MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Football
  • East Bengal: পরপর দুবার কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল! হাতে ইলিশ, মাঠে নেমে উল্লাস লাল হলুদ জনতার

East Bengal: পরপর দুবার কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল! হাতে ইলিশ, মাঠে নেমে উল্লাস লাল হলুদ জনতার

East Bengal: পরপর দুবার কলকাতা লিগ জিতল লাল হলুদ ব্রিগেড (East Bengal)। সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। 

2 Min read
Author : Subhankar Das
Published : Sep 22 2025, 06:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
 চ্যাম্পিয়ন ঘোষণা করে দেয় বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ
Image Credit : East Bengal Media

চ্যাম্পিয়ন ঘোষণা করে দেয় বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ

এই নিয়ে ব্যাক টু ব্যাক দুবার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। প্রসঙ্গত, ২০২৪ সালের কলকাতা লিগ চ্যাম্পিয়ন কোন দল হবে, তা শুক্রবার কলকাতা হাইকোর্টের রায়তেই স্পষ্ট হয়ে যায়। ডায়মন্ডহারবার এফসি সেই মামলায় হেরে যায় এবং হাইকোর্টের রায় অনুযায়ী, ইস্টবেঙ্গলেরই চ্যাম্পিয়ন হওয়ার কথা ছিল। তারপরই লাল হলদুকে চ্যাম্পিয়ন ঘোষণা করে দেয় বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ।

26
ইস্টবেঙ্গলের দরকার ছিল মাত্র ১ পয়েন্ট
Image Credit : East Bengal Media

ইস্টবেঙ্গলের দরকার ছিল মাত্র ১ পয়েন্ট

সোমবার দুপুরে, ইস্টবেঙ্গল মাঠেই চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত সহ আরও অনেকে। আর উল্লেখযোগ্যভাবে এই দিনই আবার চলতি বছরের কলকাতা লিগে, সুপার সিক্সের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামে লাল হলুদ। ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে এই ম্যাচে ইস্টবেঙ্গলের দরকার ছিল মাত্র ১ পয়েন্ট। তাহলেই খেতাব নিশ্চিত ছিল সায়ন বন্দ্যোপাধ্যায়দের। 

Related Articles

Related image1
East Bengal: ইস্টবেঙ্গলে শেষ দিয়ামান্তোকোস পর্ব! গ্রিক স্ট্রাইকারের সঙ্গে চুক্তি ছিন্ন লাল হলুদের
Related image2
Durand Cup East Bengal: "বাজে খেলেছি আজকে, ফাইনালে ডায়মন্ডহারবারের জন্য দোয়া করব!" বললেন লাল হলুদের দেবব্রত
36
কলকাতা লিগের শিরোপাও জিতে নিল ইস্টবেঙ্গল
Image Credit : Asianet News

কলকাতা লিগের শিরোপাও জিতে নিল ইস্টবেঙ্গল

কিন্তু ড্র নয়! এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় তারা। মাঝে কিছুটা সময় একটু নির্বিষ ফুটবল হলেও, শেষপর্যন্ত ম্যাচ জেতে লাল হলুদ ব্রিগেড। তবে এই খেলায় ইউনাইটেড স্পোর্টসের একটি পেনাল্টির আবেদন নাকচ করে দেন রেফারি। যেহেতু এটি খেতাবি লড়াইয়ের ম্যাচ ছিল, তাই ইউনাইটেড স্পোর্টসের তরফেও বহু দর্শক উপস্থিত হয়েছিলেন মাঠে। ম্যাচের ৩৭ মিনিটে, ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন ডেভিড এবং ৮৯ মিনিটে গোল করেন শ্যামল। ইউনাইটেড স্পোর্টসের হয়ে একমাত্র গোলটি করেন অমিত বসাক। আর এই ম্যাচে জয়ের সুবাদে, চলতি কলকাতা লিগের শিরোপাও জিতে নিল ইস্টবেঙ্গল। 

46
লিগ জয়ের পর, উৎসবের পরিবেশ
Image Credit : East Bengal Media

লিগ জয়ের পর, উৎসবের পরিবেশ

সোমবার, বিরাট সংখ্যায় লাল হলুদ সমর্থক উপস্থিত হয়েছিলেন ইস্টবেঙ্গল মাঠে। তাদের কারও হাতে ছিল লাল হলুদ পতাকা, কারও মুখে বাঁশি, ভারতের পতাকা এবং অবশ্যই ড্রাম বাজছিল গ্যালারিতে। ইস্টবেঙ্গল সমর্থকরা স্লোগান দিতে থাকেন অনবরত। এমনকি, মাইকে ধরেন গান। লাল হলুদ ফুলঝুরি ছাড়াও বাজিও ফাটানো হয়। যেন লিগ জয়ের পর, উৎসবের পরিবেশ।  

56
তাদের মধ্যে একজন আবার মাঠে শুয়ে পড়েন
Image Credit : Asianet News

তাদের মধ্যে একজন আবার মাঠে শুয়ে পড়েন

পরপর দুবার লিগ জিতে রীতিমতো উচ্ছ্বসিত লাল হলুদ জনতা। এদিন মাঠে আসা লাল হলুদ জনতার অনেকেই ম্যাচ শেষে, মাঠে নেমে পড়েন। রীতিমতো উল্লাসে মেতে ওঠেন তারা। ট্রফি খরা কাটিয়ে আনন্দে মাতোয়ারা ইস্টবেঙ্গল সমর্থকরা। তাদের মধ্যে একজন আবার মাঠে শুয়ে পড়েন। যেন পরম তৃপ্তি। এইরকমই একাধিক টুকরো টুকরো মুহূর্ত ধরা পড়ল সোমবারের ম্যাচে। 

66
বাংলা ফুটবলের নস্টালজিক মুহূর্ত
Image Credit : Asianet News

বাংলা ফুটবলের নস্টালজিক মুহূর্ত

ম্যাচ শেষে, এক হাতে ইলিশ মাছ এবং আরেক হাতে কলকাতা লিগের ট্রফি, এইরকম ছবিও কিন্তু ধরা পড়ল ইস্টবেঙ্গল মাঠে। নিঃসন্দেহে সেই পুরনো দিনের কলকাতা ময়দানের ছবি যেন ফিরে এল। বলা চলে, বাংলা ফুটবলের নস্টালজিক মুহূর্ত। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mohun Bagan Super Giant: চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে সহজ জয়, ছন্দে মোহনবাগান সুপার জায়ান্ট
Recommended image2
Dipendu Biswas Exclusive: "রাজ্যের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই" অকপট ময়দানের দীপেন্দু, মমতা-অভিষেকের প্রশংসা
Recommended image3
East Bengal: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দিল্লি জয়, আইএসএল-এ ছুটছে ইস্টবেঙ্গল
Recommended image4
East Bengal: 'বাংলা ভাষার টানে থাকি লাল-হলুদ জুড়ে...' শ্রদ্ধা ইস্টবেঙ্গল সমর্থকদের
Recommended image5
East Bengal Transfer News: আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে ইস্টবেঙ্গল, লাল হলুদে সই করলেন ডেনমার্কের স্ট্রাইকার
Related Stories
Recommended image1
East Bengal: ইস্টবেঙ্গলে শেষ দিয়ামান্তোকোস পর্ব! গ্রিক স্ট্রাইকারের সঙ্গে চুক্তি ছিন্ন লাল হলুদের
Recommended image2
Durand Cup East Bengal: "বাজে খেলেছি আজকে, ফাইনালে ডায়মন্ডহারবারের জন্য দোয়া করব!" বললেন লাল হলুদের দেবব্রত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved