Vaibhav Sooryavanshi: একটি মরশুমে ৫০টি ছক্কা হাঁকানো প্রথম ভারতীয় ব্যাটার হয়ে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী। এর আগে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে তিনি অভিষেক শর্মার (২০২৪ সালে ৪২টি) রেকর্ড ভেঙে দেন। আইপিএলের ইতিহাসে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে এই নজির গড়লেন বৈভব (vaibhav suryavanshi records in ipl)।

Vaibhav Sooryavanshi: আইপিএলে একের পর এক রেকর্ড ভেঙেই চলেছেন রাজস্থান রয়্যালসের তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী (vaibhav suryavanshi records in ipl 2026)। যিনি কয়েকদিন আগেই সিনিয়র জাতীয় দলে সুযোগ পেয়েছেন। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে, দুর্দান্ত পারফর্ম করে তিনি একটি মরশুমে ৫০টি ছক্কা হাঁকানোর মাইলফলক ছুঁয়ে ফেললেন। আইপিএলের ইতিহাসে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে এই নজির গড়লেন বৈভব (vaibhav suryavanshi records in ipl)।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ছক্কার হাফসেঞ্চুরি করে ইতিহাস বৈভবের

জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে, লখনউয়ের দেওয়া ২২০ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে রাজস্থানের হয়ে আরও একবার জ্বলে ওঠেন বৈভব। মাত্র ৩৮ বলে ৭টি চার এবং ১০টি ছক্কার সৌজন্যে ৯৩ রানের একটি চোখধাঁধানো ইনিংস উপহার দেন তিনি। বৈভবের এই বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদেই রাজস্থান রয়্যালস সহজে ম্যাচ জিতে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল।

এর আগে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচেই বৈভব একটি মরশুমে সবচেয়ে বেশি ছক্কা মারার ভারতীয় রেকর্ডটি নিজের নামের পাশে করে নেন। তিনি অভিষেক শর্মার ৪২টি ছক্কার (২০২৪) রেকর্ড টপকে যান। লখনউয়ের বিরুদ্ধে নামার সময় তাঁর ঝুলিতে ছিল ৪৩টি ছক্কা। ম্যাচের ১১তম ওভারে, পেসার মায়াঙ্ক যাদবকে পরপর দুটি ছক্কা মেরে তিনি এই মরশুমে ছক্কার হাফসেঞ্চুরিটি পূর্ণ করেন। এই মরশুমে ১৩টি ম্যাচ খেলে বৈভবের মোট ছক্কার সংখ্যা এখন ৫৩।

Scroll to load tweet…

কোনও ভারতীয়র নেই এই রেকর্ড?

এই মুহূর্তে বৈভবের সামনে 'ইউনিভার্স বস' ক্রিস গেইলের সর্বকালীন রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে। ২০১২ সালে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে গেইল একটি মরশুমে ৫৯টি ছক্কা মেরেছিলেন। সেই রেকর্ড ভাঙতে বৈভবের আর মাত্র ৭টি ছক্কা দরকার। গতকালের ম্যাচে তিনি কলকাতার আন্দ্রে রাসেলের ৫২টি ছক্কার রেকর্ডও টপকে গেছেন।

Scroll to load tweet…

লিগ পর্বে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে এখনও একটি ম্যাচ বাকি রয়েছে। এরপর রাজস্থান প্লে-অফে গেলে আরও ম্যাচ পাবে। তাই মনে করা হচ্ছে, ১৫ বছর বয়সী বৈভবের পক্ষে গেইলের রেকর্ড ভাঙা শুধুই সময়ের অপেক্ষা। প্রসঙ্গত, এর আগে একটি ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার ভারতীয় রেকর্ডও গড়েন বৈভব। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৩৭ বলে ১০৩ রানের ইনিংসে তিনি ১২টি ছক্কা হাঁকান। এখনও পর্যন্ত ১৩টি ম্যাচ খেলে ৫৭৯ রান করে টুর্নামেন্টের অরেঞ্জ ক্যাপও তাঁর দখলে। লখনউয়ের বিরুদ্ধে পারফরম্যান্সের পর, বৈভব সূর্যবংশী একটি মরশুমে পাওয়ারপ্লে-তে দ্বিতীয় সর্বোচ্চ রান করার ক্ষেত্রে ট্র্যাভিস হেডের (৪২৬ রান) রেকর্ডও ভেঙে দিয়েছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।