FIFA World Cup 2026: এই অনুষ্ঠানটি শুরু হয় ‘মেন্ডাল’-এর লাইভ পারফরম্যান্সের মধ্য দিয়ে। এরপর রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে পরিবেশিত হয় ঐতিহ্যবাহী ‘চেরাও’ তথা বাঁশ নৃত্য। সেইসঙ্গে, দুটি ফুটবল ম্যাচও খেলা হয়। যার সূচনা করেন মিজোরামের মুখ্যমন্ত্রী মাননীয় লালদুহোমা।

FIFA World Cup 2026: বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে অভিনব উদ্যোগ। এই মেগা স্পোর্টস ইভেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা বনাম স্পেন (Argentina vs Spain Final)। আর তার আগেই মিজোরাম ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথ উদ্যোগে এবং ভারতের অন্যতম আইকনিক স্টেডিয়াম তথা আইজলের রাজীব গান্ধী স্টেডিয়ামে ফুটবলের সঙ্গেই এবার রাজ্যের সঙ্গীত, নৃত্য ও ক্রীড়া সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন ঘটাল ‘অ্যাডিডাস ইন্ডিয়া'। তাদের ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’-এর উদযাপন জমজমাটভাবেই সম্পন্ন হল মিজোরামের বুকে (fifa world cup 2026)। 

এই অনুষ্ঠানটি শুরু হয় ‘মেন্ডাল’-এর লাইভ পারফরম্যান্সের মধ্য দিয়ে। এরপর রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে পরিবেশিত হয় ঐতিহ্যবাহী ‘চেরাও’ তথা বাঁশ নৃত্য। সেইসঙ্গে, দুটি ফুটবল ম্যাচও খেলা হয়। যার সূচনা করেন মিজোরামের মুখ্যমন্ত্রী মাননীয় লালদুহোমা। প্রথম ম্যাচটি ছিল রাজ্যের বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে, যেখানে সঙ্গীতশিল্পী এবং শিল্পী থেকে শুরু করে ইউটিউবার ও ফ্যাশন কন্টেন্ট ক্রিয়েটররা অংশ নেন। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হয় শীর্ষস্থানীয় ক্রীড়াবিদ এবং ভারতের সেরা ফুটবলারদের মধ্যে। দুটি ম্যাচেই খেলা হয় ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’-এর অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রায়োন্ডা’ (TRIONDA) দিয়ে। ‘লিলাক’-এর পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এবং এরপর পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হয়।

বিশ্বকাপের উদযাপন যখন চরমে!

এই ইভেন্টকে কেন্দ্র করে বিশ্বের অন্যতম নামী স্পোর্টস ব্র্যান্ড অ্যাডিডাসের তরফ থেকে একটি স্বল্পদৈর্ঘ্যের সিনেমাই প্রকাশ করা হয়েছে। যেখানে মিজোরামে ফুটবলের প্রতি আবেগ, উদ্দীপনা এবং দৈনন্দিন জীবনের স্পন্দনকে তুলে ধরা হয়েছে। যেখানে বোঝানো হচ্ছে, ফিফা বিশ্বকাপের প্রেক্ষাপটে এমন একটি রাজ্য মিজোরাম যেখানে ফুটবল শুধুমাত্র একটি খেলা নয়, তার থেকেও আরও বেশি কিছু।

ফিফার অফিসিয়াল পার্টনার হিসেবে, অ্যাডিডাস সারা ভারত জুড়ে ফুটবল ফ্যানদের মধ্যে সংযোগস্থাপন এবং বিশ্বকাপের ফ্লেভার উদযাপন করছে। সেই প্রোজেক্টের অংশ হিসেবেই তারা ফিফার অফিসিয়াল চ্যানেলগুলিতে ডিজিটাল সম্প্রচারের পাশাপাশি স্পটিফাই (Spotify)-তে অভিনব ‘মেগাহিট মিক্স’ সংযোজন এবং বিশ্বের গুরুত্বপূর্ণ বাজারগুলিতে আকর্ষণীয় ওএইচএইচ (OOH) ও ডিওএইচএইচ (DOOH) সম্প্রচারের মতো উদ্যোগ গ্রহণ করেছে।

অ্যাডিডাস 'ক্রিয়েটরস লিগ' এবং ফুটবল-কেন্দ্রিক নানা আয়োজন, যেমন বিশেষ ইনস্টলেশন, গেমিং জোন ও ইন্টারঅ্যাক্টিভ অ্যাক্টিভেশনের মাধ্যমে এই টুর্নামেন্টকে ফুটবলপ্রেমী মানুষের আরও কাছাকাছি নিয়ে এসেছে। এই প্রসঙ্গে অ্যাডিডাস ইন্ডিয়ার ব্র্যান্ড সেকশনের সিনিয়র ডিরেক্টর ভাবনা সিক্কা জানিয়েছেন, "মিজোরামে ফুটবল কেবল খেলা নয়। বরং, এখানকার মানুষ প্রতিদিন ফুটবলকে ধারণ করে বেঁচে থাকেন। এখানকার মানুষের ফুটবল-প্রীতি ও আবেগ এই রাজ্যকে দেশের অন্যতম অনুপ্রেরণাদায়ক ফুটবল-সমাজে পরিণত করেছে। ফিফা বিশ্বকাপ ২০২৬-কে ঘিরে যখন সারা বিশ্ব একত্রিত হচ্ছে, তখন আমরা এমন একটি সম্প্রদায়কে সঙ্গে নিয়ে এই উৎসবকে উদযাপন করতে চেয়েছি, যারা দীর্ঘকাল ধরে ফুটবলের প্রকৃত চেতনাকে লালনপালন করে আসছে। তাই এর মাধ্যমে আমরা এমন একটি অঞ্চলের খাঁটি এবং ফুটবলের প্রতি ভালোবাসার বিশুদ্ধ গল্প তুলে ধরতে চেয়েছি, যেখানে ফুটবল দৈনন্দিন জীবনের অংশ। পাশাপাশি এমন সব অভিজ্ঞতা তৈরি করতে চেয়েছি যা সমর্থক, সংস্কৃতি এবং খেলাকে একে অপরের আরও কাছাকাছি নিয়ে আসতে সাহায্য করে। ভারতীয় সমর্থকদের জন্য ফুটবলকে একটি সত্যিকারের উপভোগ্য ও নিবিড় অভিজ্ঞতায় পরিণত করতে আমরা কাজ করে চলেছি এবং মিজোরাম হল, সেই বিশ্বাসের সবচেয়ে খাঁটি এবং গুরুত্বপূর্ণ একটি প্রতিফলন।"

মিজোরামে অভিনব উদ্যোগ ‘অ্যাডিডাস ইন্ডিয়া'-র

অন্যদিকে, মিজোরাম ফুটবল অ্যাসোসিয়েশনের অনারারি সেক্রেটারি লালরেং পুইয়া উচ্ছ্বসিত হয়ে বলেন, "ফুটবল সবসময়ই মিজোরামের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এটি এখানকার সমাজকে গড়ে তুলেছে এবং রাজ্যের তরুণ প্রতিভাদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে। জাতীয় পর্যায়ে একটি বিশ্ব বিখ্যাত ক্রীড়া ব্র্যান্ডকে আমাদের ক্লাব, ঐতিহ্য এবং জনগণকে উদযাপন করতে দেখাটা মিজোরামের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এই ধরনের উদ্যোগ শুধুমাত্র আমাদের ফুটবল ব্যবস্থাকেই সবার সামনে তুলে ধরে না। বরং, তৃণমূল স্তরে ফুটবলের জন্য আরও বেশি বিনিয়োগে উৎসাহিত করে এবং পরবর্তী প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করে।"

অর্থাৎ, মিজোরামের মতো অঞ্চলের এই সুন্দর গল্পগুলোর মাধ্যমে বিশ্ব বিখ্যাত স্পোর্টস ব্র্যান্ড অ্যাডিডাস স্থানীয় আবেগ এবং সমগ্র পৃথিবীব্যাপী জনপ্রিয় এই খেলার মধ্য দিয়ে সেতুবন্ধন তৈরি করে ভারতে ফুটবল সংস্কৃতিকে এগিয়ে নিয়ে চলেছে।

ফুটবল বিশ্বকাপের সব খবর সব আগে, শুধুমাত্র এশিয়ানেট নিউজ বাংলায়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।