ফিট ডি মারিয়া, নেদারল্যান্ডসের বিরুদ্ধে রেকর্ড বদলাতে মরিয়া আর্জেন্টিনা

২৪ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি আর্জেন্টিনা, বিশ্বকাপে ২ দলের শেষ সাক্ষাৎ ২০১৪ সালে সেমি ফাইনালে | এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত কোনও ম্যাচ হারেনি নেদারল্যান্ডস |

Share this Video

২৪ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি আর্জেন্টিনা। বিশ্বকাপে ২ দলের শেষ সাক্ষাৎ ২০১৪ সালে সেমি ফাইনালে। সেবার টাইব্রেকারে জয় পেয়েছিলেন লিওনেল মেসিরা। এবার কোয়ার্টার ফাইনালের আগে আর্জেন্টিনার পক্ষে ভাল খবর, ফিট হয়ে উঠেছেন দলের অন্যতম ভরসা অ্যাঞ্জেল ডি মারিয়া। তিনি নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথম একাদশে থাকবেন। তবে চোট পেয়ে অনিশ্চিত পাপু গোমেজ। সেন্টার ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো ও নিকোলাস ওটামেন্ডিই খেলবেন। লিজান্দ্রো মার্টিনেজের প্রথম একাদশে থাকার সম্ভাবনা কম। আক্রমণে আর্জেন্টিনার অন্যতম ভরসা এনজো ফার্নান্ডেজ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

প্রি-কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপের নক-আউটে প্রথম গোল পেয়েছেন মেসি। প্রি-কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই গোল মেসির আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। তিনি নেদারল্যান্ডসের জালেও বল জড়াতে মরিয়া। মেসি নিজে গোল করছেন, সতীর্থদের দিয়েও গোল করাচ্ছেন। আর্জেন্টিনার রক্ষণও বেশ ভাল খেলছে। ফলে কোচ লিওনেল স্কালোনির চিন্তা অনেকটাই কমেছে। ইতিহাস আর্জেন্টিনার পক্ষে না থাকলেও, নেদারল্যান্ডসকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে তৈরি মেসিরা। 

এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত কোনও ম্যাচ হারেনি নেদারল্যান্ডস। ভার্জিল ভ্যান ডাইক, কডি গাকপো, মেমফিস ডিপেরা বেশ ভাল ফর্মে। ডেনজিল ডামফ্রাইজ, ডেলে ব্লাইন্ডরাও তৈরি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৯ ম্যাচ অপরাজিত ডাচরা। সেই কারণে বিশ্বকাপের সেমি ফাইনালে ওঠার বিষয়ে আত্মবিশ্বাসী ডাচ কোচ লুই ভ্যান গাল। 

Related Video