MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Football
  • আল-নাসরের হয়ে শততম গোল, সৌদি সুপার কাপ ফাইনালে হার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

আল-নাসরের হয়ে শততম গোল, সৌদি সুপার কাপ ফাইনালে হার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

Cristiano Ronaldo: ৪০ বছর বয়সেও লড়াই চালিয়ে যাচ্ছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি আরবের (Saudi Arabia) ক্লাব আল-নাসরের (Al-Nassr) হয়ে খেলে চলেছেন এই তারকা। তিনি ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দলকেও সাফল্য এনে দিতে চাইছেন।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Aug 24 2025, 11:03 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
সৌদি সুপার কাপ ফাইনালে গোল করেও আল নাসরকে জেতাতে পারলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Image Credit : ANI

সৌদি সুপার কাপ ফাইনালে গোল করেও আল-নাসরকে জেতাতে পারলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আল-নাসরের হার

সৌদি সুপার কাপ ফাইনালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোল করলেও, তাঁর দল আল-নাসর হেরে গেল। এই ম্যাচে আল-নাসরের হয়ে শততম গোল করেন পর্তুগিজ মহাতারকা। কিন্তু তিনি দলকে জেতাতে পারলেন না। এই হারের পর রোনাল্ডোকে দেখে স্পষ্টতই মনে হচ্ছিল তিনি ভেঙে পড়েছেন। দলের এই হার মেনে নিতে পারছিলেন না রোনাল্ডো। তিনি নিজের মনে হতাশা প্রকাশ করছিলেন।

DID YOU
KNOW
?
অনন্য নজির রোনাল্ডোর
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও আল-নাসরের হয়ে ১০০-এর বেশি গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
হংকং স্টেডিয়ামে আল-আহিলের বিরুদ্ধে এই ম্যাচে টাইব্রেকারে হেরে গেল আল-নাসর
Image Credit : Getty

হংকং স্টেডিয়ামে আল-আহিলের বিরুদ্ধে এই ম্যাচে টাইব্রেকারে হেরে গেল আল-নাসর

টাইব্রেকারে হার আল-নাসরের

শনিবার রাতে সৌদি সুপার কাপ ফাইনাল হয় হংকং স্টেডিয়ামে। আল-নাসরের প্রতিপক্ষ ছিল আল-আহিল। নির্ধারিত সময়ে ম্যাচের ফল ছিল ২-২। এরপর টাইব্রেকারে ফল হয় ৫-৩। নির্ধারিত সময়ে গোল করার পাশাপাশি টাইব্রেকারেও গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু তারপরেও জয় পেল না আল-নাসর। রোনাল্ডো দলকে জেতানোর চেষ্টা করলেও, সতীর্থদের কাছ থেকে সাহায্য পেলেন না।

১০০০
পেশাদার ফুটবল কেরিয়ারে ১,০০০ গোলের লক্ষ্যে রোনাল্ডো
দুই দশকেরও বেশি সময় ধরে পেশাদার ফুটবল খেলছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি ১,০০০ গোল করার লক্ষ্যে।

Related Articles

Related image1
Cristiano Ronaldo: আল-নাসরেই থাকছেন, ৪২ বছর বয়সেও পেশাদার ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Related image2
Cristiano Ronaldo: কিংস কাপ ফাইনালে হারের পর কান্নায় ভেঙে পড়লেন রোনাল্ডো, ভাইরাল ভিডিও
36
আল-নাসরের হয়ে শততম গোল, বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে অনন্য নজির রোনাল্ডোর
Image Credit : Getty

আল-নাসরের হয়ে শততম গোল, বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে অনন্য নজির রোনাল্ডোর

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নজির

বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে চারটি আলাদা দেশের ক্লাবের হয়ে ১০০-এর বেশি গোল করার নজির গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি এর আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের হয়ে ১০০-এর বেশি গোল করেন। এবার আল-নাসরের হয়েও এই নজির গড়লেন। কিন্তু তারপরেও সৌদি সুপার কাপ ফাইনালে দলকে জেতাতে পারলেন না রোনাল্ডো।

46
সৌদি সুপার কাপ ফাইনালে পেনাল্টি থেকে প্রথম গোল করে নজির ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর
Image Credit : Getty

সৌদি সুপার কাপ ফাইনালে পেনাল্টি থেকে প্রথম গোল করে নজির ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

পেনাল্টি গোল রোনাল্ডোর

সৌদি সুপার কাপ ফাইনালে আল-আহিলের বিরুদ্ধে ম্যাচের ৪০ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০ গোল করেন। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫ গোল করেন এই তারকা। জুভেন্টাসের হয়ে তাঁর গোলসংখ্যা ১০১। পর্তুগালের জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ১৩৮ গোল করেছেন রোনাল্ডো। তিনি আরও কিছুদিন খেলবেন। ফলে গোলসংখ্যা বাড়বে।

56
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর খেলা দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হংকংয়ের ফুটবলপ্রেমীরা
Image Credit : Getty

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর খেলা দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হংকংয়ের ফুটবলপ্রেমীরা

রোনাল্ডোকে দেখে উচ্ছ্বসিত হংকং

প্রথমবার পশ্চিম এশিয়ার বাইরে কোথাও সৌদি সুপার কাপ ফাইনাল আয়োজন করা হল। চোখের সামনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর খেলা দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন হংকংয়ের ফুটবলপ্রেমীরা। রোনাল্ডো ম্যাচের প্রথম গোল করায় সবার উৎসাহ বেড়ে যায়। কিন্তু শেষপর্যন্ত আল-নাসর হেরে যাওয়ায় দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। আল-নাসরের পাশাপাশি আল-আহিলের সমর্থকরাও ছিলেন। তাঁরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন।

66
আল-নাসর হেরে গেলেও, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ব্যক্তিগত সাফল্যে উচ্ছ্বসিত অনুরাগীরা
Image Credit : Getty

আল-নাসর হেরে গেলেও, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ব্যক্তিগত সাফল্যে উচ্ছ্বসিত অনুরাগীরা

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাফল্য

সৌদি সুপার কাপ ফাইনালে আল-নাসরকে জেতাতে না পারলেও, নিজে গোল করে অনন্য নজির গড়ায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অনুরাগীরা উচ্ছ্বসিত হয়ে উঠেছেন। সবাই আশা করছেন, এই তারকা আরও কয়েক মরসুম পেশাদার ফুটবল খেলবেন। ১,০০০ গোলের নজির স্পর্শ করাই রোনাল্ডোর লক্ষ্য। তাঁর অনুরাগীরাও সেই আশাই করছেন। সবার আরও আশা, অবসর নেওয়ার আগে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবেন রোনাল্ডো।

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Neymar Jr: ব্রাজিলের চূড়ান্ত দলে জায়গা পেলেন, বিশ্বকাপে খেলছেন নেইমার
Recommended image2
MB vs EB: "আমরা একটাও পেনাল্টি পেলাম না" বললেন দেবাশিস! দেবব্রতর কথায়, "জয়টা পেলাম না, এটা অবশ্যই দুঃখের"
Recommended image3
Nisith Pramanik Kolkata Derby: মেসি কাণ্ডের ফাইল খুলছেন? "বাংলা ফুটবলের জনপ্রিয়তা আগামীতে আরও বৃদ্ধি পাবে!" বললেন ক্রীড়ামন্ত্রী
Recommended image4
Mohun Bagan vs East Bengal: ডার্বির টিফো মন কাড়ল জনতার! ফুটবলপ্রেমী বাঙালির আবেগের বড় ম্যাচ
Recommended image5
Mohun Bagan vs East Bengal: টানটান উত্তেজনার ফুটবল যুদ্ধ! ইস্টবেঙ্গল এগোতেই পাল্টা জবাব বাগানের, কলকাতা ডার্বির ফলাফল ১-১
Related Stories
Recommended image1
Cristiano Ronaldo: আল-নাসরেই থাকছেন, ৪২ বছর বয়সেও পেশাদার ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Recommended image2
Cristiano Ronaldo: কিংস কাপ ফাইনালে হারের পর কান্নায় ভেঙে পড়লেন রোনাল্ডো, ভাইরাল ভিডিও
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved