MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Football
  • পল্টু দাসের জন্মদিবসে ইস্টবেঙ্গল তাঁবুতে লাইফ সেভিং অ্যাম্বুল্যান্স উদ্বোধন

পল্টু দাসের জন্মদিবসে ইস্টবেঙ্গল তাঁবুতে লাইফ সেভিং অ্যাম্বুল্যান্স উদ্বোধন

East Bengal Club: বুধবার ইস্টবেঙ্গল ক্লাবের প্রয়াত প্রাক্তন সচিব পল্টু দাসের ৮৬-তম জন্মদিবস। এদিন সকাল থেকে ক্লাব তাঁবুতে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়। বিকেলেও বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রাক্তন ফুটবলারদের পাশাপাশি ক্রীড়ামন্ত্রীও উপস্থিত হন।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Aug 13 2025, 07:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
প্রাক্তন সচিব পল্টু দাসের জন্মদিবস উপলক্ষে ইস্টবেঙ্গল তাঁবুতে বিশেষ অনুষ্ঠান
Image Credit : East Bengal Club

প্রাক্তন সচিব পল্টু দাসের জন্মদিবস উপলক্ষে ইস্টবেঙ্গল তাঁবুতে বিশেষ অনুষ্ঠান

ইস্টবেঙ্গল ক্লাবের স্পোর্টস ডে

২০০১ সালে প্রয়াত হন ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন সচিব পল্টু দাস। এরপর থেকে প্রতি বছরের ১৩ অগাস্ট প্রয়াত প্রাক্তন সচিবের জন্মদিবসকে স্পোর্টস ডে হিসেবে পালন করে আসছে ইস্টবেঙ্গল ক্লাব। বুধবার লাল-হলুদের প্রয়াত সচিবের ৮৬-তম জন্মদিবস। এদিন সকাল থেকে লাল-হলুদ তাঁবুতে নানা অনুষ্ঠান আয়োজন করা হয়। বিকেলেও বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। সদস্য-সমর্থক, কর্মকর্তাদের পাশাপাশি প্রাক্তন ফুটবলাররাও ইস্টবেঙ্গল তাঁবুতে হাজির হন।

DID YOU
KNOW
?
পল্টু দাসের জন্মদিবস
বুধবার ইস্টবেঙ্গল ক্লাবের প্রয়াত প্রাক্তন সচিব পল্টু দাসের ৮৬-তম জন্মদিবস। এই দিনটি স্পোর্টস ডে হিসেবে পালন করা হয়।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
পল্টু দাসের প্রতি শ্রদ্ধা জানান ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তা ও প্রাক্তন ফুটবলাররা
Image Credit : East Bengal Club

পল্টু দাসের প্রতি শ্রদ্ধা জানান ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তা ও প্রাক্তন ফুটবলাররা

পল্টু দাসের প্রতি শ্রদ্ধার্ঘ্য

বুধবার সকালে ইস্টবেঙ্গল তাঁবুতে পল্টু দাসের প্রতিকৃতিতে মাল্যদান, প্রদীপ প্রজ্জ্বলন করেন ক্লাবের সভাপতি মুরারীলাল লোহিয়া, সচিব রূপক সাহা। প্রাক্তন ফুটবলারদের মধ্যে ছিলেন ভাস্কর গঙ্গোপাধ্যায়, মনোরঞ্জন ভট্টাচার্য, শ্যাম থাপা, সমরেশ চৌধুরী, আলভিটো ডি'কুনহা, সঞ্জয় মাঝিরা। ইস্টবেঙ্গলের সদস্য-সমর্থকরাও এদিন সকালে ক্লাব তাঁবুতে হাজির হন। তাঁরাও প্রয়াত সচিবের প্রতি শ্রদ্ধা জানান।

২০০১
২০০১ সালে প্রয়াত হন ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন সচিব পল্টু দাস
ইস্টবেঙ্গল ক্লাবের প্রয়াত প্রাক্তন সচিব পল্টু দাস অত্যন্ত জনপ্রিয়। গড়ের মাঠে সবাই তাঁর প্রতি শ্রদ্ধাশীল।

Related Articles

Related image1
সম্মানিত শ্রীজেশ, সঞ্জয়, সৌম্যা, সৌভিকরা, ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসে তারকার মেলা
Related image2
মুছে গেল ভাষার ব্যবধান, ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসে বাংলায় শুভেচ্ছাবার্তা প্রাক্তন ফুটবলারের
36
ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী পল্টু দাস
Image Credit : East Bengal Club

ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী পল্টু দাস

সফল কর্মকর্তা পল্টু দাস

সত্তরের দশকে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবল দল। সেই সময় থেকেই লাল-হলুদের সঙ্গে যুক্ত ছিলেন পল্টু দাস। তাঁর সঙ্গে জীবন চক্রবর্তীর জুটি ইস্টবেঙ্গল ক্লাবকে অনেক সাফল্য এনে দেয়। গত কয়েক দশকে ইস্টবেঙ্গলের সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী কর্মকর্তা পল্টু দাস। তিনি প্রয়াত হওয়ার কিছুদিন পরেই প্রথমবার জাতীয় লিগ জেতে ইস্টবেঙ্গল। এরপর অনেক সাফল্য এসেছে। কিন্তু কোনও কর্মকর্তাই পল্টু দাসের মতো সফল ও জনপ্রিয় হয়ে উঠতে পারেননি।

46
ইস্টবেঙ্গল ক্লাবের সব জীবিত প্রাক্তন ফুটবলারই পল্টু দাসের প্রতি শ্রদ্ধাশীল
Image Credit : East Bengal Club

ইস্টবেঙ্গল ক্লাবের সব জীবিত প্রাক্তন ফুটবলারই পল্টু দাসের প্রতি শ্রদ্ধাশীল

পল্টু দাসকে শ্রদ্ধা

মনোরঞ্জন ভট্টাচার্য, শ্যাম থাপা, ভাস্কর গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে বাইচুং ভুটিয়ার মতো প্রাক্তন ফুটবলারদের ইস্টবেঙ্গলে সই করানোর ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেন পল্টু দাস। তিনি ইস্টবেঙ্গল ক্লাবে বিভিন্ন ভূমিকা পালন করেন। এই কারণে বর্তমান কর্মকর্তাদের পাশাপাশি সব প্রাক্তন ফুটবলার, সদস্য-সমর্থকরা পল্টু দাসের প্রতি শ্রদ্ধাশীল। বুধবার সবাই ক্লাবের প্রয়াত প্রাক্তন সচিবকে শ্রদ্ধা জানান।

56
পল্টু দাসের জন্মদিবসে ইস্টবেঙ্গল ক্লাবে রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা
Image Credit : East Bengal Club

পল্টু দাসের জন্মদিবসে ইস্টবেঙ্গল ক্লাবে রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা

ইস্টবেঙ্গল সমর্থকদের রক্তদান

বুধবার ইস্টবেঙ্গল তাঁবুতে চারটি শীতাতপ নিয়ন্ত্রিত ভ্যানে রক্তদান শিবির আয়োজন করা হয়। বহু সদস্য-সমর্থক রক্তদান করেন। বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও স্বাস্থ্য সচেতনতা শিবিরও আয়োজন করা হয়। স্বাস্থ্য পরীক্ষা শিবিরে ছিলেন মেডিসিন ও কার্ডিওলজি বিশেষজ্ঞ আশিস কুমার সাহা, ইএনটি চিকিৎসক সুবীর হালদার, অর্থো বিশেষজ্ঞ দেবজিৎ দেব, মেডিসিনের চিকিৎসক শাম্ব সমাজদার, চিকিৎসক পারাবর্তন সাহা, ডেন্টাল বিশেষজ্ঞ গৌতম কর, চিকিৎসক শর্মিষ্ঠা দাস, চক্ষু বিশেষজ্ঞ সৌরভ দাস, চিকিৎসক প্রতিমা মাঝি, ইসিজি বিশেষজ্ঞ দেবলীনা সেন।

66
ইস্টবেঙ্গল তাঁবুতে লাইফ সেভিং অ্যাম্বুল্যান্স উদ্বোধন ক্রীড়ামন্ত্রীর
Image Credit : East Bengal Club

ইস্টবেঙ্গল তাঁবুতে লাইফ সেভিং অ্যাম্বুল্যান্স উদ্বোধন ক্রীড়ামন্ত্রীর

ইস্টবেঙ্গলে লাইফ সেভিং অ্যাম্বুল্যান্স

বুধবার বিকেলে ইস্টবেঙ্গল তাঁবুতে হাজির হন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি লাইফ সেভিং অ্যাম্বুল্যান্স উদ্বোধন করেন। দুই দশকেরও বেশি সময় আগে ইস্টবেঙ্গল ক্লাবে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করে রাজ্য সরকার। তবে এবার যে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হল, তা অনেক উন্নত। গড়ের মাঠে এই অ্যাম্বুল্যান্স থাকলে ইস্টবেঙ্গলের পাশাপাশি অন্য ক্লাবের খেলোয়াড়দেরও প্রয়োজনের সময় কাজে লাগতে পারে।

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Lionel Messi Retirement: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসর! এক মহীরুহের বিদায়, একটি যুগের অবসান
Recommended image2
Allan Elias: ম্যাঞ্চেস্টার সিটিতে সই করলেন নতুন তারকা! ব্রাজিলিয়ান এই ফুটবলারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি?
Recommended image3
Real Madrid: মালাগাকে উড়িয়ে দিল রিয়াল, মোরিনহোর কোচিংয়ে টানা তিন নম্বর জয় বেলিংহ্যাম-এমবাপের গোলে
Recommended image4
Mohun Bagan East Bengal: শহরে আসছেন মোহনবাগানের নয়া বিদেশি এরউইন, কলকাতা লিগে জয় ইস্টবেঙ্গলের
Recommended image5
Ballon d'Or: "শুধু ট্রফি জিতলেই ব্যালন ডি'অর? নিয়ম বদলানো দরকার, এবার পুরস্কারটা ওর প্রাপ্য" - বিস্ফোরক মোরিনহো
Related Stories
Recommended image1
সম্মানিত শ্রীজেশ, সঞ্জয়, সৌম্যা, সৌভিকরা, ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসে তারকার মেলা
Recommended image2
মুছে গেল ভাষার ব্যবধান, ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসে বাংলায় শুভেচ্ছাবার্তা প্রাক্তন ফুটবলারের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved