Croatia vs Ghana: চলতি বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) শুরুটা ভালোভাবে করতে না পারলেও, তারপর ঘুরে দাঁড়িয়ে পরপর দুই ম্যাচ জিতে নক-আউটে পৌঁছে গেল ক্রোয়েশিয়া। অন্যদিকে, গ্রুপে তৃতীয় স্থানে থেকেও নক-আউটের যোগ্যতা অর্জন করল ঘানা। এই দুই দলই এবার রাউন্ড অফ ৩২-এর লড়াইয়ের জন্য তৈরি হচ্ছে।

DID YOU
KNOW
?
প্রথম বিশ্বকাপেই তৃতীয়
১৯৯৮ সালে প্রথমবার বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলে ক্রোয়েশিয়া। সেবার তারা তৃতীয় স্থানে থাকে।

FIFA World Cup 2026 Updates: গ্রুপ এল-এর শেষ ম্যাচে ঘানাকে হারিয়ে চলতি বিশ্বকাপ ফুটবলের নক-আউটে পৌঁছে গেল ক্রোয়েশিয়া (Croatia vs Ghana)। ম্যাচের ফল ২-১। এই ম্যাচের আগেই নক-আউটে খেলা নিশ্চিত করে ফেলেছিল ঘানা। তবে নক-আউটে খেলা নিশ্চিত করার জন্য ক্রোয়েশিয়ার জয় পাওয়া জরুরি ছিল। তারা সেই জয় পেল। এর ফলে গ্রুপের প্রথম তিন দলের অবস্থান বদলে গেল। তিন ম্যাচ খেলে সাত পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থাকল ইংল্যান্ড (England)। তিন ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল ক্রোয়েশিয়া। তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকল ঘানা। একই সময়ে গ্রুপের অন্য ম্যাচে পানামার (Panama) বিরুদ্ধে ২-০ জয় পেয়েছে ইংল্যান্ড।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

২ অর্ধে গোল করে জয় ক্রোয়েশিয়ার

ঘানার বিরুদ্ধে এই ম্যাচের ৩১ মিনিটে ক্রোয়েশিয়ার পক্ষে প্রথম গোল করেন পিটার সুচিক (Petar Sucic)। প্রথমার্ধের শেষে এই গোলেই এগিয়েছিল ক্রোয়েশিয়া। ৭৩ মিনিটে সমতা ফেরান ঘানার ডিফেন্ডার ডেরিক লুকাসেন (Derrick Luckassen)। এরপর ৮৩ মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে জয়সূচক গোল করেন নিকোলা ভ্লাসিচ (Nikola Vlasic)। এই ম্যাচে যদি ক্রোয়েশিয়া হেরে যেত, তাহলে স্কটল্যান্ডের (Scotland) নক-আউটের যোগ্যতা অর্জনের সম্ভাবনা থাকত। কিন্তু এখন আর সেই সম্ভাবনা নেই।

শেষ বিশ্বকাপেও অসাধারণ পারফরম্যান্স মডরিচের

ক্রোয়েশিয়ার কিংবদন্তি লুকা মডরিচ (Luka Modrić) এবার শেষ বিশ্বকাপে খেলছেন। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি নিষ্প্রভ ছিলেন। তবে দ্বিতীয় ম্যাচে পানামার বিরুদ্ধে দলকে জয় পেতে সাহায্য করেন। ঘানার বিরুদ্ধেও অসাধারণ পারফরম্যান্স দেখালেন এই মিডফিল্ডার। তাঁর জন্যই ক্রোয়েশিয়ার জয় সহজ হল। এই ম্যাচের প্রথমার্ধে মডরিচদেরই দাপট ছিল। তবে দ্বিতীয়ার্ধে লড়াইয়ে ফেরে ঘানা। তবে শেষপর্যন্ত ক্রোয়েশিয়াই জয় ছিনিয়ে নিল। গ্রুপের খেলা শেষ হয়ে গেল। এবার নক-আউটের লড়াই আরও তীব্র হবে। রাউন্ড অফ ৩২ থেকে এগোতে হলে দুই দলকেই আরও ভালো পারফরম্যান্স দেখাতে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।