Vaping Controversy: চলতি আইপিএল-এ (IPL 2026) ই-সিগারেট পান ঘিরে বিতর্ক অব্যাহত। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag) সাজঘরেই ই-সিগারেট পান করে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। এবার উড়ানের মধ্যে ধূমপান করে বিতর্কে জড়িয়ে পড়লেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)।
KNOW
Yuzvendra Chahal Controversy: রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) অধিনায়ক রিয়ান পরাগের (Riyan Parag) পর এবার পাঞ্জাব কিংসের (Punjab Kings) অভিজ্ঞ স্পিনার যুজবেন্দ্র চাহাল। চলতি আইপিএল-এ (IPL 2026) ফের ই-সিগারেট ধূমপান (Vaping) ঘিরে বিতর্ক তৈরি হল। পরাগ ম্যাচ চলাকালীন সাজঘরেই ধূমপান করেছিলেন। চাহালকে উড়ানেই ধূমপান করতে দেখা গেল। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল। চাহাল কীভাবে ই-সিগারেট নিয়ে বিমানে উঠলেন, সেই প্রশ্নও উঠছে। কারণ, বিমানবন্দরে যাত্রীদের জন্য যে সব নিয়ম স্পষ্টভাবে লেখা আছে, তাতে ই-সিগারেট কঠোরভাবে নিষিদ্ধ বলে জানানো হয়েছে। কিন্তু তা সত্ত্বেও কীভাবে চাহাল ই-সিগারেট নিয়ে বিমানে পৌঁছে গেলেন এবং আসনে বসে ধূমপান করলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। অনেকে বলছেন, উড়ানে ধূমপান করে অন্য যাত্রীদের সমস্যায় ফেলে দেন এই ক্রিকেটার। তিনি উড়ানের সুরক্ষা বিধি লঙ্ঘন করেছেন। তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে।
সতীর্থদের পাশে নিয়ে ধূমপান চাহালের
পাঞ্জাব কিংসের সতীর্থদের সঙ্গে উড়ানে ওঠেন চাহাল। তিনি সতীর্থদের পাশে বসেই ধূমপান করেন। তাঁর সতীর্থ আর্শদীপ সিং (Arshdeep Singh) নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও আপলোড করেছেন। সেই ভিডিওতেই দেখা যাচ্ছে, পাঞ্জাব কিংসের সহ-অধিনায়ক শশাঙ্ক সিংয়ের (Shashank Singh) পাশে বসে ই-সিগারেট ধরিয়ে ধূমপান করছেন চাহাল। তিনি হাত দিয়ে ই-সিগারেট আড়াল করার চেষ্টা করছেন। কিন্তু ধোঁয়া আড়াল করতে পারছেন না। এই ঘটনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
চাহালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে?
পরাগ ই-সিগারেট ধূমপান করার পর তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয় বিসিসিআই (BCCI)। রাজস্থান রয়্যালসের অধিনায়ককে সতর্ক করার পাশাপাশি তাঁর জরিমানাও করা হয়। এবার চাহাল উড়ানে ধূমপান করার সময় তাঁর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে। এমনকী, উড়ানে তাঁকে নিষিদ্ধ করার দাবিও উঠছে। কারণ, উড়ানে ধূমপান করা কঠোরভাবে নিষিদ্ধ। কেউ এই নিয়ম লঙ্ঘন করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


