MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN Temple Musicians Salary
West Bengal Govt Holidays
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
Nabanna Holiday
West Bengal DA Hike
Stock Market Holiday
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • East Bengal Transfer Update: ইস্টবেঙ্গলের নজরে এবার তরুণ সেন্ট্রাল মিডফিল্ডার! সই কবে? ঘর গোছাচ্ছে লাল হলুদ

East Bengal Transfer Update: ইস্টবেঙ্গলের নজরে এবার তরুণ সেন্ট্রাল মিডফিল্ডার! সই কবে? ঘর গোছাচ্ছে লাল হলুদ

East Bengal Transfer Update: এবার ইস্টবেঙ্গলের লক্ষ্য, আগামী মরশুম। শোনা যাচ্ছে, নতুন এক ফুটবলার আসতে চলেছেন লাল হলুদ ব্রিগেডে। ফুটবলের দলবদল নিয়ে বড় খবর (east bengal fc transfer news now)।  

2 Min read
Author : Subhankar Das
Published : Jun 01 2026, 03:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
এবার দলের লক্ষ্য, আগামী মরশুম
Image Credit : EAST BENGAL MEDIA TEAM

এবার দলের লক্ষ্য, আগামী মরশুম

একটা লম্বা সময়ের অপেক্ষা। দীর্ঘদিন পর, আনন্দে মাতোয়ারা ইস্টবেঙ্গল সমর্থকরা। ২০২৬ সালে, আইএসএল ট্রফি জয়। কোচ অস্কার ব্রুজোর হাত ধরেই এই ইতিহাস রচনা। একাধিকবার মন ভেঙে চূরমার হয়ে যাওয়া, ঘুরে দাঁড়িয়েও আবার ব্যর্থতা! সেই চেনা ছবিকেই এক লহমায় বদলে দিলেন স্প্যানিশ হেডস্যার অস্কার ব্রুজো। আইএসএল জিতল লাল হলুদ ব্রিগেড। এবার দলের লক্ষ্য, আগামী মরশুম। ফুটবলের দলবদল নিয়ে বড় খবর (east bengal fc transfer news now)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
বেশ কয়েকটি বৈঠক হতে পারে এর মধ্যেই
Image Credit : Asianet News

বেশ কয়েকটি বৈঠক হতে পারে এর মধ্যেই

দীর্ঘ ২২ বছরের অপেক্ষা শেষে ২১ মে, নিঃসন্দেহে স্মরণীয় দিন লাল হলুদ জনতার জন্য। জাতীয় লিগ স্তরের প্রতিযোগিতায় ফের সাফল্য (east bengal er khobor bangla)। অপেক্ষার অবসান। আইএসএল জিতল ইস্টবেঙ্গল। আর সেই ট্রফি জিতেই এবার টিম ম্যানেজমেন্টের লক্ষ্য হল, পরের মরশুমে আরও ভালো দল গড়া। ইতিমধ্যেই ইস্টবেঙ্গল ক্লাব কর্তা এবং বিনিয়োগকারী সংস্থা ইমামির মধ্যে একটি বৈঠক হয়ে গেছে। সূত্রের খবর, আরও বেশ কয়েকটি বৈঠক হতে পারে এর মধ্যেই। 

Related Articles

Related image1
Now Playing
East Bengal FC News: 'রক্ত-ঘাম দিয়ে তৈরি এই ক্লাব, আমরা লড়াইতে থাকতে জানি!' আইএসএল জিতে বার্তা দেবব্রতর
Related image2
East Bengal: লাল হলুদ আবেগের বিস্ফোরণ! রশিদ থেকে অস্কার এবং বাঁধনহারা উচ্ছ্বাস, এক্সক্লিউসিভ 'চ্যাম্পিয়ন'-রা
35
নতুন এক ফুটবলার আসতে চলেছেন লাল হলুদ ব্রিগেডে?
Image Credit : Emami East Bengal FC

নতুন এক ফুটবলার আসতে চলেছেন লাল হলুদ ব্রিগেডে?

আসলে চ্যাম্পিয়ন দলকে কেন্দ্র করে ভবিষ্যতের রুটম্যাপ তৈরির ক্ষেত্রে খুব একটা দেরি করতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। চ্যাম্পিয়ন দলের কয়েকজন ফুটবলারকে ধরে রাখা হবে বলে জানা যাচ্ছে। তবে কয়েকজনকে ছেড়ে দেওয়া হতে পারে। সেইসঙ্গে, লাল হলুদ কর্তাদের ইচ্ছে আইএসএল জয়ী কোচকে রেখে দেওয়ার। তবে সেই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আর এইসবকিছুর মাঝেই চলে এল বড় আপডেট। শোনা যাচ্ছে, নতুন এক ফুটবলার আসতে চলেছেন লাল হলুদ ব্রিগেডে। 

45
সার্বিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার
Image Credit : SOCIAL MEDIA

সার্বিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার

ফুটবলারটির নাম সিড ইসলামোভিক। সূত্রের খবর, ২৬ বছর বয়সী এই সার্বিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার আসতে পারেন ইস্টবেঙ্গলে। তাঁর এজেন্টের সঙ্গে প্রাথমিক কথাবার্তা শুরু  হয়েছে বলে সূত্র মারফত জানা গেছে (east bengal transfer update)। গত মরশুমে তিনি আর্মেনিয়ান ফুটবল ক্লাব এফসি পিউনিক ইয়েরেভানের হয়ে বেশ ভালো ফুটবল উপহার দিয়েছেন। শোনা যাচ্ছে, এই তরুণ ফুটবলারকেই এবার সই করাতে পারে ইস্টবেঙ্গল। 

55
তিনি কার জায়গায় আসবেন?
Image Credit : SOCIAL MEDIA

তিনি কার জায়গায় আসবেন?

এখন প্রশ্ন হচ্ছে, তিনি কার জায়গায় আসবেন? সূত্রের খবর, সল ক্রেসপোকে ছেড়ে দিতে পারে লাল হলুদ ব্রিগেড। তাঁর বদলেই একজন তরুণ ফুটবলারকে সই করাতে চাইছেন কর্তারা। তাই এবার সিড ইসলামোভিকের দিকে নজর রয়েছে টিম ম্যানেজমেন্টের। এই ফুটবলারটির ডান-পা বেশ ভালো চলে। তিনি ইস্টবেঙ্গলে যোগ দিলে নিঃসন্দেহে মাঝমাঠ আরও শক্তিশালী হবে বলেই মনে করছেন অনেকে। তবে এখনও বিষয়টি চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছয়নি। বাকিটা সময় বলবে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs Sri Lanka: কলম্বোয় বৃষ্টির জন্য আগেই শেষ খেলা, ফলো-অন বাঁচানোর পথে শ্রীলঙ্কা
Recommended image2
Vaibhav Sooryavanshi: দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে বোলিং, জোড়া উইকেট বৈভব সূর্যবংশীর
Recommended image3
East Bengal FC: ডুরান্ড কাপ জেতার পরেই ভালো খবর, ইস্টবেঙ্গলে ফিরল ইমামি
Recommended image4
IAMGAME Awards: আই অ্যাম গেমস অ্যাওয়ার্ডসে ৩ পুরস্কার রাউন্ডগ্লাস স্পোর্টস, পাঞ্জাব এফসি-র
Recommended image5
Snooker: ২ শিশুকে যৌন নির্যাতন, দোষী সাব্যস্ত স্নুকারের প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন
Related Stories
Recommended image1
Now Playing
East Bengal FC News: 'রক্ত-ঘাম দিয়ে তৈরি এই ক্লাব, আমরা লড়াইতে থাকতে জানি!' আইএসএল জিতে বার্তা দেবব্রতর
Recommended image2
East Bengal: লাল হলুদ আবেগের বিস্ফোরণ! রশিদ থেকে অস্কার এবং বাঁধনহারা উচ্ছ্বাস, এক্সক্লিউসিভ 'চ্যাম্পিয়ন'-রা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved