International Mother Language Day 2026: শনিবার বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan) ইস্টবেঙ্গল সমর্থকরা (East Bengal Fans) বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানালেন।
KNOW
International Mother Language Day: 'বাংলা ভাষার টানে থাকি লাল-হলুদ জুড়ে, তোমায় ভালোবাসবো জানি একুশ জন্ম পরে।' ঠিক এই ভাষাতেই শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan) আইএসএল-এ (Indian Super League 2026) স্পোর্টিং ক্লাব দিল্লির (Sporting Club Delhi) বিরুদ্ধে ম্যাচে ব্যানারের মাধ্যমে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানালেন ইস্টবেঙ্গল সমর্থকরা (East Bengal Fans)। এদিন বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশের (Bangladesh) ভাষা আন্দোলনে যাঁরা প্রাণ দিয়েছিলেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েই এই দিনটি পালন করা হয়। ইস্টবেঙ্গল সমর্থকদের সঙ্গে অবিভক্ত ভারতের পূর্ববঙ্গের নাড়ির টান রয়েছে। বহু পরিবারে এখনও পূর্ববঙ্গের বিভিন্ন জেলার ভাষায় কথা প্রচলিত। ফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে বিশেষ দিন। তাঁরা এই দিনটি উদযাপন করছেন।
বারবার ভাষা নিয়ে সরব ইস্টবেঙ্গল সমর্থকরা
ইস্টবেঙ্গল সমর্থকরা গত কয়েক বছরে বারবার টিফো-ব্যানারের মাধ্যমে বিভিন্ন ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা বাংলা ভাষা ও বাঙালিদের অধিকার নিয়েও সরব হয়েছেন। গত বছরের অগাস্টে যখন বিজেপি (BJP) নেতা অমিত মালব্য (Amit Malviya) বলেছিলেন, 'বাংলা বলে কোনও ভাষা নেই,' তখনও প্রতিবাদে সরব হয় লাল-হলুদ জনতা। ডুরান্ড কাপে (Durand Cup 2025) নামধারী স্পোর্টস অ্যাকাডেমির (Namdhari Sports Academy) বিরুদ্ধে ম্যাচে ব্যানারে লেখা ছিল, 'ভারত স্বাধীন করতে সেদিন পরেছিলাম ফাঁসি! মায়ের ভাষা বলছি বলে, আজকে বাংলাদেশী?' তার আগে আরজি কর কাণ্ড (RG Kar Rape and murder case), এনআরসি (NRC) নিয়েও প্রতিবাদে সরব হন ইস্টবেঙ্গল সমর্থকরা। ফের মাতৃভাষার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার পরিচয় দিলেন তাঁরা।
টানা দ্বিতীয় জয়ের লক্ষ্য ইস্টবেঙ্গল
এবারের আইএসএল-এ নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে ইস্টবেঙ্গল। শনিবার দ্বিতীয় ম্যাচেও জয় পেলে পয়েন্ট তালিকায় উপরের দিকে থাকবে লাল-হলুদ ব্রিগেড। স্পোর্টিং ক্লাব দিল্লি বিরুদ্ধে ম্যাচে সেই লক্ষ্যেই খেলতে নেমেছে লাল-হলুদ জার্সিধারীরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


