সম্প্রতি ব্রাজিলের সংবাদপত্র ফোলহা ডে সাও পাওলো-এ পেলের শারীরিক অবস্থা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদনে পেলের শারীরিক পরিস্থিতি অতি সঙ্কটজনক বলে জানানো হয়েছিল। এবার সেই খবরের প্রসঙ্গে মুখ খুললেন ফুটবল-সম্রাটের পরিজনরা।

হাসপাতালে ভর্তি ফুটবল সম্রাট। গত কয়েক সপ্তাহ ধরেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগে গোটা বিশ্ব। এবার পেলের শারীরিক অবস্থা নিয়ে মুখ খুললেন তাঁর মে ফ্লাবিয়া নাসিমেন্টো। পেলের অসুস্থতাজনিত যে সমস্ত খবর ছড়িয়েছে তার বিরোধিতাও করলেন ফ্লাবিয়া। পেলে-কন্যা স্পষ্ট জানিয়েছেন, তাঁর বাবার শারীরিক অবস্থা মোটেও সংকটজনক নয়। অসুস্থ হলেও যথেষ্ট স্থিতিশীল তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অনুরাগীদের আশ্বস্ত করে ফ্লাবিয়া জানিয়েছেন আপাতত স্থিতিশীল পেলে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

সম্প্রতি ব্রাজিলের সংবাদপত্র ফোলহা ডে সাও পাওলো-এ পেলের শারীরিক অবস্থা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদনে পেলের শারীরিক পরিস্থিতি অতি সঙ্কটজনক বলে জানানো হয়েছিল। এবার সেই খবরের প্রসঙ্গে মুখ খুললেন ফুটবল-সম্রাটের পরিজনরা। পেলের মেইয়ে ফ্লাবিয়া এই ধরনের খবরকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন। গ্লোব টিভিকে দেওয়া একটি একটি সাক্ষাৎকারে ফ্লাবিয়া জানিয়েছেন,'অনেকে বলছেন বাবার অবস্থা সংকটজনক। তাঁকে প্যালিয়াটিভ কেয়ারে রাখা হয়েছে। কিন্তু পরিস্থিতি একদমই সেরকম নয়। আমাদের বিশ্বাস করুন।' পাশাপাশি তিনি আরও বলেন,'যাঁরা এই ধরনের খবর ছড়াচ্ছেন তাঁরা ঠিক করছেন না।' এখানেই শেষ নয় সংবাদ মাধ্যমের আরচরণে ক্ষুব্ধ পেলের আর এক মেয়ে কেলিও। তিনি আরও জানিয়েছেন, তিন সপ্তাহ আগে কোভিড আক্রান্ত হয়েছিলেন পেলে। তারপর থেকে শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন তিনি। কেলি পরিষ্কার জানিয়েছেন,'বাবা অসুস্থ, বয়স হয়েছে। আপাতত শ্বাসকষ্ট জনিত সমস্যার চিকিৎসা চলছে। কয়েকদিন তাঁকে হাসপাতালে রাখতে হবে। তবে একটু সুস্থ হলেই বাড়ি ফিরবেন বাবা।'

এর আগে নিজের ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমেও ভক্তদের আশ্বস্ত করেছিলেন পেলে। ৪ ডিসেম্বর সকালে পেলের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে একটি পোস্ট করা হয়। পোস্টে লেখা হয়,'প্রিয় বন্ধুরা। আমি চাই সবাই শান্ত থাকুন। ইতিবাচক থাকুন। আমি যথেষ্ট শক্ত এবং দৃঢ়ভাবে চিকিৎসকদের কথা মেনে চলছি।' পাশাপাশি তিনি গোটা মেডিক্যাল টিমকে ধন্যবাদ জানিয়ে লেখেন,'আমি আমার চিকিৎসক এবং নার্সদের ধন্যবাদ জানাব, তাঁদের অক্লান্ত পরিশ্রম ও সেবার জন্য।' এখানেই শেষ নয় গোটা বিশ্ববাসীর প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন,'আমার ঈশ্বরের উপর এবং আপনাদের ভালোবাসার উপর পূর্ণ আস্থা আছে। বিশ্বে বিভিন্ন কোণ থেকে আসা অগাধ ভালোবাসা আমাকে রোজ আরও শক্তিশালি করে তোলে। এবং অবশ্যই বিশ্বকাপে ব্রাজিলের খেলা আমাকে রোজ শক্তিশালি করে তুলছে।'

মঙ্গলবার হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় পেলেকে সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় জানানো হয়, পেলের সারা শরীর ফুলে গিয়েছে এবং হৃদযন্ত্রের সমস্যা আছে। পেলের পরিবারের পক্ষ থেকে অবশ্য তখন দাবি করা হয়, আশঙ্কার কোনও কারণ নেই। চিকিৎসা চলছে, এই কিংবদন্তি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। বৃহস্পতিবার হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, পেলের শারীরিক অবস্থা স্থিতিশীল। পেলের মেয়ে কেলি ন্যাসিমেন্টো জানান, তাঁর বাবার শারীারিক অবস্থা নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। কিন্তু তারপরেই পেলের শারীরিক অবস্থার অবনতি হল। এখন তাঁকে 'প্যালিয়েটিভ কেয়ার'-এ রাখা হয়েছে বলে জানা গিয়েছে। যে রোগীদের শারীরিক অবস্থার অত্যন্ত অবনতি হয়, যাঁদের রোগ অত্যন্ত জটিল এবং যাঁদের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা ক্ষীণ। তাঁদেরই 'প্যালিয়েটিভ কেয়ার'-এ রাখা হয়।

আরও পড়ুন - 

বাড়িতে সশস্ত্র দুষ্কৃতীদের হামলা, কাতার থেকে লন্ডনে ফিরলেন রাহিম স্টার্লিং

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলছেন নেইমার, জানিয়ে দিলেন ব্রাজিলের কোচ তিতে

ব্যক্তিগত নজির নয়, পরপর ২ বার বিশ্বকাপ জেতাই স্বপ্ন, জানিয়ে দিলেন এমবাপে