MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN DA Hike
Madan Mitra
West Bengal DA Date
Janmashtami 2026 Date
West Bengal Women Scheme
Weekly Numerology Predictions
Krishna Janmashtami Wishes in Bengali
How to Remove Ink Stains from School Uniforms?
September Long Weekend School Holidays
Philips Smartphone
Kolkata Weather Forecast
Kolkata Mumbai Sea Level Rise
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Football
  • ইন্টার মায়ামির হয়ে খেলতে নেমে চোট, লিওনেল মেসিকে নিয়ে উদ্বিগ্ন অনুরাগীরা

ইন্টার মায়ামির হয়ে খেলতে নেমে চোট, লিওনেল মেসিকে নিয়ে উদ্বিগ্ন অনুরাগীরা

Lionel Messi injury: ক্লাবের হয়ে খেলতে নেমে চোট পেলেন লিওনেল মেসি। লিগস কাপে (Leagues Cup 2025) ইন্টার মায়ামির (Inter Miami) হয়ে নেসাক্সার (Necaxa) বিরুদ্ধে খেলতে নেমে ম্যাচের শুরুতেই চোট পেয়ে বেরিয়ে যেতে হল মেসিকে।

2 Min read
Author : Soumya Ganguly
| Updated : Aug 03 2025, 03:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ইন্টার মায়ামির হয়ে লিগস কাপের ম্যাচ খেলতে নেমে চোট পেলেন লিওনেল মেসি
Image Credit : Getty

ইন্টার মায়ামির হয়ে লিগস কাপের ম্যাচ খেলতে নেমে চোট পেলেন লিওনেল মেসি

লিওনেল মেসির চোট

লিগ কাপের গ্রুপ পর্যায়ের ম্যাচ খেলতে নেমে চোট পেলেন ইন্টার মায়ামির মহাতারকা লিওনেল মেসি। রবিবার ফ্লোরিডার ফোর্ট লডারডেলে চেজ স্টেডিয়ামে নেসাক্সার বিরুদ্ধে খেলতে নেমে চোট পান মেসি। ম্যাচের শুরুতেই চোট পাওয়ায় তাঁকে মাঠ ছাড়তে হয়। এই চোট গুরুতর কি না এখনই বোঝা যাচ্ছে না। তবে মেসির চোট নিয়ে তাঁর অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে উঠেছেন।

DID YOU
KNOW
?
ইন্টার মায়ামির সাফল্য
লিওনেল মেসি দলে যোগ দেওয়ার আগে সাফল্য পায়নি ইন্টার মায়ামি। মেসিই দলকে প্রথম খেতাব জিতিয়েছেন।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
নেসাক্সার বিরুদ্ধে ম্যাচের ৮ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় লিওনেল মেসিকে
Image Credit : Getty

নেসাক্সার বিরুদ্ধে ম্যাচের ৮ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় লিওনেল মেসিকে

ম্যাচের শুরুতেই চোট লিওনেল মেসির

নেসাক্সার বিরুদ্ধে এই ম্যাচের অষ্টম মিনিটে টাচলাইনের ধারে মাঠে পড়ে যান লিওনেল মেসি। ইন্টার মায়ামি দলের চিকিৎসক, ফিজিও ছুটে যান। তিন মিনিট ধরে মেসির শুশ্রুষা চলে। কিন্তু তারপরেও এই তারকার পক্ষে আর খেলা সম্ভব হয়নি। তাঁকে তুলে নেওয়া হয়। মেসির পরিবর্তে মাঠে নামেন ফেডেরিকো রেডোন্ডো।

২০২২
২০২২ সালে প্রথমবার বিশ্বকাপ জেতেন লিওনেল মেসি
১৯৮৬ সালের পর ২০২২ সালে তৃতীয়বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। দেশকে খেতাব এনে দিয়েছেন লিওনেল মেসি।

Related Articles

Related image1
Lionel Messi: কেউ আটকাতেই পারলেন না! ফের বিস্ময় গোল মেসির, ভাইরাল ভিডিও
Related image2
Lionel Messi: কবে আসছেন মেসিরা? দিনক্ষণ জানিয়ে দিলেন কেরলের ক্রীড়ামন্ত্রী
36
কতদিন মাঠের বাইরে থাকতে হবে ইন্টার মায়ামির মহাতারকা লিওনেল মেসিকে?
Image Credit : Getty

কতদিন মাঠের বাইরে থাকতে হবে ইন্টার মায়ামির মহাতারকা লিওনেল মেসিকে?

লিওনেল মেসির চোট পরীক্ষা করা হবে

লিওনেল মেসির চোট সত্যিই গুরুতর কি না, তা পরীক্ষা করে দেখা হবে। বল নিয়ে নেসাক্সার বক্সে ঢুকে পড়া চেষ্টা করতে গিয়ে বিপক্ষের খেলোয়াড়দের ধাক্কায় পড়ে যান মেসি। এরপরেই হতাশায় শূন্যে ঘুঁষি ছোড়েন তিনি। তারপর মাঝমাঠের দিকে এগিয়ে গিয়ে মাটিতে শুয়ে পড়েন মেসি। এরপর আর তাঁর পক্ষে খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।

46
মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় সতীর্থ সের্জিও বুস্কেটসের হাতে অধিনায়কের ব্যান্ড পরিয়ে দেন লিওনেল মেসি
Image Credit : Getty

মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় সতীর্থ সের্জিও বুস্কেটসের হাতে অধিনায়কের ব্যান্ড পরিয়ে দেন লিওনেল মেসি

হতাশায় মাঠ ছাড়লেন লিওনেল মেসি

ইন্টার মায়ামির হয়ে এই ম্যাচের শুরুতেই চোট পেয়ে মাঠ ছাড়তে হওয়ায় হতাশ হয়ে পড়েন লিওনেল মেসি। তিনি সতীর্থ সের্জিও বুস্কেটসের হাতে অধিনায়কের ব্যান্ড পরিয়ে দিয়ে মাঠ ছাড়েন। তারপর কোনওদিকে না তাকিয়ে সোজা ড্রেসিংরুমে ফিরে যান ইন্টার মায়ামির অধিনায়ক। তাঁকে মাঠ ছাড়তে দেখে হতাশ হয়ে পড়েন দর্শকরা।

56
লিওনেল মেসি ম্যাচের শুরুতেই মাঠ ছাড়লেও, তাঁর দল টাইব্রেকারে ম্যাচ জিতে নিল
Image Credit : Getty

লিওনেল মেসি ম্যাচের শুরুতেই মাঠ ছাড়লেও, তাঁর দল টাইব্রেকারে ম্যাচ জিতে নিল

লিওনেল মেসিকে ছাড়াই জয় ইন্টার মায়ামির

নেসাক্সার বিরুদ্ধে এই ম্যাচে অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়াই জয় পেল ইন্টার মায়ামি। নির্ধারিত সময়ে ম্যাচের ফল ছিল ২-২। তারপর টাইব্রেকারে জয় পায় ইন্টার মায়ামি। তবে এই ম্যাচে জয় পেলেও, পরের ম্যাচে অধিনায়ককে পাওয়া যাবে কি না, সে বিষয়ে ইন্টার মায়ামি শিবিরে উদ্বেগ তৈরি হয়েছে।

66
আগামী বছরের বিশ্বকাপের আগে লিওনেল মেসির চোট নিয়ে আর্জেন্টিনা শিবিরেও উদ্বেগ
Image Credit : Getty

আগামী বছরের বিশ্বকাপের আগে লিওনেল মেসির চোট নিয়ে আর্জেন্টিনা শিবিরেও উদ্বেগ

বিশ্বকাপের প্রস্তুতিতে লিওনেল মেসি

আগামী বছর চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে খেলতে নামবে আর্জেন্টিনা। ফের দেশকে বিশ্বসেরা করে তোলার চেষ্টা করবেন লিওনেল মেসি। এই পরিস্থিতিতে তাঁর চোটের বিষয়ে খোঁজ নিচ্ছে আর্জেন্টিনা শিবির। ইন্টার মায়ামি দলও উদ্বিগ্ন। চলতি মরসুমে ক্লাবের হয়ে সব টুর্নামেন্ট মিলিয়ে ২৪ গোল করেছেন মেসি। তিনি সতীর্থদের দিয়ে ১০ গোল করিয়েছেন। তিনিই দলের হয়ে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন।

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
India U-17 Football Team: অনূর্ধ্ব-১৭ ভারতের জাতীয় ফুটবল দলের কোচ নিযুক্ত করা হল প্রাক্তন তারকা মেহরাজউদ্দিন ওয়াডুকে
Recommended image2
East Bengal: আকাশ হেমব্রমের হ্যাটট্রিক, কলকাতা লিগে ফের জয় ইস্টবেঙ্গলের
Recommended image3
Enzo Fernandez: রেকর্ড অর্থের বিনিময়ে দলবদল, চেলসি ছেড়ে ম্যান সিটিতে এনজো ফার্নান্ডেজ
Recommended image4
Indian Football Team: পানামা, ব্রাজিল এবং উরুগুয়ের বিরুদ্ধে মাঠে নামবেন কোন ফুটবলাররা? স্কোয়াড ঘোষণা ভারতের
Recommended image5
Bruno Guimaraes: "আরও বেশি ট্রফি জিততে এবং ইতিহাস গড়তে আর্সেনালে এসেছি", জানালেন ব্রুনো
Related Stories
Recommended image1
Lionel Messi: কেউ আটকাতেই পারলেন না! ফের বিস্ময় গোল মেসির, ভাইরাল ভিডিও
Recommended image2
Lionel Messi: কবে আসছেন মেসিরা? দিনক্ষণ জানিয়ে দিলেন কেরলের ক্রীড়ামন্ত্রী
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved