image5
Dawood Ibrahim: আইপিএল-এর দখল নিতে চেয়েছিল দাউদ ইব্রাহিম, দাবি ললিত মোদীর
Related Stories
Recommended image1
Kyle Jamieson: ১৫ বছরের বৈভবকে মেজাজ দেখিয়ে বিপাকে! কিউয়ি পেসারকে কড়া শাস্তি দিল BCCI
Recommended image2
Women's T20 World Cup: কবে ঘোষণা হচ্ছে ভারতীয় দলের স্কোয়াড? দিনক্ষণ জানিয়ে দিল BCCI
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved