East Bengal Transfer News: বুধবার সকালেই কলকাতায় চলে এলেন ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি আন্টন সোজবার্গ। শুক্রবার, চলতি আইএসএলে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে খেলতে নামবে লাল হলুদ ব্রিগেড। 

East Bengal Transfer News: ইস্টবেঙ্গল পেয়ে গেল তাদের ষষ্ঠ বিদেশিকে। লাল হলুদ যোগ দিলেন অ্যান্টন সোজবার্গ (east bengal new signing)। ডেনমার্কের ৩০ বছর বয়সী এই স্ট্রাইকারকে এবার সই করাল ইস্টবেঙ্গল। কার্যত, অপেক্ষার অবসান (east bengal er khobor in bengali)। 

ইস্টবেঙ্গলে নয়া বিদেশি

বুধবার সকালেই কলকাতায় চলে এলেন ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি আন্টন সোজবার্গ। শুক্রবার, চলতি আইএসএলে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে খেলতে নামবে লাল হলুদ ব্রিগেড। আর তার আগেই ডেনমার্কের এই তরুণ স্ট্রাইকার কলকাতায় চলে আসায় রীতিমতো উচ্ছ্বসিত কোচ অস্কার ব্রুজো। তাঁর কথায়, “সংক্ষিপ্ত সময়ের লিগে প্রতিটি মিনিট খুব গুরুত্বপূর্ণ। অ্যান্টনের গোলের খিদে এবং শারীরিক শক্তি আমাদের ভীষণ কাজে লাগবে।”

Scroll to load tweet…

প্রসঙ্গত, ইউরোপ এবং আমেরিকার একাধিক ক্লাবে খেলেছেন এই দানিশ স্ট্রাইকার। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল জুর্গার্ডেনস আইএফ অনূর্ধ্ব-১৯ দল, জিআইএফ সান্ডসভাল এবং অনূর্ধ্ব-২১ ফুটবল দল সহ আরও বেশ কয়েকটি।

সবথেকে বড় বিষয়, অ্যান্টন যথেষ্ট উচ্ছ্বসিত ইস্টবেঙ্গলে যোগ দিয়ে। ৭৭ নম্বর লাল হলুদ জার্সি পরে মাঠে নামবেন তিনি। অ্যান্টন জানিয়েছেন, ‘‘ইস্টবেঙ্গলের ঐতিহ্য সম্পর্কে আমি ওয়াকিবহাল। আমি এই দলের হয়ে লড়াই করব এবং গোল করব। সেইসঙ্গে, ইস্টবেঙ্গলকে আইএসএল জিততে সাহায্য করব। লাল হলুদ সমর্থকদের সামনে খেলার জন্য মুখিয়ে রয়েছি।”

লাল হলুদে ডেনমার্কের স্ট্রাইকার

সবথেকে বড় বিষয় হল যে, নিজের অভিষেক ম্যাচেই জোড়া গোল করেছেন ইস্টবেঙ্গলের আরেক নতুন বিদেশি ইউসেফ এজ়েজ্জারি। এবার তাঁর পাশে খেলবেন অ্যান্টন সোজবার্গ। ফলে, বোঝাই যাচ্ছে যে, আক্রমণের ঝাঁঝ ক্রমশই বাড়ছে ইস্টবেঙ্গলের। 

নিঃসন্দেহে লাল হলুদের হেডস্যার এই দুই বিদেশি স্ট্রাইকারকে সঠিকভাবে ব্যবহার করতে চাইবেন। অ্যান্টন মূলত খেলেন সেন্টার-ফরোয়ার্ড পজিশনে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।