FIFA World Cup 2026 News: এবারই প্রথম বিশ্বকাপ ফুটবল হচ্ছে তিন দেশ মিলিয়ে। এই টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে তিন দেশে। মেক্সিকোয় (Mexico) প্রথম ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। এরপর কানাডার (Canada) মাটিতে প্রথম ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠান হল। মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) প্রথম ম্যাচের আগেও উদ্বোধনী অনুষ্ঠান হবে।
KNOW
FIFA World Cup 2026 Updates: জন্ম কানাডায় (Canada)। পরিবারের শিকড় মরক্কোয় (Morocco)। খ্যাতি পেয়েছেন ভারতে এসে। বিশ্বকাপ ফুটবল যেমন সারা বিশ্বের বিভিন্ন জাতি, সংস্কৃতিকে একত্রিত করে, তার সঙ্গে নোরা ফতেহির (Nora Fatehi) অসম্ভব মিল রয়েছে। কারণ, এই শিল্পী নিজের জীবনে বিভিন্ন সংস্কৃতির ধারক ও বাহক। তাই কানাডায় চলতি বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানের নোরার থাকা যথার্থ। বিশ্বকাপ উপলক্ষে নিজের জন্মভূমিতে ফিরলেন এই শিল্পী। তিনি বিশ্বকাপে ভারতের প্রতিনিধি হিসেবে গিয়েছেন। ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার রাতে টরন্টো স্টেডিয়াম (Toronto Stadium) মাতিয়ে দিলেন নোরা। তিনিই এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন। এবারের বিশ্বকাপ উপলক্ষে ফিফা যে অফিসিয়াল মিউজিক অ্যালবাম তৈরি করেছে, তাতে 'স্যার স্যার' (Siir Siir) গানে নেচেছেন নোরা। এই পারফরম্যান্সেই কানাডার ফুটবলপ্রেমীদের মাতিয়ে দিলেন তাঁদের ঘরের মেয়ে।

নোরার দ্বৈত সত্ত্বা
কানাডায় জন্ম হলেও নোরা যেমন ভারতে এসে এদেশের সংস্কৃতির সঙ্গে মিশে গিয়েছেন, তেমনই তিনি বিশ্বকাপ উপলক্ষে যে গানে নেচেছেন, সেখানেও তাঁর দ্বৈত সত্ত্বার পরিচয় পাওয়া গিয়েছে। এই গানের সঙ্গে যুক্ত একাধিক ভারতীয়। এই গানে মরক্কো, আরব (Arab), ফরাসি (French) ও ইংরাজির (English) মিশ্রণ দেখা যাচ্ছে। ফলে এই গানের সঙ্গে সহজেই নিজেকে মিলিয়ে দিতে পেরেছেন নোরা। এই গানে যে শব্দ ব্যবহার করা হয়েছে, তা মরক্কোর ফুটবলপ্রেমীদের পরিচিত চিৎকার। নোরার আশা, এই গান বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠবে এবং সব ফুটবলপ্রেমী এভাবেই চিৎকার করবেন।
নোরার ঘরে ফেরা
কানাডায় এক মরক্কান পরিবারে জন্ম নোরার। তিনি টরন্টো শহরে বড় হয়ে ওঠেন। সেখান থেকে ২২ বছর বয়সে বিনোদন জগতে সাফল্য পাওয়ার লক্ষ্যে ভারতে চলে আসেন। এদেশে আসার পর তিনি বলিউডে (Bollywood) জায়গা করে নিয়েছেন। এবার ভারতের প্রতিনিধি হিসেবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে নিজের শহর কানাডায় ফিরলেন এই শিল্পী। তাঁর জীবনের এক বৃত্ত সম্পূর্ণ হল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


