Debabrata Sarkar East Bengal: শনিবার বিকেলে, ইস্টবেঙ্গল ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলন থেকে দেবব্রত সরকার জানান, “অস্কার ব্রুজো এখন গোয়াতে গেছে। এসে কথা বলবে ম্যানেজমেন্টের সঙ্গে। দেখা যাক। তবে আমরা ভীষণভাবেই আগ্রহী যে, অস্কার ব্রুজো যাতে থাকে।"

Debabrata Sarkar East Bengal: আইএসএল জয়ের পর, গোটা লাল হলুদ তাঁবু জুড়ে যেন উৎসবের পরিবেশ। ট্রফি নিয়ে সেলিব্রেশন, লাল হলুদ জনতার গর্জন এবং গানের তালে ফুটবলারদের নাচ! কার্যত, বাঁধনহারা উচ্ছ্বাস। সেই আবহেই এবার লাল হলুদ তাঁবু থেকে বিরাট বার্তা দিলেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

অস্কার ব্রুজো কি ইস্টবেঙ্গলেই থাকছেন?

YouTube video player

শনিবার বিকেলে, ইস্টবেঙ্গল ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলন থেকে দেবব্রত সরকার জানান, “অস্কার ব্রুজো এখন গোয়াতে গেছে। এসে কথা বলবে ম্যানেজমেন্টের সঙ্গে। দেখা যাক। তবে আমরা ভীষণভাবেই আগ্রহী যে, অস্কার ব্রুজো যাতে থাকে। দেশের ফুটবলকে অগ্রগতি দিতেই হবে। নাহলে ক্লাব ফুটবলের কোনও অস্তিত্ব থাকবে না। এটা আমাদের পরম্পরা। আমরা সেই রাস্তাতেই হাঁটব। তবে আমরা কালকেই চেষ্টা করেছিলাম। আসলে ওপেন বাসটার বন্দোবস্ত করে ওঠা সম্ভব হয়নি। মা উড়ালপুলের পারমিশনটাও প্রায় হয়ে গেছিল। আমাদের প্ল্যান ছিল। তবে ওটা করব।" 

Scroll to load tweet…

তাঁর কথায়, "এই ক্লাব তৈরির সময় দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন, আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন এবং আরও অনেক বিশিষ্ট মানুষজন ছিলেন। তাদের থেকে শুরু করে প্রতিষ্ঠাতা, আমরা সবাইকে এই ট্রফি উৎসর্গ করছি। দীর্ঘ ১০০ বছর ধরে যাদের বলিদানে ক্লাব আজ এই জায়গায় এসেছে, তাদের সবাইকে আমরা এই ট্রফি উৎসর্গ করছি।হ্যাঁ, আমি বলেছিলাম যে, আগামী দুই বছরের মধ্যে আইএসএল জিতব। আমরা আসলে একটা টিম ওয়ার্ক করি একসঙ্গে বসে। আমি একা কেউ না। আমাদের যারা কর্মসমিতির সদস্যরা আছেন, তাদের বাদ দিয়ে আমাদের একটা টিম আছে, যারা দৈনন্দিন ক্লাবের কাজ করেন। যাদেরকে দেখা যায়না, লাইমলাইটে আসে না। এইরকম বহু মানুষ এখানে কাজ করেন। আমরা বিশ্বাস করতাম যে, সবাই মিলে একসঙ্গে কাজ করলে সাফল্য আসবেই। ইমামির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করে গেছি।"

Scroll to load tweet…

আইএসএল চ্যাম্পিয়ন হয়েই বড় বার্তা দেবব্রতর

লাল হলুদ কর্তার মতে, "পথ চলার পথে কখনও কখনও ত্রুটি থাকে। প্রতিটা পরিবারে আছে। সেটা একটা আলাদা বিষয়। কিন্তু আজ পর্যন্ত, আমাদের কোনও মতান্তর হয়নি। যেখান থেকে আমাদের কোনও প্রত্যাঘাত আসতে পারে। এই শক্তিটাই কাজ করেছিল। ইমামি কর্তারা আমাদের বক্তব্যকে গুরুত্ব দিয়েছিল, যে আমরা ঠিক কীরকম দল চাই। পাশাপাশি তারাও আমাদের যে টাস্কগুলো দিয়েছিল, সেগুলোও আমরা সঠিকভাবে পালন করেছি।"

View post on Instagram

পাশাপাশি এই মরশুমের দল ধরে রাখার বিষয়ে তিনি বেশ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। দেবব্রত সরকার যথেষ্ট আশাবাদী। তবে এই টেকনিক্যাল বিষয়টি আরও ভালোভাবে কোচ বুঝবেন বলে জানান দেবব্রত। তবে তারা যে কোচের পাশেই আছেন, সেই কথা পরিষ্কারভাবেই বুঝিয়ে দিয়েছেন। সেইসঙ্গে, এই বছর ইস্টবেঙ্গল দিবসের অনুষ্ঠান নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হতে পারে বলে জানান লাল হলুদ কর্তা। অন্যদিকে, ইস্টবেঙ্গলের পাশে থাকার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।