MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Mithu Mukherjee Passes Away
UPI Payments Incur Charges
DA Arrears News
Lionel Scaloni
Ajker Rashifal
Kolkata Weather
What is APAAR ID?
West Bengal Next 7 Days Weather
Annapurna Yojana
Digital Birth Certificate
Ajker Bangla Khobar Live
  • Home
  • Sports
  • Football
  • এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ খেলতে ভারতে আসবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?

এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ খেলতে ভারতে আসবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?

Cristiano Ronaldo: কিছুদিন পরেই ভারতে আসছেন লিওনেল মেসি (Lionel Messi)। তিনি অবশ্য প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবেন না। তবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ভারতে এলে প্রতিযোগিতামূলক ম্যাচই খেলবেন।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Sep 12 2025, 06:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
আগামী মাসেই ভারতে ম্যাচ খেলতে আসতে পারেন আল নাসরের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Image Credit : Getty

আগামী মাসেই ভারতে ম্যাচ খেলতে আসতে পারেন আল-নাসরের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ভারতে আসবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?

আগামী মাসে এফসি গোয়ার বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের ম্যাচ খেলতে ভারতে আসতে পারেন আল-নাসরের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁকে এএফসি প্রতিযোগিতার জন্য দলে নথিভুক্ত করেছে আল-নাসর। রোনাল্ডোর পাশাপাশি আরও কয়েকজন বিদেশি তারকাকে দলে রেখেছে সৌদি প্রো লিগের এই দল। ফলে রোনাল্ডোর ভারতে আসার সম্ভাবনা রয়েছে।

DID YOU
KNOW
?
ভারতে আসবেন রোনাল্ডো?
বিশ্ব ফুটবলের অনেক তারকাই ভারতে এসেছেন। এবার আসতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
এএফসি প্রতিযোগিতার জন্য মোট ১২ জন বিদেশি ফুটবলারকে নথিভুক্ত করেছে আল-নাসর
Image Credit : Getty

এএফসি প্রতিযোগিতার জন্য মোট ১২ জন বিদেশি ফুটবলারকে নথিভুক্ত করেছে আল-নাসর

শক্তিশালী দল আল-নাসরের

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের জন্য মোট ১২ জন বিদেশি ফুটবলারকে নথিভুক্ত করেছে আল-নাসর এফসি। তাঁদের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ছাড়াও সাদিও মানে, কিংসলে কোম্যান, হোয়াও ফেলিক্সের মতো তারকা ফুটবলাররা আছেন। তবে স্পেনের ফুটবলার আইমেরিক লাপোর্তে আর আল-নাসরের হয়ে খেলবেন না। তিনি লা লিগার ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ে যোগ দিয়েছেন।

২২
২২ অক্টোবর ফতোরদায় আল-নাসরের বিরুদ্ধে এফসি গোয়ার ম্যাচ
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের ম্যাচ খেলতে গোয়ায় আসছে আল-নাসর এফসি দল। আসতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Related Articles

Related image1
আল-নাসরের হয়ে শততম গোল, সৌদি সুপার কাপ ফাইনালে হার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর
Related image2
এএফসি প্রতিযোগিতায় এফসি গোয়ার সঙ্গে একই গ্রুপে আল-নাসর, ভারতে আসবেন রোনাল্ডো?
36
দীপাবলির সময় ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস বাড়িয়ে দিয়ে ভারতে আসতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Image Credit : Getty

দীপাবলির সময় ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস বাড়িয়ে দিয়ে ভারতে আসতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

দীপাবলির উৎসবের ঔজ্জ্বল্য বাড়িয়ে দিতে পারেন রোনাল্ডো

২২ অক্টোবর ভারতের মাটিতে এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ খেলবে আল-নাসর এফসি। তার ঠিক আগে কালীপুজো ও দীপাবলি। সারা দেশে উৎসব চলবে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ভারতে এলে এই উৎসবের জাঁকজমক অনেক বেড়ে যাবে। ফতোরদার নেহরু স্টেডিয়ামে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের হোম ম্যাচ খেলবে এফসি গোয়া। ফলে রোনাল্ডো ভারতে এলে ফতোরদাতেই খেলবেন। সেই আশাতেই আছেন এ দেশের ফুটবলপ্রেমীরা।

46
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভারতে ম্যাচ খেলতে আসা অবশ্য এখনও নিশ্চিত নয়
Image Credit : Getty

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভারতে ম্যাচ খেলতে আসা অবশ্য এখনও নিশ্চিত নয়

রোনাল্ডোর ভারতে আসা নিয়ে সংশয়

আল-নাসর এফসি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের জন্য তাঁকে নথিভুক্ত করলেও, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ভারতে আসবেন কি না, সে বিষয়ে সংশয় রয়েছে। অতীতে দেখা গিয়েছে, বারবার এএফসি প্রতিযোগিতার ম্যাচ এড়িয়ে গিয়েছেন পর্তুগিজ তারকা। তিনি গত মরসুমে এই টুর্নামেন্টে আল-নাসরের হয়ে মাত্র একটি অ্যাওয়ে ম্যাচ খেলেন। এবার এই তারকা অ্যাওয়ে ম্যাচে খেলবেন কি না, সে বিষয়ে সংশয় রয়েছে।

56
৪২ বছর বয়স পর্যন্ত আল-নাসর এফসি-র হয়ে খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Image Credit : Getty

৪২ বছর বয়স পর্যন্ত আল-নাসর এফসি-র হয়ে খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

চুক্তি বাড়িয়েছেন রোনাল্ডো

সম্প্রতি আল-নাসর এফসি-র সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি আরও দুই মরসুম সৌদি প্রো লিগের এই ক্লাবের হয়েই খেলবেন। কিছুদিন আগে শোনা যাচ্ছিল, ফের লিওনেল মেসির সঙ্গে একই লিগে খেলার জন্য মেজর লিগ সকারের কোনও ক্লাবে যোগ দিতে পারেন রোনাল্ডো। কিন্তু সেই জল্পনায় ইতি টেনে দিয়েছেন এই তারকা। তিনি আপাতত আল-নাসর ছাড়ছেন না। ২০২৭ পর্যন্ত এই ক্লাবের হয়েই খেলবেন।

66
আগামী বছর পর্তুগালকে প্রথমবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন করাই রোনাল্ডোর লক্ষ্য
Image Credit : Getty

আগামী বছর পর্তুগালকে প্রথমবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন করাই রোনাল্ডোর লক্ষ্য

ফের বিশ্বকাপে খেলবেন রোনাল্ডো

২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন লিওনেল মেসি। কিন্তু এখনও বিশ্বকাপ জিততে পারেনি পর্তুগাল। দেশকে প্রথমবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন করাই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর লক্ষ্য। তিনি সেই লক্ষ্যেই আগামী বছর বিশ্বকাপে খেলতে নামবেন। পেশাদার ফুটবল কেরিয়ারে ১০০০ গোল করাও এই পর্তুগিজ তারকার লক্ষ্য।

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Madrid Derby: রিয়ালকে ২-১ গোলে হারিয়ে মাদ্রিদকে ডার্বি জিতল অ্যাটলেটিকো, টানটান উত্তেজনার ম্যা
Recommended image2
Lionel Scaloni: তরুণদের নিয়ে নতুন যুগের অপেক্ষায় আর্জেন্টিনা, কী বললেন লিওনেল স্কালোনি?
Recommended image3
Calcutta Football League 2026: কলকাতা লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান, সুপার সিক্সে দুর্দান্ত ফুটবল খেলে ট্রফি জয় সবুজ মেরুনের
Recommended image4
Brazil in Kolkata: যুবভারতী নিয়ে সন্তুষ্ট! রিপোর্ট দিল ব্রাজিল ফুটবল ফেডারেশন, দলে আছেন ভিনিসিয়াস জুনিয়র
Recommended image5
Inter Miami vs Cruz Azul: ইন্টার মায়ামির জার্সিতে মেসির সেঞ্চুরি, চ্যাম্পিয়ন হল ইন্টার মায়ামি
Related Stories
Recommended image1
আল-নাসরের হয়ে শততম গোল, সৌদি সুপার কাপ ফাইনালে হার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর
Recommended image2
এএফসি প্রতিযোগিতায় এফসি গোয়ার সঙ্গে একই গ্রুপে আল-নাসর, ভারতে আসবেন রোনাল্ডো?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved