MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Football
  • Lionel Messi: কোপা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ, নতুন রেকর্ড মেসির

Lionel Messi: কোপা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ, নতুন রেকর্ড মেসির

বিশ্বের সর্বকালের সেরা ফুটবলারদের তালিকা তৈরি করতে বসলে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে রাখতেই হবে। গত ২ দশক ধরে যাঁরা ফুটবল খেলছেন তাঁদের মধ্যেও অন্যতম সেরা মেসি। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন এই তারকা।

1 Min read
Author : Soumya Ganguly
| Updated : Jun 21 2024, 03:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
শুক্রবার এবারের কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে নতুন রেকর্ড গড়লেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি
Image Credit : Getty

শুক্রবার এবারের কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে নতুন রেকর্ড গড়লেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি

কোপা আমেরিকার দীর্ঘ ইতিহাসে এখনও পর্যন্ত যতজন ফুটবলার খেলেছেন, তাঁদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন লিওনেল মেসি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
কোপা আমেরিকার ইতিহাসে ৭১ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন লিওনেল মেসি
Image Credit : Getty

কোপা আমেরিকার ইতিহাসে ৭১ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন লিওনেল মেসি

১৯৫৩ সালের কোপা আমেরিকায় সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছিলেন চিলির তৎকালীন দলের গোলকিপার সের্জিও লিভিংস্টোন। শুক্রবার ৭১ বছর পর সেই রেকর্ড ভেঙে দিলেন লিওনেল মেসি।

38
২০ বছর বয়স থেকে কোপা আমেরিকায় খেলছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি
Image Credit : Getty

২০ বছর বয়স থেকে কোপা আমেরিকায় খেলছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি

২০ বছর বয়সে প্রথমবার আর্জেন্টিনার হয়ে প্রথমবার কোপা আমেরিকায় খেলার সুযোগ পান লিওনেল মেসি। তিনি এবারও দলের প্রধান ভরসা।

48
এবার নিয়ে সপ্তম কোপা আমেরিকা অভিযানে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি
Image Credit : Getty

এবার নিয়ে সপ্তম কোপা আমেরিকা অভিযানে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি

সপ্তমবার কোপা আমেরিকায় খেলছেন লিওনেল মেসি। এবারই হয়তো শেষবার এই টুর্নামেন্টে খেলছেন মেসি।

58
কোপা আমেরিকাতেই আর্জেন্টিনার হয়ে প্রথমবার কোনও ট্রফি জেতেন লিওনেল মেসি
Image Credit : Getty

কোপা আমেরিকাতেই আর্জেন্টিনার হয়ে প্রথমবার কোনও ট্রফি জেতেন লিওনেল মেসি

কোপা আমেরিকায় একবার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি তিনবার রানার্স হয়েছেন লিওনেল মেসি। একবার তৃতীয় স্থানও পেয়েছেন মেসি।

68
লিওনেল মেসি গোল না পেলেও, জয় দিয়েই এবারের কোপা আমেরিকা অভিযান শুরু করল আর্জেন্টিনা
Image Credit : Getty

লিওনেল মেসি গোল না পেলেও, জয় দিয়েই এবারের কোপা আমেরিকা অভিযান শুরু করল আর্জেন্টিনা

শুক্রবার সকালে এবারের কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে কানাডাকে ২-০ হারিয়ে দিল আর্জেন্টিনা। গোল করলেন জুলিয়ান আলভারেজ ও লটারো মার্টিনেজ।

78
২৫ জুন কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে চিলির মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা
Image Credit : Getty

২৫ জুন কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে চিলির মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা

কানাডার বিরুদ্ধে সহজ জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। ২৫ জুন এই ম্যাচ হবে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি শহরের মেটলাইফ স্টেডিয়ামে।

88
চিলির বিরুদ্ধে পুরনো ব্যক্তিগত হিসেব মিটিয়ে নেওয়ার লক্ষ্যে লিওনেল মেসি
Image Credit : Getty

চিলির বিরুদ্ধে পুরনো ব্যক্তিগত হিসেব মিটিয়ে নেওয়ার লক্ষ্যে লিওনেল মেসি

২০১৬ সালের কোপা আমেরিকা ফাইনালে চিলির কাছে হেরে যায় আর্জেন্টিনা। সেই ম্যাচের পর লিওনেল মেসিকে কাঁদতে দেখেছিল সারা বিশ্ব। টাইব্রেকার নষ্ট করার দুঃখে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরই ঘোষণা করে দেন মেসি। পরে অবশ্য অবসর ভেঙে ফিরে কোপা আমেরিকা, বিশ্বকাপ জিতেছেন তিনি। এবার চিলির বিরুদ্ধে বদলা নেওয়ার লক্ষ্যে মেসি।

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
East Bengal: লাল হলুদ আবেগের বিস্ফোরণ! রশিদ থেকে অস্কার এবং বাঁধনহারা উচ্ছ্বাস, এক্সক্লিউসিভ 'চ্যাম্পিয়ন'-রা
Recommended image2
East Bengal: আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলকে অভিনন্দন, মোহনবাগানকেও শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
Recommended image3
East Bengal: ইস্টবেঙ্গলে থাকবেন? আইএসএল জেতার পর সিদ্ধান্ত জানিয়ে দিলেন অস্কার
Recommended image4
East Bengal vs Inter Kashi: কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ইতিহাস, প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল
Recommended image5
Manuel Neuer: অবসর ভেঙে বিশ্বকাপে খেলবেন ৪০ বছরের জার্মান গোলকিপার ম্যানুয়েল নয়্যার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved