Indian Super League 2026: মুম্বই সিটি এফসি-কে ২-১ গোলে হারিয়ে ম্যাচ জিতে নেয় চার্চিল ব্রাদার্স। অপর ম্যাচে জোড়া গোলে জয় হাসিল করে কেরালা ব্লাস্টার্স। জমে উঠেছে এমজি ইন্ডিয়ান সুপার লিগ। শনিবার থেকে শুরু হয়েছে দেশের অন্যতম সেরা মেগা এই ফুটবল টুর্নামেন্ট।
Indian Super League 2026: জমে উঠেছে এমজি ইন্ডিয়ান সুপার লিগ। শনিবার থেকে শুরু হয়েছে দেশের অন্যতম সেরা মেগা এই ফুটবল টুর্নামেন্ট। রবিবারও ছিল দুটি ম্যাচ। গোয়ার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখোমুখি হয় চার্চিল ব্রাদার্স বনাম মুম্বই সিটি এফসি (Indian Super League 2026)। এই ম্যাচে কার্যত, অঘটন ঘটল। কারণ, এই প্রথমবার আইএসএল খেলতে এসেছে চার্চিল। কিন্তু তারাই এবার হারিয়ে দিল অভিজ্ঞ মুম্বইকে। এই ম্যাচে ২-১ গোলে জয় ছিনিয়ে নেয় চার্চিল ব্রাদার্স। যদিও এই খেলায় প্রথমার্ধে কোনও গোল হয়নি। গোলশূন্য অবস্থায় শেষ হয়। কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরে যায় (ISL 2026)।
কেরালার জোড়া গোলে জয়! চার্চিল ব্রাদার্সের কাছে পরাজয় মুম্বই সিটি এফসি-র
খেলার ৫৬ মিনিটে, চার্চিলের হয় প্রথম গোলতি করেন গৌরব বোরা। তবে সেখানেই শেষ নয়। ম্যাচের ৮৬ মিনিটে, সেবাস্টিয়ানের গোলে জয় নিশ্চিত করে তারা। তবে অতিরিক্ত সময়ে একটি পেনাল্টি পায় মুম্বই। সেই পেনাল্টি থেকে গোল করে যান লামাস। তবে তাতে লাভ কিছুই হয়নি। শেষপর্যন্ত, মুম্বই সিটি এফসি-কে ২-১ গোলে হারিয়ে ম্যাচ জিতে নেয় চার্চিল ব্রাদার্স।
অপর ম্যাচে জোড়া গোলে জয় হাসিল করে কেরালা ব্লাস্টার্স। পুনের শ্রী শিবছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সে মুখোমুখি হয় ইন্টার কাশী বনাম কেরালা ব্লাস্টার্স। আর এই ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল উপহার দেয় কেরালা। আক্রমণাত্মক ফুটবলের সুবাদেই ফ্রেডি লাল্লাওমাওমার দূরপাল্লার একটি শট ক্রসবারের উপর দিয়ে চলে যায় খেলার মাত্র ৫ মিনিটের মাথায়। তবে তার ঠিক এক মিনিট পরেই পাল্টা জবাব দেয় ইন্টার কাশী। এই ম্যাচে ইন্টার কাশীর হয়ে মনবীর সিংও বিপদের কারণ হয়ে ওঠেন কেরালার জন্য। তাঁর একটি শট ক্রসবারের উপর দিয়ে উড়ে যায়।
জমে উঠেছে আইএসএল
কিন্তু ম্যাচের দখল নিজেদের দখলে রাখার চেষ্টা করে কেরালা। আর সেই সুবাদেই ম্যাচের ১৮ মিনিটে, ভিবিনের গোলে লিড নেয় তারা। তবে সমতা ফেরানোর চেষ্টা করছিল ইন্টার কাশীও। ম্যাচের ৩৫ মিনিটে, মনবীর সিংয়ের একটি শট কেরালার গোলকিপার দুরন্ত সেভ করেন। পাল্টা আবার ফ্রেডি লাল্লাওমাওমার শট রুখে দেন ইন্টার কাশী গোলকিপার আলবিনো গোমেজ। প্রথমার্ধ শেষ হয় ১-০ ফলাফল নিয়েই। তবে দ্বিতীয়ার্ধের একটা লম্বা সময় গোল আসেনি। শেষপর্যন্ত, অতিরিক্ত সময়ের ৯৪ মিনিটে, আন্দ্রে গ্রিন কেরালার হয়ে দ্বিতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন। ইন্টার কাশীর প্রশংসা করতেই হয়। শেষপর্যন্ত, ২-০ গোলে ইন্টার কাশীকে হারিয়ে আইএসএল অভিযান শুরু করল কেরালা ব্লাস্টার্স।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
