Mohun Bagan vs Chennaiyin FC ISL: কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে সোমবার সন্ধ্যায়, আইএসএল-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় মোহনবাগান বনাম চেন্নাইয়ান এফসি (Mohun Bagan vs Chennaiyin FC ISL)।

Mohun Bagan vs Chennaiyin FC ISL: কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে সোমবার সন্ধ্যায়, আইএসএল-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় মোহনবাগান বনাম চেন্নাইয়ান এফসি (Mohun Bagan vs Chennaiyin FC ISL)। শুরু থেকেই প্রেসিং ফুটবল খেলা শুরু করে সবুজ মেরুন ব্রিগেড। আক্রমণাত্মক ফুটবল দেখা যায় একেবারে প্রথম থেকেই। তবে পাল্টা সুযোগ তৈরির চেষ্টা করে চেন্নাইও। কিন্তু ম্যাচের ১০ মিনিটে, ডেজান ড্র্যাজিকের কর্নার থেকে গোল আসতে পারত। কিন্তু শেষপর্যন্ত, হয়নি। এরপরেও সুযোগ আসে সবুজ মেরুনের সামনে। তবে পাল্টা কাউন্টার অ্যাটাক তুলে আনে চেন্নাইয়ান এফসি। খেলার ১২ মিনিটে, মিস করেন মিডফিল্ডার ব্রাইসন ফার্নান্ডেজ।

মনবীরের জয়সূচক গোলে ঘরের মাঠে জয় মোহনবাগানের

YouTube video player

তবে বেশ উপভোগ্য ফুটবল হচ্ছিল। খেলার ২৭ মিনিটে, ফের একটি সুযোগ চলে আসে তাদের সামনে। ইরফান ইয়াদওয়াদের বাঁ পায়ের শট রুখে দেন মোহনবাগান গোলকিপার ভিশাল কেইথ। এরপর আবার ৩০ মিনিটে, ব্রাইসনের শট বাইরে দিয়ে উড়ে যায়। অন্যদিকে, ৩৪ মিনিটে মিস করেন নামগিয়াল ভুটিয়া। পাল্টা অ্যাটাক তুলে এনে মোহনবাগানও। সমীর জেলকোভিচের শট সেভ করেন চেন্নাইয়ান গোলকিপার মহম্মদ নাওয়াজ। তবে ফিরতি বলে হেডার মিস করেন মনবীর। এরপর আর কোনও গোল হয়নি। শেষপর্যন্ত, প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। দ্বিতীয়ার্ধের একেবারে শুরুতেই মোহনবাগান একটি পরিবর্তন করে। ছাংতের জায়গায় আসেন সাহাল আবদুল সামাদ। আর মাঠে নেমেই একটি সুযোগ চলে আসে তাঁর সামনে।

লড়েও হার চেন্নাইয়ের

যদিও একটুর জন্য সাহালের শট বাইরে চলে যায়। অপরদিকে, আরেকটি পরিবর্তন করেন সবুজ মেরুন কোচ। সমীর জেলকোভিচের পরিবর্তে মাঠে নামেন অনিরুদ্ধ থাপা। খেলার ৫৯ মিনিটে, শরীর ছুঁড়ে একটি ভালো সেভ করেন মোহনবাগানের ভিশাল। চেন্নাই দলেও একটি বদল আসে। ব্রাইসন ফার্নান্ডজের জায়গায় মাঠে আসেন ব্রাইস ব্রায়ান মিরান্ডা। ওদিকে আবার রাহুল ভেকের পরিবর্তে নামেন শুভাশিস বোস। তবে ফর্মেশন বদলে ক্রমাগত চাপ বাড়াতে থাকে মোহনবাগান। তবে আরউইনের শটও বাইরে চলে যায়। তার কয়েক মুহূর্ত পরেই মনবীরের দূরপাল্লার শট সেভ করেন চেন্নাই গোলকিপার। ম্যাচের ৭৮ মিনিটে, নিকোলার শট ক্রসবারে ফিরে না এলে, তখনই গোল পেয়ে যেতে পারত চেন্নাইয়ান। কিন্তু সবুজ মেরুন পালতোলা নৌকা থামাবে কে? পরিবর্ত হিসেবে নেমে বাঁদিক থেকে লিস্টন কোলাসোর ক্রস এবং সেই বলেই দুরন্ত হেড করে গোল করলেন সেই মনবীর সিং। আর সেটিই হল ম্যাচের একমাত্র জয়সূচক গোল।

শেষপর্যন্ত, ঘরের মাঠে ১-০ গোলে চেন্নাইয়ান এফসিকে হারিয়ে ম্যাচ জিতে নিল সবুজ মেরুন ব্রিগেড।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।