DHFC Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের বিরুদ্ধেও তদন্ত শুরু। প্রসঙ্গত, চলতি বছরই আই লিগ জিতে আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করেছে ডায়মন্ডহারবার এফসি। তবে এবার সেই দলের বিরুদ্ধেই একাধিক অনিয়মের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। শুক্রবার, এই কথা জানিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক।

DHFC Abhishek Banerjee: বিপাকে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব (DHFC Abhishek Banerjee)। পালাবদলের পরেই চাপ বাড়ছে তৃণমূল সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের উপর। প্রথমে তাঁর নিরাপত্তা কাটছাঁট করা হয়েছে, এরপর বাড়িতে গেছে সিআইডি নোটিস। এমনকি, সোনারপুরে অভিষেকের উপর হামলার ঘটনাও হয়েছে। ক্ষমতা এবং প্রশাসন পাশ থেকে সরে যেতেই কার্যতম চরম বিপর্যয় নেমে এসেছে দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতার উপর (diamond harbour fc)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

অভিষেকের ক্লাব ডায়মন্ডহারবার এফসি-র বিরুদ্ধে তদন্ত শুরু

এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের বিরুদ্ধেও তদন্ত শুরু। প্রসঙ্গত, চলতি বছরই আই লিগ জিতে আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করেছে ডায়মন্ডহারবার এফসি। তবে এবার সেই দলের বিরুদ্ধেই একাধিক অনিয়মের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। শুক্রবার, এই কথা জানিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক।

সংবাদমাধ্যমকে ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, “ডায়মন্ডহারবারের বিরুদ্ধে আমরা একাধিক অভিযোগ পেয়েছি। সঠিক নিয়ম মেনে ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে কি না, তা নিয়েও অভিযোগ এসেছে। তাছাড়া এই ক্লাব চালানোর টাকা কোথা থেকে আসে এবং কোথায় সেই অর্থ খরচ করা হয়, তা নিয়েও বিস্তর অভিযোগ রয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। আলোচনার জন্য স্পনসরদেরও ডাকা হতে পারে। কোথা থেকে ক্লাব চালানোর টাকা আসছে এবং কীভাবে টাকার জোগান দেওয়া হচ্ছে, তা খতিয়ে দেখা হবে।”

অনৈতিক কোনও কাজ করলে কোনওভাবেই সেটা বরদাস্ত করা হবে না

নিশীথ প্রামাণিকের কথায়, “বিধাননগর স্পোর্টস কমপ্লেক্সের সেই মাঠ দখলমুক্ত করার প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। তদন্তে যা যা পাওয়া যাবে, তার উপর ভিত্তি করেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত সব প্রকাশ্যে আনা হবে। ইতিমধ্যেই ক্রীড়া দফতর এই সংক্রান্ত বিষয়ে তদন্তের কাজ শুরু করে দিয়েছে। তবে এই বিষয়ে আমরা নিয়মিত আইএফএ-র সঙ্গে আলোচনা করছি। দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা চাই যে, সব ক্লাব ভালো খেলুক এবং উন্নতি করুক। কিন্তু অনৈতিক কোনও কাজ করলে কোনওভাবেই সেটা বরদাস্ত করা হবে না।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।