FIFA World Cup 2026 Controversy: এবারের বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার আগে থাকতেই মার্কিন যুক্তরাষ্ট্র (USA) সরকারের ভিসা-নীতি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এবার কানাডা (Canada) সরকারের ভিসা-নীতি নিয়েও বিতর্ক তৈরি হল। কানাডা সরকার ভিসা না দেওয়ায় বিশ্বকাপে যোগ দিতে পারছেন না এক তারকা ফুটবলার।

DID YOU
KNOW
?
ভিসা সমস্যা
এবারের বিশ্বকাপ ফুটবলে মার্কিন যুক্তরাষ্ট্রে ভিসা ও প্রবেশাধিকার নিয়ে সমস্যা হচ্ছিল। এবার কানাডাতেও একই সমস্যা দেখা গেল।

FIFA World Cup 2026 News: কানাডার (Canada) ভিসা না পাওয়ায় চলতি বিশ্বকাপ ফুটবলে ঘানার (Ghana) প্রথম ম্যাচে পানামার (Panama) বিরুদ্ধে খেলতে পারছেন না তারকা মিডফিল্ডার টমাস পার্টে। শুক্রবার ফিফার পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) বস্টন (Boston) শহরে বিশ্বকাপে নিজেদের মূল শিবিরে আছেন এই তারকা ফুটবলার। তাঁর সেখান থেকেই দলের সবার সঙ্গে কানাডায় যাওয়ার কথা ছিল। কিন্তু ফিফা জানিয়েছে, কানাডা সরকার পার্তিকে প্রবেশাধিকার না দেওয়ায় তাঁর পক্ষে পানামার বিরুদ্ধে খেলতে যাওয়া সম্ভব হবে না। এর আগে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো (Gianni Infantino) জানিয়ে দিয়েছেন, ভিসার বিষয়ে তাঁরা মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের উপর কোনওরকম চাপ তৈরি করতে পারবেন না। কানাডা সরকারের এই সিদ্ধান্তের বিষয়েও নীরব ফিফা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কেন কানাডার ভিসা পেলেন না পার্টে?

ঘানার এই ফুটবলারের ভিসার আবেদন নাকচ করা নিয়ে কোনও মন্তব্য করেনি কানাডা সরকার। তবে জল্পনা চলছে, ইংল্যান্ডে (England) ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ থাকার কারণেই পার্টেকে ভিসা দেয়নি কানাডা। এই ফুটবলার অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। আদালতে আইনি লড়াই চললেও, তিনি এখন জামিনে আছেন। সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে (Southwark Crown Court) চলতি বছরের শেষদিকে এই মামলার শুনানি শুরু হওয়ার কথা ছিল। তবে সেই শুনানি পিছিয়ে গিয়েছে। ২০২৭ সালের ৮ জুন শুনানি শুরু হবে। ততদিন শর্তসাপেক্ষে জামিনে মুক্ত পার্টে। তবে তাঁকে চলতি বছরের ২ অক্টোবর আদালতে হাজিরা দিতে হবে।

পরের ম্যাচগুলিতে খেলবেন পার্টে

পানামার বিরুদ্ধে খেলতে না পারলেও, চলতি বিশ্বকাপে গ্রুপ পর্যায়ে ঘানার বাকি দুই ম্যাচে খেলতে পারবেন পার্টে। কারণ, এই দুই ম্যাচ হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। বস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে ঘানা। ফিলাডেলফিয়ায় (Philadelphia) ক্রোয়েশিয়ার (Croatia) বিরুদ্ধে ম্যাচ রয়েছে। পানামার বিরুদ্ধে পার্টে না খেললেও, জয় পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী ঘানা শিবির। ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া অত্যন্ত শক্তিশালী দল। সেই দুই ম্যাচে পার্টেকে পাওয়া যাবে বলে স্বস্তিতে ঘানা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।