Vijay Shankar News: তামিলনাড়ুর (Tamil Nadu) অলরাউন্ডার বিজয় শঙ্করকে ভারতীয় ক্রিকেটে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছিল। এই অলরাউন্ডারকে জাতীয় দলের হয়ে খেলার সুযোগও দেওয়া হয়েছিল। কিন্তু উল্লেখযোগ্য পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। ফলে বেশিদিন জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি। এবার ভারতীয় ক্রিকেট ছেড়ে শ্রীলঙ্কায় (Sri Lanka) পাড়ি জমালেন বিজয়।

DID YOU
KNOW
?
ব্যর্থ বিজয় শঙ্কর
ভারতীয় দলের হয়ে ওডিআই, টি-২০ ফর্ম্যাটে কোনও ম্যাচেই অর্ধশতরান বা শতরান করতে পারেননি বিজয় শঙ্কর।

Lanka Premier League: আইপিএল (IPL 2026) ও ভারতীয় ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিয়ে এবার লঙ্কা প্রিমিয়ার লিগে (Lanka Premier League) যোগ দিলেন তামিলনাড়ুর (Tamil Nadu) অলরাউন্ডার বিজয় শঙ্কর (Vijay Shankar)। লঙ্কা প্রিমিয়ার লিগের ষষ্ঠ মরসুমে ক্যান্ডি রয়্যালসের (Kandy Royals) হয়ে খেলতে দেখা যাবে এই অলরাউন্ডারকে। ১ জুন লঙ্কা প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট হতে চলেছে। তার আগে এই লিগে যে বিদেশি ক্রিকেটাররা যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন, তাঁদের অন্যতম বিজয়। ৩৫ বছর বয়সি এই অলরাউন্ডার সম্প্রতি আইপিএল ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন। এই কারণে তাঁর পক্ষে এখন বিদেশের ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে খেলা সম্ভব। ক্যান্ডি রয়্যালস এবার শক্তিশালী দল গঠন করতে চলেছে। প্লেয়ার ড্রাফটের আগে ওয়ানিন্দু হাসারঙ্গা (Wanindu Hasaranga), অ্যাঞ্জেলো ম্যাথুজ (Angelo Mathews) ও মইন আলিকে (Moeen Ali) দলে নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ক্যান্ডি রয়্যালসের দ্বিতীয় বিদেশি ক্রিকেটার বিজয়

লঙ্কা প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী, প্লেয়ার ড্রাফটের আগে সব দলে সর্বাধিক দুই বিদেশি ক্রিকেটার এবং শ্রীলঙ্কার দুই মার্কি ক্রিকেটারকে রাখা যেতে পারে। সেই নিয়ম অনুযায়ী চারজন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে ক্যান্ডি রয়্যালস। দুই বিদেশি ক্রিকেটার হিসেবে আছেন বিজয় ও মইন। এরপর প্লেয়ার ড্রাফটে বাকি খেলোয়াড়দের দলে নেওয়া হবে।

টেস্টে খেলার সুযোগ পাননি বিজয়

ভারতীয় দলের হয়ে ১২টি ওডিআই এবং নয়টি টি-২০ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন বিজয়। তিনি ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপেও (2019 ICC Cricket World Cup) ভারতীয় দলের সদস্য ছিলেন এই অলরাউন্ডার। তিনি কোনও ম্যাচেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। এই কারণে বেশিদিন জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি এই অলরাউন্ডার। ঘরোয়া ক্রিকেটে ৭৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৪,২৫৩ রান করার পাশাপাশি ৪৩ উইকেট নেন তিনি। আইপিএল-এ (IPL 2026) সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad), গুজরাট টাইটানস (Gujarat Titans) ও চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে খেলেছেন বিজয়। তিনি আইপিএল-এ মোট ৭৮ ম্যাচ খেলেছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।