East Bengal Transfer Update: ২০২৬ সালে, আইএসএল ট্রফি জয়। কোচ অস্কার ব্রুজোর হাত ধরেই এই ইতিহাস রচনা। একাধিকবার মন ভেঙে চূরমার হয়ে যাওয়া, ঘুরে দাঁড়িয়েও আবার ব্যর্থতা! সেই চেনা ছবিকেই এক লহমায় বদলে দিলেন স্প্যানিশ হেডস্যার অস্কার ব্রুজো। আর তাঁর সঙ্গে আরেকটা নাম, মহম্মদ রশিদ। যিনি উজাড় করে দিয়েছেন সবটা। 

East Bengal Transfer Update: চ্যাম্পিয়ন দলের অন্দরে বড় খবর। না! যাকে নিয়ে আজ কথা বলব, তিনি ইস্টবেঙ্গল ছাড়ছেন না। চ্যাম্পিয়ন দলের এই ফুটবলার লাল হলুদেই থাকছেন। আসলে একটা লম্বা সময়ের অপেক্ষা। দীর্ঘদিন পর, আনন্দে মাতোয়ারা হয়েছেন ইস্টবেঙ্গল সমর্থকরা (east bengal fc transfer news now)। ২০২৬ সালে, আইএসএল ট্রফি জয়। কোচ অস্কার ব্রুজোর হাত ধরেই এই ইতিহাস রচনা। একাধিকবার মন ভেঙে চূরমার হয়ে যাওয়া, ঘুরে দাঁড়িয়েও আবার ব্যর্থতা! সেই চেনা ছবিকেই এক লহমায় বদলে দিলেন স্প্যানিশ হেডস্যার অস্কার ব্রুজো। আর তাঁর সঙ্গে আরেকটা নাম, মহম্মদ রশিদ। যিনি উজাড় করে দিয়েছেন সবটা। তিনি যাচ্ছেন না ইস্টবেঙ্গল ছেড়ে। থাকছেন লাল হলুদ ব্রিগেডেই (east bengal news today)?

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

তিনি আর থাকছেন না ইস্টবেঙ্গলে?

আইএসএল জিতল লাল হলুদ ব্রিগেড। তাই এবার দলের লক্ষ্য, আগামী মরশুম। দীর্ঘ ২২ বছরের অপেক্ষা শেষে ২১ মে, নিঃসন্দেহে স্মরণীয় দিন লাল হলুদ জনতার জন্য। জাতীয় লিগ স্তরের প্রতিযোগিতায় ফের সাফল্য এবং অপেক্ষার অবসান। আইএসএল জিতল ইস্টবেঙ্গল। আর সেই ট্রফি জিতেই এবার টিম ম্যানেজমেন্টের লক্ষ্য হল, পরের মরশুমে আরও ভালো দল গড়া।

Scroll to load tweet…

চ্যাম্পিয়ন দলকে কেন্দ্র করে ভবিষ্যতের রুটম্যাপ তৈরির ক্ষেত্রে খুব একটা দেরি করতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। চ্যাম্পিয়ন দলের কয়েকজন ফুটবলারকে ধরে রাখা হবে বলে জানা যাচ্ছে। তার মধ্যে উল্লেখযোগ্য নাম হল মহম্মদ রশিদ। 

সূত্রের খবর, রশিদের সঙ্গে প্রায় পাকা কথা হয়ে গেছে। নিঃসন্দেহে সেটা লাল হলুদ সমর্থকদের জন্য দারুণ খবর। পরের মরশুমেও মহম্মদ রশিদ থাকবেন ইস্টবেঙ্গলে। তাঁর জয়সূচক গোলেই ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল। জানা যাচ্ছে, মহম্মদ রশিদকে ধরে রাখছে টিম ম্যানেজমেন্ট। 

চ্যাম্পিয়ন দলের এই তারকাকে নিয়ে বড় আপডেট

YouTube video player

ফের একবার লাল হলুদ মাঝমাঠে ঝড় তুলবেন এই প্যালেস্টাইনের তারকা। আসলে রশিদ শুধু একজন ফুটবলার নন, একজন যোদ্ধা। একাধিক প্রতিকূলতাকে জয় করে তিনি এগিয়ে চলেছেন। প্যালেস্টাইনের মাটি থেকে লড়াই করে উঠে আসা এক আইকনের নাম মহম্মদ রশিদ। নিজের মাটির জন্য লড়াই করেছেন, ঠিক তেমনই ইস্টবেঙ্গলের হয়েও লড়াকু জয় ছিনিয়ে এনেছেন। 

কুর্নিশ জানিয়েছে লাল হলুদ জনতা। রশিদ যেন আক্ষরিক অর্থেই উদ্বাস্তু শ্রেণির এক প্রতীক। গোলের পর সমর্থকদের মাঝে গিয়ে তাঁর সেলিব্রেশন যেন সেই কথাই প্রমাণ করছিল। এই মিডফিল্ডারকে পরের মরশুমেও ইস্টবেঙ্গল ধরে রাখছে বলে সূত্রের খবর। অন্যদিকে, কোচ অস্কার ব্রুজোর থেকে যাওয়ার সম্ভাবনাই প্রবল বলে শোনা যাচ্ছে। সূত্র মারফৎ জানা গেছে, আইএসএল জয়ী কোচ অস্কার ব্রুজোকে ধরে রাখার ব্যাপারে আশাবাদী ইস্টবেঙ্গল। লাল হলুদ কর্তা দেবব্রত সরকার নিজেও জানিয়েছেন, তাঁর সঙ্গে কথা হয়েছে অস্কারের।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।