MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN Temple Musicians Salary
West Bengal Govt Holidays
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
Nabanna Holiday
West Bengal DA Hike
Stock Market Holiday
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Football
  • সম্মানিত শ্রীজেশ, সঞ্জয়, সৌম্যা, সৌভিকরা, ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসে তারকার মেলা

সম্মানিত শ্রীজেশ, সঞ্জয়, সৌম্যা, সৌভিকরা, ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসে তারকার মেলা

East Bengal Club: শুক্রবার ইস্টবেঙ্গলের ১০৬-তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে শুধু ক্রীড়াই নয়, সমাজের বিভিন্ন স্তরের মানুষ ছিলেন।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Aug 02 2025, 04:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসে হকি তারকা পি আর শ্রীজেশকে বিশেষ সম্মান
Image Credit : https://www.facebook.com/profile.php?id=61567821020493

ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসে হকি তারকা পি আর শ্রীজেশকে বিশেষ সম্মান

শ্রীজেশকে সম্মান ইস্টবেঙ্গলের

শুক্রবার ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবসে জাতীয় হকি দলের প্রাক্তন গোলকিপার পি আর শ্রীজেশকে 'ভারত গৌরব' সম্মান জানানো হল। এই অনুষ্ঠানের অন্যতম সেরা আকর্ষণ ছিলেন শ্রীজেশ। গত বছর প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন শ্রীজেশ। অলিম্পিক্সের পর তিনি পেশাদার হকি থেকে অবসর নেন। এখন কোচিং করাচ্ছেন এই প্রাক্তন গোলকিপার।

DID YOU
KNOW
?
ইস্টবেঙ্গলের প্রথম অধিনায়ক কে?
সরকারিভাবে ইস্টবেঙ্গল ক্লাবের প্রথম অধিনায়ক রমেশ চন্দ্র সেন (নশা)।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
বাংলা তথা দেশের অন্যতম সেরা কোচ সঞ্জয় সেনকেও বিশেষ সম্মান জানাল ইস্টবেঙ্গল
Image Credit : https://www.facebook.com/profile.php?id=61567821020493

বাংলা তথা দেশের অন্যতম সেরা কোচ সঞ্জয় সেনকেও বিশেষ সম্মান জানাল ইস্টবেঙ্গল

সম্মানিত সঞ্জয় সেন

ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে 'প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়' স্মৃতি সম্মান জানানো হল বিখ্যাত কোচ সঞ্জয় সেনকে। তিনি বলেন, ‘আমার কাছে কোনও ভাষা নেই। যে ক্লাবের আমার এক শতাংশও অবদান নেই তারা আমাকে সম্মানিত করল। আমি এটার যোগ্য কিনা জানি না। তবে এটা একমাত্র ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষেই সম্ভব। সারা ভারতে আপনি যত ক্লাব খুঁজে পাবেন তাদের মধ্যে একটা ইস্টবেঙ্গলই পারে এটা করতে।’

১৯২০
১৯২০ সালে প্রতিষ্ঠিত হয় ইস্টবেঙ্গল ক্লাব
১৯২০ সালের ১ অগাস্ট কলকাতায় ইস্টবেঙ্গল ক্লাব প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর পেরিয়ে গিয়েছে শতবর্ষেরও বেশি।

Related Articles

Related image1
প্রস্তুতি ম্যাচে গোল হামিদের, মরক্কোর স্ট্রাইকারকে ঘিরে লাল-হলুদ স্বপ্ন
Related image2
মুছে গেল ভাষার ব্যবধান, ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসে বাংলায় শুভেচ্ছাবার্তা প্রাক্তন ফুটবলারের
36
সম্মানিত ইস্টবেঙ্গলের বর্ষসেরা মহিলা ফুটবলার জাতীয় লিগজয়ী দলের সদস্য সৌম্যা গুগুলথ
Image Credit : https://www.facebook.com/profile.php?id=61567821020493

সম্মানিত ইস্টবেঙ্গলের বর্ষসেরা মহিলা ফুটবলার জাতীয় লিগজয়ী দলের সদস্য সৌম্যা গুগুলথ

সৌম্যা গুগুলথকে বর্ষসেরা ফুটবলার

ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে জাতীয় লিগজয়ী দলের অন্যতম সদস্যা সৌম্যা গুগুলথকে 'বনোয়ারীলাল রায় মেমোরিয়াল বছরের সেরা মহিলা ফুটবলার' সম্মানে ভূষিত করা হল। তাঁকে সম্মানিত করেন ক্লাবের সহ-সভাপতি কল্যাণ মজুমদার ও সচিব রূপক সাহা। সৌম্যাক গোলেই ইস্টবেঙ্গলের মহিলাদের জাতীয় লিগ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়। এই কারণে সৌম্যাকে ঘিরে উচ্ছ্বাস বেশি ছিল।

46
ইস্টবেঙ্গলের বর্ষসেরা পুরুষ ফুটবলার হিসেবে পুরস্কার পেলেন সৌভিক চক্রবর্তী
Image Credit : https://www.facebook.com/profile.php?id=61567821020493

ইস্টবেঙ্গলের বর্ষসেরা পুরুষ ফুটবলার হিসেবে পুরস্কার পেলেন সৌভিক চক্রবর্তী

বর্ষসেরা ফুটবলার সৌভিক চক্রবর্তী

ইস্টবেঙ্গল ক্লাবের পুরুষ দলের বর্ষসেরা ফুটবলার হিসেবে 'বনোয়ারীলাল রায় মেমোরিয়াল বছরের সেরা ফুটবলার' সম্মান পেলেন সৌভিক চক্রবর্তী। তাঁকে সম্মান জানান ইস্টবেঙ্গলের ইনভেস্টর ইমামি গ্রুপের ডিরেক্টর সন্দীপ আগরওয়াল, প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা, ক্লাবের ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি ও জয়ন্ত চক্রবর্তী I

56
প্রতিষ্ঠা দিবসে লাল-হলুদের তরুণ তারকা পি ভি বিষ্ণুকেও বিশেষ সম্মান জানানো হল
Image Credit : https://www.facebook.com/profile.php?id=61567821020493

প্রতিষ্ঠা দিবসে লাল-হলুদের তরুণ তারকা পি ভি বিষ্ণুকেও বিশেষ সম্মান জানানো হল

পুরস্কৃত পি ভি বিষ্ণু

ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবসে 'জীবন চক্রবর্তী মেমোরিয়াল বছরের সেরা উদীয়মান খেলোয়াড়' সম্মানে ভূষিত করা হল পি ভি বিষ্ণুকে। তাঁকে সম্মান জানান ইমামি গ্রুপের ডিরেক্টর সন্দীপ আগরওয়াল ও ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার। ইস্টবেঙ্গলের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন বিষ্ণু। তিনি সদস্য-সমর্থকদের কাছে তারকা হয়ে উঠেছেন।

66
ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন অধিনায়ক মিহির বসুকে জীবনকৃতি সম্মান প্রদান
Image Credit : https://www.facebook.com/profile.php?id=61567821020493

ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন অধিনায়ক মিহির বসুকে জীবনকৃতি সম্মান প্রদান

সম্মানিত মিহির বসু

ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবসে প্রাক্তন অধিনায়ক মিহির বসুকে 'ব্যোমকেশ বসু মেমোরিয়াল জীবনকৃতি সম্মান' দেওয়া হল। তাঁকে সম্মাননা প্রদান করেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত, ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি মুরারি লাল লোহিয়া ও প্রাক্তন অধিনায়ক গৌতম সরকার I পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার পর বিভিন্ন দলের কোচ হিসেবে কাজ করেছেন মিহির বসু।

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
East Bengal: ডুরান্ড ট্রফি জয়ের জন্য পতাকা উত্তোলন এবং একইদিনে কলকাতা লিগেও জিতল লাল হলুদ, দলে যোগ দিলেন ক্রোয়েশিয়ার তারকা
Recommended image2
East Bengal Durand Cup 2026: কীভাবে জিতল ইস্টবেঙ্গল? কাজ করেছে এই ৫ ধুরন্ধর ট্রিকস
Recommended image3
Edmund Lalrindika: খোশমেজাজে গোল্ডেন বল জয়ী এডমুন্ড! কী খেতে ভালোবাসেন হ্যাটট্রিক বয়? জানলে অবাক হবেন
Recommended image4
East Bengal FC: ছেলেদের সাফল্যের দিনে মেয়েদেরও জয়, জোড়া উদযাপন ইস্টবেঙ্গলের
Recommended image5
Now Playing
Durand Cup Final 2026: যুবভারতীতে সবুজ মেরুন বধ! ডুরান্ড জয় ইস্টবেঙ্গলের
Related Stories
Recommended image1
প্রস্তুতি ম্যাচে গোল হামিদের, মরক্কোর স্ট্রাইকারকে ঘিরে লাল-হলুদ স্বপ্ন
Recommended image2
মুছে গেল ভাষার ব্যবধান, ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসে বাংলায় শুভেচ্ছাবার্তা প্রাক্তন ফুটবলারের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved