East Bengal vs Al Hussein: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর অভিযান শুরু করল ইস্টবেঙ্গল। নিজেদের প্রথম ম্যাচে জর্ডনের ফুটবল ক্লাব আল হুসেইনের বিরুদ্ধে মাঠে নামল তারা। বুধবার রাতে, জর্ডনের আম্মান আন্তর্জাতিক স্টেডিয়ামে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয় ইস্টবেঙ্গল বনাম আল হুসেইন স্পোর্টিং ক্লাব।
East Bengal vs Al Hussein: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর অভিযান শুরু করল ইস্টবেঙ্গল। নিজেদের প্রথম ম্যাচে জর্ডনের ফুটবল ক্লাব আল হুসেইনের বিরুদ্ধে মাঠে নামল তারা (East Bengal vs Al Hussein)। বুধবার রাতে, জর্ডনের আম্মান আন্তর্জাতিক স্টেডিয়ামে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয় ইস্টবেঙ্গল বনাম আল হুসেইন স্পোর্টিং ক্লাব (East Bengal vs Al Hussein live score)। সেই ম্যাচে দুই গোলে এগিয়ে থেকেও জয় হাতছাড়া হল ইস্টবেঙ্গলের। আল হুসেইনের বিরুদ্ধে ২-২ গোলে ম্যাচ ড্র।

দুই গোলে এগিয়ে থেকেও জয় হাতছাড়া ইস্টবেঙ্গলের
খেলার শুরু থেকেই নিজেদের ঘরের মাঠে আক্রমণ তুলে আনার চেষ্টা করে আল হুসেইন। অন্যদিকে, ইস্টবেঙ্গল বিপক্ষের আক্রমণ সামলাতে দল সাজায় ৪-৪-২ ছকে। ম্যাচের ৮ মিনিটে, একটি পজিটিভ অ্যাটাক তুলে আনে লাল হলুদ ব্রিগেড। মহম্মদ রশিদ বল বাড়ান দানি র্যামিরেজের দিকে। তবে এক্ষেত্রে আক্রমণটি রুখে দেন আল হুসেইনের ফুটবলার আল জাজার। কিন্তু ৯ মিনিটের মাথায়, গোল পেয়ে যায় ইস্টবেঙ্গল। এডমুন্ডের শট বিপক্ষ দলের গোলকিপার আবুলাইলা সেভ করলেও, ফিরতি বলে দানি র্যামিরেজ শট নেন এবং তা সোজা গিয়ে জালে জড়িয়ে যায়। খেলায় লাল হলুদ ব্রিগেড লিড নেয় ১-০ ব্যবধানে।

এরপর খেলার ১৬ মিনিটে সুযোগ আসে আল হুসেইনের সামনে। তবে গোল হয়নি। অপরদিকে, ম্যাচের ১৯ মিনিটে, একটি দুরন্ত সেভ করেন ইস্টবেঙ্গল গোলকিপার প্রভসুখান সিং গিল। ২৫ মিনিটে, ইস্টবেঙ্গলের ডিফেন্স ভেঙে অনেকটাই এগিয়ে যান মাহমুদ আল হুসেইনের উইঙ্গার মাহমুদ আল-মার্দি। তবে সতর্ক ছিল লাল হলুদ ডিফেন্স। তবে ম্যাচের ৪০ মিনিটে, আবার গোল। দানি র্যামিরেজের কর্নার দুরন্ত হেডে গোল করেন আনোয়ার আলি। লাল হলুদ ম্যাচে লিড নেয় ২-০ ব্যবধানে। তারপর আর কোনও গোল হয়নি। প্রথমার্ধ শেষ হয় ২-০ ফলাফল নিয়েই।
আল হুসেইনের বিরুদ্ধে ২-২ গোলে ম্যাচ ড্র
দ্বিতিয়ার্ধের শুরুতেই একটি পরিবর্তন আসে আল হুসেইনের প্রথম একাদশে। গোগোর জায়গায় মাঠে নামেন মাহমুদ শওকত। খেলার ৫৮ মিনিটে, ফের পরিবর্তন। মোমেন আল সাখেতের জায়গায় মাসুদ জুমাকে মাঠে নামায় আল হুসেইন এবং উঠে যান ইস্টবেঙ্গলের মহম্মদ আসিফ। তাঁর জায়গায় আসেন বিপিন সিং। তবে খেলার ৬১ মিনিটে, ডেডলক ভাঙে আল হুসেইন। রশিদকে পিছনে ফেলে বক্সের মাঝখানে বল পান মাহমুদ আল-মার্দি। স্লাইড করে নেওয়া তাঁর জোরালো শট বাঁক খেয়ে সোজা জালে জড়িয়ে যায়। খেলার ফলাফল দাঁড়ায় ২-১। এই গোলটির পর, আক্রমণের তীব্রতা আরও বাড়ায় জর্ডনের ক্লাবটি। অন্যদিকে, লাল হলুদের হেডস্যার আরও একটি পরিবর্তন করেন। হার্দিক ভাটের পরিবর্তে মাঠে নামেন নরেন্দ্র গেহলট। এটার কারণ ছিল একটাই। ডিফেন্সকে মজবুত করে ম্যাচ বের করে আনা।

পাল্টা অ্যাটাক শুরু করে ইস্টবেঙ্গলও। খেলার ৮৩ মিনিটে, বিপিন সিং এবং রশিদ ফের একটি আক্রমণ তুলে আনেন। তবে গোল হয়নি। কিন্তু ৮৭ মিনিটে, সমতা ফেরায় আল হুসেইন। ওবাইদা আল-নামারনা আহমেদের ক্রস থেকে অসাধারণ দক্ষতায় গোল করে যান আসাফ এবং ম্যাচে সমতা ফেরায় আল হুসেইন। এরপর আর কোনও গোল হয়নি। শেষপর্যন্ত, ম্যাচ ড্র হয় ২-২ গোলে।
দুই দলের প্রথম একাদশ
ইস্টবেঙ্গলঃ প্রভুসুখান সিং গিল, হার্দিক ভাট, আনোয়ার আলি, দিয়েগো জিভুলিক, জয় গুপ্তা, সন্দীপ মান্ডি; জিকসন সিং, মহম্মদ রশিদ (অধিনায়ক); দানি র্যামিরেজ ফার্নান্দেজ, মহম্মদ আসিফ খান; এডমুন্ড লালরিনডিকা
আল হুসেইনঃ ইয়াজিদ আবুলাইলা, পেদ্রো আলভেস সান্তানা, আবদুল্লাহ নাসিব, সেলিম আমের ওবায়েদ, ইউসুফ মহম্মদ আবুলজাজার; ইউসুফ হুসেইন কাশি, খারউবা, গোগো, আরেফ হাইথাম, মাহমুদ আলমারদি (অধিনায়ক), মোমেন আলী আলসাকেত
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।