ISL 2026: প্রসঙ্গত, সেপ্টেম্বর থেকে আইএসএল শুরু হওয়ার কথা ছিল। তবে এখনও তারিখ ঘোষণা করা হয়নি এআইএফএফ-এর তরফে। জানা যাচ্ছে, খুব দ্রুতই আইএসএল ২০২৬-২৭ মরশুম শুরুর তারিখ যথাসময়ে ঘোষণা করা হবে ফেডারেশনের তরফে। পাশাপাশি ম্যাচের সময়সূচি সহ আসন্ন মরশুম সংক্রান্ত অন্যান্য তথ্য পরবর্তী সময়ে আলাদাভাবে জানানো হবে বলে জানিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন।

ISL 2026: আসন্ন আইএসএলে অংশ নিতে চলেছে মোট ১৩ টি ক্লাব। অর্থাৎ, দেশের মেগা ফুটবল টুর্নামেন্টতথা ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ২০২৬-২৭ মরশুমে খেলতে নামছে তেরোটি ক্লাবই। সেই কথা বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)-এর তরফ থেকে। জানা গেছে, তাদের নিজেদের এবং অংশগ্রহণকারী ক্লাবগুলির পক্ষ থেকে ইতিমধ্যেই এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অতএব, ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) ২০২৬-২৭ মরশুমটি ১৩টি ক্লাবের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এবং এবারের টুর্নামেন্ট 'হোম-অ্যান্ড-অ্যাওয়ে' ভিত্তিতে 'ডাবল রাউন্ড-রবিন' পদ্ধতিতেই খেলা হবে।

Durand Cup 2026: ডুরান্ড কাপের হাইভোল্টেজ সেমিফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল বনাম স্পোর্টিং ক্লাব দিল্লি, যুবভারতীতে মহারণ

এবারের আইএসএলে ১৩টি ক্লাবই অংশ নিচ্ছে!

প্রসঙ্গত, সেপ্টেম্বর থেকে আইএসএল শুরু হওয়ার কথা ছিল। তবে এখনও তারিখ ঘোষণা করা হয়নি এআইএফএফ-এর তরফে। জানা যাচ্ছে, খুব দ্রুতই আইএসএল ২০২৬-২৭ মরশুম শুরুর তারিখ যথাসময়ে ঘোষণা করা হবে ফেডারেশনের তরফে। পাশাপাশি ম্যাচের সময়সূচি সহ আসন্ন মরশুম সংক্রান্ত অন্যান্য তথ্য পরবর্তী সময়ে আলাদাভাবে জানানো হবে বলে জানিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন।

ISL 2026: ২০০০ কোটি টাকার বিড! আইএসএল-এর জন্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে লোভনীয় প্রস্তাব?

খেলা হবে হোম-অ্যান্ড-অ্যাওয়ে ভিত্তিতেই

এই প্রসঙ্গে একটি ক্লাবের প্রতিনিধি জানিয়েছেন, “আসন্ন মরশুমের জন্য দলের সংখ্যা চূড়ান্ত হওয়ায় আমরা আনন্দিত। তার ফলে, এখন আমরা লিগ সংক্রান্ত প্রয়োজনীয় বাণিজ্যিক আলোচনা এবং ম্যাচের সময়সূচি বা ফিক্সচার তৈরির কাজ এগিয়ে নিয়ে যেতে পারব।” উল্লেখ্য, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে আইএসএল-এর ক্লাবগুলির একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই মেগা প্রতিযোগিতার যাবতীয় প্রশাসনিক ক্ষমতা থাকবে ফেডারেশনের হাতে এবং কমার্শিয়াল রাইটস থাকবে ক্লাবগুলির কাছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।