FIFA World Cup 2030: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (US President Donald Trump) এক আত্মীয়র কাছে ২০৩০ সালের বিশ্বকাপ ফুটবলের অংশীদারিত্ব বিক্রি করার পরিকল্পনা করছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো (FIFA president Gianni Infantino)। এ বিষয়ে বিশ্বজুড়ে বিতর্ক তৈরি হয়েছে।
KNOW
FIFA Turmoil: ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনোর (FIFA president Gianni Infantino) বিরুদ্ধে তীব্র ক্ষোভপ্রকাশ করে পদত্যাগ করলেন তাঁর উপদেষ্টা কার্লোস কর্ডেইরো (Carlos Cordeiro)। তিনি শুক্রবার পদত্যাগ করার কথা ঘোষণা করেছেন। বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup) অংশীদারিত্ব বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নিয়ে ক্ষোভের কথা জানিয়েছেন কর্ডেইরো। তাঁর মতে, 'এই চুক্তি ফুটবলের জন্য খারাপ।' গোল্ডম্যান স্যাকসের (Goldman Sachs) প্রাক্তন ভাইস-চেয়ারম্যান কর্ডেইরো। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশনের (US Soccer Federation) প্রাক্তন প্রেসিডেন্ট। ফলে কর্ডেইরোর মতামতের যথেষ্ট গুরুত্ব আছে। তিনি বলেছেন, ফিফা যখন এমন এক বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা করছে, যার মাধ্যমে বেসরকারি বিনিয়োগকারীরা বিশ্বকাপ-সহ অন্যান্য বড় টুর্নামেন্টে অংশীদারিত্ব কিনতে পারবে, তখন তিনি আর এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পারেন না।
ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষোভ উপদেষ্টার
ইনফ্যান্তিনোর বিরুদ্ধে তীব্র ক্ষোভপ্রকাশ করে এক বিবৃতিতে কর্ডেইরো বলেছেন, ‘এই প্রস্তাবের সঙ্গে আমি কোনওভাবেই যুক্ত ছিলাম না। আমি এর বিরোধিতা করছি। এটি ফিফার সদস্য দেশগুলির জন্য খারাপ, ফুটবলের জন্য খারাপ এবং দীর্ঘমেয়াদী ভিত্তিতে খেলার ভবিষ্যতের জন্যও ক্ষতিকর এক চুক্তি। ফুটবল আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। ব্যাঙ্কিং খাতে ৩৫ বছরের বেশি সময় কাজ করার অভিজ্ঞতা থেকে আমি এই সম্পদের প্রকৃত মূল্য এবং এর একটি অংশ ছেড়ে দেওয়ার পরিণতি খুব ভালোভাবেই বুঝি। তাই এই প্রস্তাব প্রত্যাখ্যান করা উচিত। ফিফার কাছে ইতিমধ্যেই বিপুল আর্থিক সম্পদ রয়েছে। সংস্থাটির হাতে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলারের রিজার্ভ আছে এবং তাদের কোনও ঋণও নেই। এমন পরিস্থিতিতে মাত্র ৪.২ বিলিয়ন মার্কিন ডলার তোলার জন্য ফুটবলের সবচেয়ে মূল্যবান সম্পদের স্থায়ী অংশীদারিত্ব বিক্রি করার কোনও যৌক্তিকতা নেই। এটি যথাযথ কারণ ছাড়াই ফুটবলের ভবিষ্যৎ বন্ধক রাখার শামিল।’
ফিফার প্রস্তাব কী?
ফিফা ২০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের একটি বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠান 'ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)' গঠনের প্রস্তাব দিয়েছে। এই প্রতিষ্ঠান ফিফা বিশ্বকাপ, ক্লাব বিশ্বকাপ এবং অন্যান্য প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ব পরিচালনা করবে। প্রস্তাব অনুযায়ী, এই প্রতিষ্ঠানের সর্বোচ্চ ২০ শতাংশ শেয়ার বাইরের বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে, যার মাধ্যমে প্রায় ৪.২ বিলিয়ন ডলার তোলার পরিকল্পনা রয়েছে। ফিফা জানিয়েছে, নিউ ইয়র্কের এক বিনিয়োগ প্রতিষ্ঠান, যার প্রতিষ্ঠাতা জশুয়া কুশনার (জ্যারেড কুশনারের ছোট ভাই) এই প্রকল্পের প্রধান বিনিয়োগকারী হিসেবে বিবেচিত হচ্ছে। এই জশুয়া ও জ্যারেড মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (US President Donald Trump) আত্মীয়। এই কারণেই ফিফার প্রস্তাব নিয়ে প্রশ্ন উঠছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


