MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Football
  • 'আমার মেয়ের নাম উমা, ফলে এই উৎসব বিশেষ তাৎপর্যপূর্ণ,' বার্তা অস্কারের

'আমার মেয়ের নাম উমা, ফলে এই উৎসব বিশেষ তাৎপর্যপূর্ণ,' বার্তা অস্কারের

Durga Puja 2025: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তবে শুধু বাঙালিদের কাছেই নয়, ভারতের অন্যান্য প্রদেশের মানুষের কাছে তো বটেই, বিদেশিদের কাছেও বিশেষ আকর্ষণীয় দুর্গাপুজো। এই সময় বহু মানুষ উৎসবে সামিল হতে কলকাতায় আসেন।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Sep 27 2025, 05:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
দুর্গাপুজোর সঙ্গে নিজের পরিবারকে যুক্ত করে ফেলেছেন ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার
Image Credit : Emami East Bengal FC

দুর্গাপুজোর সঙ্গে নিজের পরিবারকে যুক্ত করে ফেলেছেন ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার

দেবী দুর্গার সঙ্গে অস্কারের পরিবার

রাজডাঙা নব উদয় সঙ্ঘের দুর্গাপুজো মণ্ডপে গিয়েছিলেন ইস্টবেঙ্গলের পুরুষ দলের প্রধান কোচ অস্কার ব্রুজোঁ। তিনি বলেছেন, ‘আমার মেয়ের নাম উমা। দেবী দুর্গার নামেই আমার মেয়ের নামকরণ করা হয়েছে। ফলে এই উৎসব আমার কাছে গভীরভাবে অর্থপূর্ণ।’ গত কয়েক মাস ধরে কলকাতায় আছেন অস্কার। তবে এবারই প্রথম তিনি এই শহরের দুর্গাপুজোর আনন্দময় পরিবেশ উপভোগ করার সুযোগ পাচ্ছেন।

DID YOU
KNOW
?
পুজোয় সামিল বিদেশিরাও
বিভিন্ন ক্লাবের হয়ে ফুটবল খেলার জন্য অনেক বিদেশিই কলকাতায় আসেন। তাঁরাও বাঙালিদের সঙ্গে দুর্গাপুজোয় সামিল হন।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
রাজডাঙা নব উদয় সঙ্ঘের পুজো মণ্ডপের বাইরে আটা দিয়ে আলাদা প্রতিমা তৈরি করা হয়েছে
Image Credit : Emami East Bengal FC

রাজডাঙা নব উদয় সঙ্ঘের পুজো মণ্ডপের বাইরে আটা দিয়ে আলাদা প্রতিমা তৈরি করা হয়েছে

আটার প্রতিমা দেখে মুগ্ধ অস্কার

ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থা ইমামির উদ্যোগে রাজডাঙা নব উদয় সঙ্ঘের মূল মণ্ডপের বাইরে আটা দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে। এই প্রতিমা দেখে মুগ্ধ অস্কার ব্রুজোঁ। তিনি বলেছেন, ‘আটা দিয়ে এরকম সুন্দর মা দুর্গার প্রতিমা তৈরি করা হয়েছে দেখে আমি অভিভূত। ইমামি ইস্টবেঙ্গল এফসি পরিবারের পক্ষ থেকে আমি সারা বিশ্বের সবাইকে দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’

১
প্রথমবার দুর্গাপুজোর সময় কলকাতায় অস্কার ব্রুজোঁ
ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার ব্রুজোঁ প্রথমবার দুর্গাপুজোর সময় কলকাতায় থাকছেন।

Related Articles

Related image1
সুপার কাপ ২০২৫: ইস্টবেঙ্গল-মোহনবাগান একই গ্রুপে, ডুরান্ড কাপের পর ফের কলকাতা ডার্বি
Related image2
কলকাতা ফুটবল লিগ ২০২৪: হাইকোর্টের রায়ের পর ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা আইএফএ-র
36
রাজডাঙা নব উদয় সঙ্ঘের পুজো মণ্ডপে ইস্টবেঙ্গলের পুরুষ ও মহিলা ফুটবলাররা
Image Credit : Emami East Bengal FC

রাজডাঙা নব উদয় সঙ্ঘের পুজো মণ্ডপে ইস্টবেঙ্গলের পুরুষ ও মহিলা ফুটবলাররা

রাজডাঙা নব উদয় সঙ্ঘে ইস্টবেঙ্গল দল

রাজডাঙা নব উদয় সঙ্ঘের পুজো মণ্ডপে ইস্টবেঙ্গলের পুরুষ দলের তারকা সৌভিক চক্রবর্তী, আনোয়ার আলি ও মহম্মদ বাসিম রশিদ এবং মহিলা দলের কয়েকজন ফুটবলার হাজির হন। তাঁরা আটা দিয়ে তৈরি প্রতিমাকে বরণ করেন। ইস্টবেঙ্গল দলের পক্ষ থেকে সম্প্রীতির বার্তা দেওয়া হয়। বিভিন্ন ধর্মের মানুষ দুর্গাপুজো উপলক্ষে একত্রিত হন। ফুটবলও সব ধর্ম-বর্ণের মানুষকে ঐক্যবদ্ধ করে। ইস্টবেঙ্গল দল সেই বার্তাই দিল।

46
কলকাতার দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছেন ক্রেসপো, মিগুয়েল, সিবিলেরা
Image Credit : Emami East Bengal FC

কলকাতার দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছেন ক্রেসপো, মিগুয়েল, সিবিলেরা

বিদেশি ফুটবলাররাও দুর্গাপুজোয় সামিল

ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফিগুইরা, আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিবিলে ও স্প্যানিশ মিডফিল্ডার সল ক্রেসপো রাজডাঙা নব উদয় সঙ্ঘের পুজো মণ্ডপে হাজির হন। তাঁরা ঢাকীদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন। কলকাতার দুর্গাপুজো উপভোগ করছেন এই বিদেশি ফুটবলাররা। তাঁদের কাছে এই উৎসব একেবারে নতুন অভিজ্ঞতা।

56
ইস্টবেঙ্গলের ফুটবলারদের ঘিরে রাজডাঙা নব উদয় সঙ্ঘের পুজো মণ্ডপে মাতামাতি
Image Credit : Emami East Bengal FC

ইস্টবেঙ্গলের ফুটবলারদের ঘিরে রাজডাঙা নব উদয় সঙ্ঘের পুজো মণ্ডপে মাতামাতি

পুজো মণ্ডপের আকর্ষণ ইস্টবেঙ্গলের ফুটবলাররা

রাজডাঙা নব উদয় সঙ্ঘের পুজো মণ্ডপে ইস্টবেঙ্গলের কোচ-ফুটবলারদের নিয়ে আয়োজক, স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের মধ্যে উন্মাদনা দেখা যায়। অনেক ইস্টবেঙ্গল সমর্থক এই পুজো মণ্ডপে হাজির হন। তাঁরা প্রিয় ফুটবলারদের সামনে থেকে দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। আয়োজকদের পক্ষ থেকে অস্কার ব্রুজোঁ, মিগুয়েল ফিগুইরা, কেভিন সিবিলে, সল ক্রেসপোকে বরণ করে নেওয়া হয়।

66
এবার রাজডাঙা নব উদয় সঙ্ঘের দুর্গাপুজোর অন্যতম আকর্ষণ আটা দিয়ে তৈরি প্রতিমা
Image Credit : Emami East Bengal FC

এবার রাজডাঙা নব উদয় সঙ্ঘের দুর্গাপুজোর অন্যতম আকর্ষণ আটা দিয়ে তৈরি প্রতিমা

আটা দিয়ে তৈরি প্রতিমা

ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থা ইমামি গ্রুপের ডিরেক্টর বিভাস বর্ধন আগরওয়াল সবাইকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, আটা দিয়ে তৈরি দুর্গা প্রতিমার মাধ্যমে পুষ্টি, বিশুদ্ধতা ও ঐতিহ্যের বার্তা দেওয়া হয়েছে। বহু মানুষ এই প্রতিমা দর্শন করতে আসছেন। আনুষ্ঠানিকভাবে এখনও দুর্গাপুজো শুরু হয়নি। পুজো শুরু হলে আরও অনেকে এই প্রতিমা দর্শন করতে আসবেন।

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর
দুর্গা পূজা
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Gianni Infantino: সবার বেতন একবার, তাঁর বেতন দুবার! ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো
Recommended image2
Mumbai Indians: রোহিত শর্মা কি ফের মুম্বইয়ের অধিনায়ক? হার্দিকের বদলে আসতে পারেন জয়সওয়াল
Recommended image3
East Bengal: গোল নষ্টের প্রদর্শনী ডেভিডের, ইরাকের দলের কাছে হার ইস্টবেঙ্গলের
Recommended image4
Al-Nassr FC: সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা, পিছিয়ে গেল আল-নাসরের ম্যাচ
Recommended image5
Indian Super League 2026: "ভারতের তরুণ প্রতিভাদের প্রমাণ করার সুযোগ দিতে হবে", প্রথম ম্যাচে নামার আগে বিরাট বার্তা পাঞ্জাব কোচের
Related Stories
Recommended image1
সুপার কাপ ২০২৫: ইস্টবেঙ্গল-মোহনবাগান একই গ্রুপে, ডুরান্ড কাপের পর ফের কলকাতা ডার্বি
Recommended image2
কলকাতা ফুটবল লিগ ২০২৪: হাইকোর্টের রায়ের পর ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা আইএফএ-র
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved