Argentina vs Spain Final: ফাইনাল ম্যাচের আগে স্পেন শিবিরে আরও একটা বিষয় লক্ষ্য করা গেছে। সেটা হল, লিওর জার্সি কে নেবেন? রীতিমতো হুড়োহুড়ি অবস্থা। কারণ, সবাই মেসির জার্সি নিতে চাইছেন। সেক্ষেত্রে মেসিকে ১৫ টা জার্সি নিয়ে মাঠে আসতে হবে। কারণ, স্পেনের প্রায় বেশিরভাগ ফুটবলারই মেসির জার্সি পেতে চাইছেন।
Argentina vs Spain Final: ফাইনাল যেন পুরোটাই মেসিময়। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে খেলতে নামছে আর্জেন্টিনা বনাম স্পেন (Argentina vs Spain Final)। আর সেই ম্যাচে নামার আগে রীতিমতো উত্তেজিত লামিনে ইয়ামালরা। বলা ভালো, মেসির বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে রয়েছেন স্পেনের ফুটবলাররা। আসলে লিওনেল মেসি নিজেকে এমন একটা উচ্চতায় নিয়ে গেছেন, যেখানে বিপক্ষ দলের ফুটবলাররাও মন্ত্রমুগ্ধের মতো একটা পরিস্থিতিতে রয়েছেন। এটা একমাত্র মেসির পক্ষেই সম্ভব (FIFA World Cup 2026 Final)।
মেসির বিরুদ্ধে খেলতে নামার আগে উত্তেজিত ইয়ামালরা
তবে ফাইনাল ম্যাচের আগে স্পেন শিবিরে আরও একটা বিষয় লক্ষ্য করা গেছে। সেটা হল, লিওর জার্সি কে নেবেন? রীতিমতো হুড়োহুড়ি অবস্থা। কারণ, সবাই মেসির জার্সি নিতে চাইছেন। সেক্ষেত্রে মেসিকে ১৫ টা জার্সি নিয়ে মাঠে আসতে হবে। কারণ, স্পেনের প্রায় বেশিরভাগ ফুটবলারই মেসির জার্সি পেতে চাইছেন। তাদের সবার আর্জেন্টিনার ‘১০ নম্বর' জার্সি চাই। প্রসঙ্গত, বার্সেলোনার একটি মিডিয়া হাউজ স্পেনের একাধিক ফুটবলারের সাক্ষাৎকার নিয়েছে। আর সেইসব প্রশ্নের উত্তরে তারা জানিয়েছেন, মেসির বিরুদ্ধে খেলতে চান ফাইনালে এবং লিওনেল মেসির সঙ্গেই জার্সি বদল করতে চান। তাহলে তো অনেকগুলো জার্সি নিয়ে মেসিকে আসতে হবে।
লিওর জার্সি কে নেবেন? হুড়োহুড়ি অবস্থা
মাঠে নামার আগেই ১৯ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার কুবার্সি জানিয়ে দিলেন, “সর্বকালের সেরা ফুটবলারের বিরুদ্ধে খেলতে নামব বলে আমরা উত্তেজিত।" অন্যদিকে, ইয়ামাল আবার বলেছেন, “আমার কাছে মেসিই ইতিহাসে সবার সেরা। প্রতিটি ম্যাচেই সেটা বুঝিয়ে দেয় ও। যদি কারও কোনও সন্দেহ থাকে, তাহলে বুঝতে হবে যে, তারা শুধু সন্দেহগুলোই খুঁজে বেড়াচ্ছে।" পাশাপাশি কুকুরেলার কথায়, “‘বিশ্বের সেরা ফুটবলার মেসিই। হয়তো মেসির মনে থাকবে না, বার্সেলোনার ইউথ টিমে থাকার সময় আমরা কয়েকবার মেসির সঙ্গে প্র্যাক্টিসও করেছি। আমি কিন্তু বেশ ভয়েই থাকতাম প্র্যাক্টিসের সময়ে।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
