Emiliano Martinez Injury: এবারের বিশ্বকাপে (FIFA World Cup 2026) আর্জেন্টিনার (Argentina) হয়ে প্রথম ম্যাচে কি খেলতে পারবেন এমিলিয়ানো মার্টিনেজ? গত বিশ্বকাপের (FIFA World Cup 2022) নায়ক এবারের বিশ্বকাপের ঠিক আগে অ্যাস্টন ভিলার (Aston Villa) অনুশীলনে আঙুলে চোট পেয়েছেন। ফলে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আর্জেন্টিনার সমর্থকরা উদ্বেগে।

DID YOU
KNOW
?
১৬ জুন প্রথম ম্যাচ
১৬ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। প্রস্তুতি শুরু করে দিয়েছেন লিওনেল মেসিরা।

Emiliano Martinez Finger Injury: বিশ্বকাপ (FIFA World Cup 2026) শুরু হওয়ার ঠিক আগে চোট পেয়ে উদ্বেগ তৈরি করলেন আর্জেন্টিনার (Argentina) গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। ইংল্যান্ডের (England) ক্লাব অ্যাস্টন ভিলার (Aston Villa) হয়ে অনুশীলন করার সময় আঙুলে চোট পেয়েছেন বিশ্বকাপজয়ী গোলকিপার। উয়েফা ইউরোপা লিগ ফাইনালে (UEFA Europa League Final 2026) জার্মানির (Germany) এসসি ফ্রেইবার্গের (SC Freiburg) বিরুদ্ধে ম্যাচের আগে চোট পান এমিলিয়ানো। এই চোট নিয়েই তিনি খেলতে নামেন এবং পুরো ৯০ মিনিটই খেলেন। তাঁর দল এই ম্যাচে ৩-০ জয় পেয়েছে। এই তারকা গোলকিপারের চোট গুরুতর নয় বলেই জানা গিয়েছে। তবে তাঁর আঙুলে যন্ত্রণা রয়েছে। এখনও কয়েকদিন আছে। এর মধ্যে চোট সারিয়ে তোলার চেষ্টা করবেন এমিলিয়ানো। তিনি গত বিশ্বকাপে (FIFA World Cup 2022) অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে আর্জেন্টিনাকে তৃতীয়বার চ্যাম্পিয়ন করেন। এবারের বিশ্বকাপেও দলের অন্যতম ভরসা এই গোলকিপার। এই কারণেই তাঁর চোট নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

৩ সপ্তাহ বিশ্রাম দরকার এমিলিয়ানোর

আর্জেন্টিনার এক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, এমিলিয়ানোর চোট গুরুতর না হলেও, তাঁর সম্পূর্ণ সুস্থ হতে অন্তত তিন সপ্তাহ বিশ্রাম দরকার। এই কারণেই তাঁর পক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলা সম্ভব হবে কি না, সে বিষয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই গুরুত্বপূর্ণ ফুটবলারের চোট নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি (Lionel Scaloni)। চোট পুরো না সারলে প্রথম ম্যাচে হয়তো এমিলিয়ানোকে খেলানো হবে না। কারণ, পরের ম্যাচগুলিও গুরুত্বপূর্ণ। বিশেষ করে নক-আউটে এই গোলকিপারের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগবে।

প্রথম ম্যাচে সহজ প্রতিপক্ষ আর্জেন্টিনার

১৬ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার (Algeria) মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচ হবে কানসাস সিটিতে (Kansas City)। প্রথম ম্যাচের প্রতিপক্ষ সহজ হওয়ায় বিশ্বচ্যাম্পিয়নদের চিন্তা কম। তবে গতবার বিশ্বকাপের প্রথম ম্যাচে হেরে গিয়েছিলেন লিওনেল মেসিরা (Lionel Messi)। এবার বিশ্বকাপের শুরুটা ভালোভাবে করাই তাঁদের লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।