DC vs MI: আইপিএলে (IPL আজ সুপার সানডে-র প্রথম দ্বৈরথে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ন্স ও দিল্লি ডেয়ারডেভিলস। দেশের রাজধানীতে অরুণ জেটলি স্টেডিয়ামে দুপুর সাড়ে ৩টে থেকে শুরু হওয়া ম্যাচে মুম্বই ইন্ডিয়ন্স-কে নেতৃত্ব দিতে নামলেন সূর্যকুমার যাদব।

DC vs MI: আইপিএলে (IPL 2026) আজ সুপার সানডে-র প্রথম দ্বৈরথে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ন্স (Mumbai Indians) ও দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। দেশের রাজধানীতে অরুণ জেটলি স্টেডিয়ামে দুপুর সাড়ে ৩টে থেকে শুরু হওয়া ম্যাচে মুম্বই ইন্ডিয়ন্স-কে নেতৃত্ব দিতে নামলেন সূর্যকুমার যাদব। ক'দিন আগে টি-২০ বিশ্বকাপে সূর্যকুমারের নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া। তবে আইপিএলে মুম্বই ইন্ডিয়ন্স ফ্র্য়াঞ্চাইজির নেতৃত্বে নেই সূর্যুকমার। আম্বানির মুম্বইয়ের অধিনায়ক তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। কিন্তু হার্দিকের শরীর ভাল না থাকায়,কোনওরকম ঝুঁকি না নিয়ে অধিনায়ককে বিশ্রাম দেওয়া হয়েছে। হার্দিকের পরিবর্তে মুম্বইকে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার। এই ম্য়াচে জিতলে টানা দুটো খেলায় জিতবে মুম্বই। দিল্লি ক্য়াপিটলসও টানা দুটো ম্যাচে জয়ের লক্ষ্যে ঘরের মাঠে নামছে।

মুম্বই একাদশে কী কী পরিবর্তন

চলতি আইপিএলে মুম্বই তাদের প্রথম ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২২০ রান তাড়া করে অনায়াসে হারিয়েছিল কলকাতা নাইট রাইডার্স-কে। হার্দিকের পরিবর্তে এদিন মুম্বই ইন্ডিয়ন্সের হয়ে খেলছেন দীপক চাহার। কিউই পেসার ট্রেন্ট বোল্টের জায়গায় কোর্বিন বোস ও ঘাঝানফারের জায়গায় খেলছেন কিউই স্পিনার মিচেল স্যান্টনার।

ফর্মে ফেরার লড়াইয়ে রাহুল, রানা

চলতি আইপিএলে দিল্লি তাদের প্রথম ম্যাচে হারায় লখনৌ সুপার জায়েন্টস-কে। ঋষভ পন্থদের বিরুদ্ধে লখনৌয়ে সেই ম্যাচে ১৪১ রান তাড়া করে জিতেছিল দিল্লি ক্যাপিটালস। আজ, রবিবার কোটলায় প্রথমবার হোম ম্য়াচে নামছে অক্ষর প্যাটেলের দল। মুম্বইয়ের বিরুদ্ধে ফর্মে ফেরার লড়াইয়ে প্রথম ম্য়াচে শূন্য রানে আউট হওয়া দিল্লির ওপেনার-উইকেটকিপার কেএল রাহুল। পিথাম নিশাঙ্কা, নীতীশ রানা-রাও প্রথম ম্যাচে ব্য়াট হাতে ব্যর্থ হয়েছিল। দিল্লিকে প্রথম ম্যাচে জেতানোর নায়ক ছিল চার নম্বরে নেমে ৪৭ বলে ৭০ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে সমীর রিজভি। এছাড়াও দিল্লির দুই পেসার এনগিদি লুঙ্গি ও নটরাজন তিনটি করে উইকেট নিয়ে দিল্লির জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন।