Virat Kohli: আইপিএল ২০২৬-এর (IPL 2026) শুরুটা দুর্দান্তভাবে করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) কিংবদন্তি বিরাট কোহলি। শনিবার সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে অপরাজিত অর্ধশতরান করে আরসিবি-কে জয় এনে দিয়েছেন বিরাট। তাঁর এই ইনিংস নিয়ে ক্রিকেট দুনিয়ায় আলোচনা চলছে।
KNOW
Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad: আইপিএল ২০২৬-এর (IPL 2026) প্রথম ম্যাচে বিরাট কোহলির ব্যাটিং দেখে মুগ্ধ অম্বাতি রায়াডু (Ambati Rayudu)। এই প্রাক্তন ক্রিকেটারের মতে, বিরাটের অবসর নেওয়া উচিত। তাঁর অবসর নেওয়ার কোনও কারণই নেই। বরং অবসর ভেঙে টেস্ট দলে ফিরে আসা উচিত বিরাটের। তিনি আরও পাঁচ-ছয় বছর সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে খেলতে পারবেন বলে মত রায়াডুর। এই প্রাক্তন ক্রিকেটার বলেছেন, ‘বিরাটের কেরিয়ার শেষ হওয়ার কোনও লক্ষণই নেই। এখনই ওর কেরিয়ার শেষ হচ্ছে না। আমার মনে হয়, ও এখনও পাঁচ-ছয় বছর খেলতে পারে। সঞ্জয় বাঙ্গারের (Sanjay Bangar) সঙ্গে সে কথাই আলোচনা করছিলাম। বিরাটের টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটানো উচিত। আশা করি ও অধিনায়ক হিসেবেই টেস্ট দলে ফিরবে।’
অবসর ভেঙে ফিরবেন বিরাট?
গত বছর বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy 2024-25) পর ইংল্যান্ড সফরের (India Tour of England, 2025) আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন বিরাট ও রোহিত শর্মা (Rohit Sharma)। আরও কিছুদিন খেললে টেস্ট ক্রিকেটে ১০,০০০ রান করতে পারতেন বিরাট। কিন্তু তিনি তার আগেই সরে গিয়েছেন। তবে রায়াডুর মতে, বিরাটের এখনও টেস্ট ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়া উচিত ছিল। এ বিষয়ে রায়াডু বলেছেন, ‘আমরা এ বিষয়ে সত্যিই আলোচনা করছি। ভারতীয় ক্রিকেটে লাল বলে আমার দেখা সেরা অধিনায়ক বিরাট। ও এখন যেভাবে ব্যাটিং করছে, তাতে ওর দলে না থাকা ভারতীয় ক্রিকেটেরই ক্ষতি।’
অপরাজিত অর্ধশতরান বিরাটের
শনিবার বেঙ্গালুরুর (Bengaluru) এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M.Chinnaswamy Stadium) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অপরাজিত অর্ধশতরান করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে জেতান বিরাট। তিনি ওপেন করতে নেমে ৩৮ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল পাঁচটি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি। ২০২ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৫.৪ ওভারেই জয় ছিনিয়ে নেন বিরাটরা। এই পারফরম্যান্সের পর এখন আরসিবি-কে নিয়ে ক্রিকেট দুনিয়ায় আলোচনা চলছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


