FIFA-UEFA Tussle: এবারের বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026) চলাকালীন ফিফার সঙ্গে উয়েফার দ্বন্দ্ব প্রকট হয়ে যায়। বিশ্বকাপ শেষ হওয়ার পর প্রকাশ্যে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনোর (FIFA President Gianni Infantino) বিরুদ্ধে তোপ দেগেছেন ইউরোপের ফুটবল সংস্থার কর্তারা। এই দ্বন্দ্ব ক্রমশঃ বাড়ছে।
KNOW
FIFA: ফিফা বিশ্বকাপ ফুটবলের বিতর্কিত বাণিজ্যিকীকরণ পরিকল্পনা বাতিল করার পরেও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি ইউরোপের ফুটবলের নিয়ামক সংস্থা উয়েফা (UEFA)। উয়েফার পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ফিফার প্রধান প্রতিযোগিতাগুলোর অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা নিয়ে তাদের উদ্বেগের যথাযথ সমাধান হয়নি। পাশাপাশি, প্রকাশ্যে ক্ষমা চাইলেও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর (FIFA President Gianni Infantino) নেতৃত্বে তাদের আস্থা এখনও ফিরে আসেনি। উয়েফার এই বিবৃতি এসেছে মরক্কোয় (Morocco) অনুষ্ঠিত ফিফার উচ্চপর্যায়ের বৈঠকের একদিন পর। এই বৈঠকে ইনফ্যান্তিনো বিতর্কিত পরিকল্পনা পরিচালনার ক্ষেত্রে হওয়া ভুলের জন্য সদস্য দেশগুলির কাছে ক্ষমা চান। একই সঙ্গে ফিফা আনুষ্ঠানিকভাবে জানায়, বহুল সমালোচিত বাণিজ্যিকীকরণ পরিকল্পনাটি বাতিল করা হয়েছে এবং ইনফ্যান্তিনোর প্রতি সংস্থার পূর্ণ সমর্থন বহাল রয়েছে।
ফিফার বিরুদ্ধে অবস্থানে অনড় উয়েফা
ফিফা প্রেসিডেন্ট ক্ষমা চাইলেও, উয়েফার দাবি, শুধু ক্ষমা চাওয়া বা পরিকল্পনা প্রত্যাহার করলেই সমস্যার সমাধান হয় না। এক বিবৃতিতে উয়েফা বলেছে, ‘ফিফার প্রতিযোগিতায় অংশ না নেওয়ার বিষয়ে আমাদের সদস্য সংস্থাগুলি যে শর্ত দিয়েছিল, তা ছিল অত্যন্ত স্পষ্ট। প্রথমত, বড় প্রতিযোগিতাগুলির অংশীদারিত্ব বিক্রির প্রস্তাব সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে। দ্বিতীয়ত, ভবিষ্যতে ফুটবলের কাঠামোকে এভাবে বিকৃত করার মতো কোনও উদ্যোগ আর কখনও নেওয়া হবে না, এই নিশ্চয়তা দিতে হবে।’
বিতর্কিত প্রস্তাব বাতিল ফিফার
সম্প্রতি ফিফা এক নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব দেয়, যার মাধ্যমে বেসরকারি বিনিয়োগকারীরা বিশ্বকাপ-সহ ফিফার প্রধান প্রতিযোগিতাগুলির বাণিজ্যিক অংশীদারিত্ব কিনতে পারতেন। এই পরিকল্পনার বিরুদ্ধে বিশ্ব ফুটবলের বিভিন্ন মহল থেকে তীব্র সমালোচনা শুরু হয় এবং উয়েফা ছিল এর অন্যতম প্রধান বিরোধী। শেষপর্যন্ত ব্যাপক চাপের মুখে পরিকল্পনাটি প্রত্যাহার করে ফিফা। মরক্কোর বৈঠকের পর ফিফা কাউন্সিল ও সদস্য দেশগুলির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে জানায়, ভবিষ্যতে এমন পরিস্থিতি আর তৈরি হতে দেওয়া হবে না। একই সঙ্গে ইনফান্তিনোকে পদত্যাগ করতে হবে, এমন দাবিও নাকচ করে দিয়ে ফিফা জানায়, তিনি সভাপতির দায়িত্বেই বহাল থাকবেন। তবে উয়েফার মতে, এখন বিষয়টি শুধু ওই পরিকল্পনাকে ঘিরে নয়; বরং ফিফার নেতৃত্ব ও প্রশাসনিক কাঠামোর প্রতি আস্থার সঙ্কট তৈরি হয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


